News Live 24 Tripura

News Live 24 Tripura Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News Live 24 Tripura, Media/News Company, Agartala.

প্রতিবাদী সব সময়, সকল অন্যায়ের বিরুদ্ধে, এটাই আমাদের ভাষা ও এটা ই আমাদের পরিচয় ।।। (আপনাদের এলাকায় যে কোন সমস্যা আমাদেরকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তথ্য গোপন থাকবে whatsapp 9612878372)

17/09/2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বনমালীপুরে স্বচ্ছতা অভিযান, আবাস যোজনার সুবিধাভোগীদের সঙ্গে সাক্ষাৎ ও আগরতলা রেলস্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের নির্মাণকাজ ঘুরে দেখেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বনমালীপুর মণ্ডলের অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের ধলেশ্বর ১০ নম্বর রোড এলাকার কালীমন্দির প্রাঙ্গণে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি স্বচ্ছতার বার্তা তুলে ধরা হয়।

এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতাভুক্ত সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আনন্দঘন এই মুহূর্তে সুবিধাভোগীদের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও প্রদীপ তুলে দেন তিনি। তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময়ও করেন।

পাশাপাশি এদিন আগরতলা রেলস্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের নির্মাণকাজ ঘুরে দেখেন সাংসদ রাজীব ভট্টাচার্য। স্টেশনের চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন রাজীব ভট্টাচার্য।

16/09/2026

মোটরবাইক চুরি! ছিনতাই এবং কথিত মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরে থাকা এক ব্যক্তিকে বিশেষ অভিযান চালিয়ে আটক করল কল্যাণপুর থানার পুলিশ!!ধৃতের নাম সুমন দাস। তার বাড়ি রাজধানীর আমতলী থানাধীন মহেশখলা এলাকায়।

16/09/2026

বিশাল সাফল্য ৪০ কোটি টাকার মাদক সহ লরি চালক গ্রেফতার পানিসাগরে!

আগরতলায় ৪০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট পাচারের সময় আসাম রাইফেলস ও রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে পানিসাগরে আটক সহ একজন।

15/09/2026

সাংবাদিক সম্মেলন করলেন রাজা সাহা ও মনশ্রীর বাবা ধ্রুব চৌধুরী!!

15/09/2026

বাড়িতে সোলার লাগিয়ে বিপাকে সোনামুড়ার প্রাক্তন বুথ সভাপতি !

15/09/2026

সবার জন্য শিক্ষা ও কাজের দাবিতে ৪টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

ভিলেজ কাউন্সিল নির্বাচনে ভোট গ্রহণের আগের দিন ২৭শে সেপ্টেম্বর  এবং ভোট গ্রহণের দিন ২৮শে সেপ্টেম্বর  এবং ভোট গণনার দিন ৫ ...
15/09/2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে ভোট গ্রহণের আগের দিন ২৭শে সেপ্টেম্বর এবং ভোট গ্রহণের দিন ২৮শে সেপ্টেম্বর এবং ভোট গণনার দিন ৫ অক্টোবর পশ্চিম ত্রিপুরা জেলা জুড়ে ড্রাই ডে ঘোষণা করল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ।

বিশ্বকর্মা পুজোর দিন গোটা পশ্চিম ত্রিপুরা জেলা জুড়ে ড্রাই ডে ঘোষণা করল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন । ঐ দিন বন্ধ থাকবে জ...
15/09/2026

বিশ্বকর্মা পুজোর দিন গোটা পশ্চিম ত্রিপুরা জেলা জুড়ে ড্রাই ডে ঘোষণা করল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন । ঐ দিন বন্ধ থাকবে জেলার সমস্ত মদের দোকান এবং বার

Address

Agartala

Alerts

Be the first to know and let us send you an email when News Live 24 Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share