24/08/2026
‘ত্রিপুরা এখন বন্দে ত্রিপুরার গতিতে চলছে’ আমবাসায় বন্ধন গ্রুপের উদ্যোগে তৈরি হতে যাওয়া হরিপদ ঘোষ মেমোরিয়াল মেডিক্যাল কলেজের শিলান্যাস অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এই কলেজ ধলাই জেলার আর্থ-সামাজিক উন্নতি ঘটাবে। এই কলেজের নির্মাণ কাজে যাতে কোনও প্রতিবন্ধকতা না হয় , স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।