Evocax

Evocax ‘Evocax’, came from ‘Evocation’—the act of bringing or recalling a feeling, memory, or image to the conscious mind.

ঐতিহাসিক পদ্মাসেতুর প্রথম টোল টিকেট। পদ্মা পারাপারের খরচ বাড়ছে আগের তুলনায়। --------The first toll ticket of historical ...
25/06/2022

ঐতিহাসিক পদ্মাসেতুর প্রথম টোল টিকেট। পদ্মা পারাপারের খরচ বাড়ছে আগের তুলনায়।
--------
The first toll ticket of historical 'Padma Bridge.' As per the proposed rates, cost of crossing the 'Padma' will be increased.
--------
Image sources: Facebook.



আগামীকাল শেষ হতে চলেছে এক দীর্ঘ পথচলা।ইন্টারনেট এক্সপ্লোরার ১৫ জুন থেকে কাজ করা বন্ধ করছে। প্রায় ২৭ বছর একটানা গোটা দুনি...
14/06/2022

আগামীকাল শেষ হতে চলেছে এক দীর্ঘ পথচলা।

ইন্টারনেট এক্সপ্লোরার ১৫ জুন থেকে কাজ করা বন্ধ করছে। প্রায় ২৭ বছর একটানা গোটা দুনিয়ায় ইন্টারনেট সার্ফিং'এর অন্যতম প্রধান নাম ইন্টারনেট এক্সপ্লোরার অবসর গ্রহণ করছে বলে ঘোষণা দিল মাইক্রোসফট।
Evocax

Speechless !!
02/11/2021

Speechless !!

Our latest is by James Cheshire, Professor of Geographic Information and Cartography at University College London, and artist and designer Oliver Uberti. They created this visualisation to show the movement of ice on the Greenland ice cap in order to monitor its health. Find out more: https://orlo.uk/I9uly

'ফেসবুক'এর নাম বদলে যাচ্ছে ? নাকি অন্যকিছু ?______________________________________________________সকালে দেখলাম অনেকে লিখ...
29/10/2021

'ফেসবুক'এর নাম বদলে যাচ্ছে ? নাকি অন্যকিছু ?
______________________________________________________

সকালে দেখলাম অনেকে লিখছেন ফেসবুকের নাম বদলে মেটা হচ্ছে।
কথাটা ঠিক। জুকারবার্গের facebook inc.-র নাম বদলে meta inc. হচ্ছে। কিন্তু আমরা যে প্ল্যাটফর্মে লিখছি, বলছি, শুনছি, এই অ্যাপ্লিকেশনের নাম বদলাবে না। এটা ফেসবুক'ই থাকবে।

ফেসবুক অ্যাপ এখন থেকে 'মেটা' ইনকর্পোরেটেড-এর অধীনে তার কাজ চালাবে। ঠিক যেমনভাবে গুগল এর পেছনে থাকা সংস্থার নাম Alphabet inc.

তো এখন থেকে মেটা'র অধীনে কাজ করবে: 'ফেসবুক', 'হোয়াটস অ্যাপ', 'ইনস্টাগ্রাম', 'ম্যাসেঞ্জার', 'অক্যুলাস', 'ওয়ার্কপ্লেস', 'পোর্টাল', এবং 'দিয়েম'। এগুলির প্রত্যেকটা মেটা'র আলাদা আলাদা কোম্পানি। সবগুলোর আলাদা প্রোডাক্ট রয়েছে।

Facebook app

Le Science !!! 🙄🙄🙄
04/09/2021

Le Science !!! 🙄🙄🙄

শীর্ষ তালিবান নেতৃত্ব কারা ? দেখে নিন ...১. হ্যাইবাতুল্লাহ আখুন্দজাদা বর্তমানে আখুন্দজাদাই তালিবানের 'সুপ্রিম লিডার'। ২০...
16/08/2021

শীর্ষ তালিবান নেতৃত্ব কারা ? দেখে নিন ...

১. হ্যাইবাতুল্লাহ আখুন্দজাদা

বর্তমানে আখুন্দজাদাই তালিবানের 'সুপ্রিম লিডার'। ২০১৬ সালে আমেরিকান ড্রোন হানায় এর আগের তালিবান নেতা মোল্লা মনসুর আখতার এর মৃত্যুর পর আখুন্দজাদার হাতে দায়িত্ব চলে আসে। আল কায়দা নেতা আল জওহাইরি'র তরফে সম্পূর্ণ সমর্থন রয়েছে আখুন্দজাদার সাথে। আদপে তালিবানদের মধ্যে এই আখুন্দজাদা আইনি পন্ডিত হিসেবে পরিচিত। তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমর'এর মৃত্যুর খবর লুকিয়ে গোটা তালিবান সন্ত্রাসী শক্তিকে এক করতে এই আখুন্দজাদার হাত সবথেকে বেশি ছিল বলে খবর।

২. মোল্লা মহম্মদ ইয়াকুব
তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমর এর ছেলে মোল্লা মহম্মদ ইয়াকুব। তালিবান এর সমস্ত ফিল্ড মিলিটারি অপারেশন্স'এর দায়িত্ব এর হাতে। একেই তালিবানের শীর্ষ নেতার দায়িত্ব দেবার প্রস্তাব থাকলেও ইয়াকুব নাকি তা গ্রহণ করতে রাজি হয়নি। আখুন্দজাদার নাম নেতা হিসেবে ইয়াকূবেরই প্রস্তাব বলে জানা গেছে।

৩. সিরাজুদ্দীন হাক্কানি
তালিবান মুজাহিদিন কমান্ডার জালালুদ্দিন হাক্কানির পুত্র এই সিরাজুদ্দীন হাক্কানি। হিংস্র জঙ্গি কার্যকলাপ চালানোর দায়িত্ব হাক্কানি নেটওয়ার্কের হাতে, যার নেতা বর্তমানে সিরাজুদ্দীন। তালিবানদের মধ্যে 'সুইসাইড বম্বিং' এর ধাঁচে হামলা চালায় এই হাক্কানি নেটওয়ার্কই। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তালিবান গতিবিধি নিয়ন্ত্রণ চালায় এই নেটওয়ার্কই। আমেরিকার গোয়েন্দা বিভাগের তরফে খবর অনুযায়ী এই হাক্কানি নেটওয়ার্ক বহু বছর ধরে সন্ত্রাসের আঁতুরঘর হিসেবে পরিচিত। সিরাজুদ্দীন হাক্কানি বর্তমানে তালিবানের ডেপুটি কমান্ডার।

৪. মোল্লা আব্দুল ঘানি বরাদর
তালিবান এর সহ প্রতিষ্ঠাতা। কাতার থেকে তালিবান প্ৰশাসন চালানোর দায়িত্ব ছিল এর কাঁধে। মার্কিন প্রশাসন-এর সাথে 'শান্তি চুক্তি' সম্পন্নের দায়িত্ব পালন করে এই আব্দুল ঘানি। যদিও ২০১০ সালে আমেরিকান ফৌজ এর হাতে বন্দি ও পরে ২০১৮ সালে মুক্ত হতে হয় তাকে। এর পর থেকে গোপনে সমস্ত কাজ কর্ম চালিয়ে আসছে এই আব্দুল ঘানি বরাদর।

৫. শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই
আফগানিস্তান থেকে তালিবান শক্তি সরে যাবার পর থেকে এই স্টানিকজাই দোহা থেকে কাজকর্ম চালাচ্ছে। পাকিস্তানী আর্মি ও আই এস আই এই ব্যক্তির প্রশিক্ষণ দিয়েছে বলে জানা যায়। ১৯৯৬ সালে আমেরিকার তৎকালীন ক্লিন্টন প্ৰশাসনের সাথে কথা বলতে সেখানে যায় স্টানিকজাই।

৬. আব্দুল হাকিম হাক্কানি
আখুন্দজাদা'র ডান হাত হাকিম হাক্কানি। আফগানিস্তান সরকার ও তালিবানদের মধ্যে আলোচনার দায়িত্ব ছিল এই হাক্কানির হাতে। পাকিস্তানের কোয়েত্তা'তে মাদ্রাসার আড়ালে তালিবানি কাজকর্ম চালিয়ে আসছিল হাকিম হাক্কানি।

Evocax

আফগানিস্তানে অবস্থা কেমন ? কার নিয়ন্ত্রণে কতটুকু এলাকা ? বিবিসি নিউজ এর একটি রিপোর্ট অনুযায়ী আগের তুলনায় অনেকটা শক্তিশাল...
28/07/2021

আফগানিস্তানে অবস্থা কেমন ? কার নিয়ন্ত্রণে কতটুকু এলাকা ? বিবিসি নিউজ এর একটি রিপোর্ট অনুযায়ী আগের তুলনায় অনেকটা শক্তিশালী তালিবানরা। তবু লড়াই চালিয়ে যাচ্ছে আফগান সেনাবাহিনী। বেশ কিছু সীমান্ত পারাপারের ক্রসিং পয়েন্ট এখন তালিবানি গোষ্ঠী নিয়ন্ত্রণে। কাবুল, কান্দাহার, হেরাত এর খুব কাছে পৌঁছে গেছে তালিবানরা। তবু সরকার বলছে দেশের বহুল জনপদগুলিতে এখনও প্রধান নিয়ন্ত্রণ আফগান কর্তৃপক্ষের হাতে।

Evocax
Cerebrodea Technologies

EVOCAX/250520211212: সাইক্লোন 'ইয়াশ' আজ রাত ১২ টার পর বদলে যাবে মহা শক্তিশালী ঘূর্ণিঝড়ে। ২৬ মে অর্থাৎ বুধবার সকালবেলাতেই...
25/05/2021

EVOCAX/250520211212: সাইক্লোন 'ইয়াশ' আজ রাত ১২ টার পর বদলে যাবে মহা শক্তিশালী ঘূর্ণিঝড়ে। ২৬ মে অর্থাৎ বুধবার সকালবেলাতেই উড়িষ্যার ভদ্রক জেলার চাঁদবালি-ধামরা বন্দরের ওপর আছড়ে পড়বে ইয়াশ। মাটিতে আছড়ে পড়বার অর্থাৎ ল্যান্ডফল এর সময় ইয়াসের গতি থাকতে পারে ১৫৫-১৬৫ কিমি প্রতি ঘন্টা। এই সময়ে হঠাৎ দমকা বাতাসের গতিবেগ বেড়ে ১৮৫ কিমি প্রতি ঘন্টা অবধি হতে পারে বলে অনুমান (gusting wind)। ২৫ তারিখই উড়িষ্যার পুরি, জগৎসিংপুর, ভদ্রক, কেন্দ্রাপাড়া,বালাসোর'সহ অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। একই অবস্থা পশ্চিমবঙ্গের মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা জেলারও। খুব বেশি বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলার নানা জায়গায়। ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, কলকাতা সহ একাধিক জায়গায়। ঝাড়খন্ড, বিহার, আসাম-মেঘালয়ের একাধিক জায়গায়, ২৬ ও ২৭ মে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইয়াশের জেরে।

ছবিসূত্রঃ IMD

প্যালেস্টাইনের বিপক্ষে কোনদেশুগুলো ইসরায়েল এর পাশে ? দেখে নিন নামগুলো ...
16/05/2021

প্যালেস্টাইনের বিপক্ষে কোনদেশুগুলো ইসরায়েল এর পাশে ? দেখে নিন নামগুলো ...

ট্যুইট করে কিছু দেশকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। সেই দেশগুলোর নাম...

৪ এপ্রিল অবধি বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মামলা ও টিকাকরণের চিত্রানুগ উপস্থাপনা (গ্রাফিক্যাল রিপ্রেসেন্টেশন)। নীল রঙ সংক্রম...
05/05/2021

৪ এপ্রিল অবধি বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মামলা ও টিকাকরণের চিত্রানুগ উপস্থাপনা (গ্রাফিক্যাল রিপ্রেসেন্টেশন)। নীল রঙ সংক্রমণের মামলা দেখাচ্ছে। শেষ ১৪ দিনে ভারতে সংক্ৰমণ বেড়েছে হুহু করে। বেগুনি (purple)রঙ দেখাচ্ছে টিকাকরণের হিসেব। সংক্রমণের তথ্য হাতে আসলেও,বহু দেশ থেকে পৌঁছুচ্ছে না টিকাকরণের সঠিক তথ্য।

সৌজন্যে: গুগল (Google)

***************************************
কেমন বাড়ছে সংক্ৰমণ ? এক ঝলকে তথ্য.
*******************************************
পৃথিবীর খবর ...বিজ্ঞানের চোখে
জানতে লাইক করুন Evocax
*******************************************

30/04/2021

Address

Agartala

Alerts

Be the first to know and let us send you an email when Evocax posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Evocax:

Share