07/03/2026
হোলির রং ঘিরে এক যুবকের হ@ত্যা। দেশের রাজধানী দিল্লীর উত্তম নগরে এক মুসলিম মহিলার উপর রঙের বেলুন লাগায়, দুই ভিন ধর্মীয় পরিবারের মধ্যে সংঘর্ষে ২৬ বছরের তরুন কুমারের মৃ@ত্যু হয়। এই ঘটনার পর দিল্লীর উত্তম নগরে এলাকাবাসীর তীব্র বিক্ষোভ চলছে।
তরুণের পরিবারের অভিযোগ তাদের পরিবারের ১১ বছরের এক শিশু দুতলা থেকে তার দাদুর উপরে রঙের বেলুন ছুঁড়ে ফেলে। কিন্তু সেই বেলুন গিয়ে পড়ে রাস্তায়। আর সেখান থেকে রঙয়ের ছিটা পরে পাশেই থাকা এক মুসলিম মহিলার উপর। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করলেও, মহিলার আত্মীয়স্বজন এসে সেই পরিবারের উপর হামলে পরে। আর সেই সংঘর্ষে মাথায় রোডের আঘাত লাগায় মৃ@ত্যু হয় শিশুটির পরিবারের তরুণ কুমার নামে এক যুবকের। পরে পুলিশ এই মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে বলে খবর।