15/09/2026
ইন্ডিয়া স্কিলস কম্পিটিশনকে সামনে রেখে ত্রিপুরায় স্টেট ফ্রেমওয়ার্ক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শমূলক বৈঠকের আয়োজন করেছে স্কিলইন্ডিয়া স্কিলস কম্পিটিশনকে সামনে রেখে ত্রিপুরায় স্টেট ফ্রেমওয়ার্ক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শমূলক বৈঠকের আয়োজন করে স্কিল ডেভেলপমেন্ট দপ্তর। মঙ্গলবার আগরতলার স্টেট গেস্ট হাউসের কনফারেন্স হলে স্ট্যাক হোল্ডার কনসালর্টেটিভ মিটিং অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ইন্ডিয়া স্কিলস কম্পিটিশন সংক্রান্ত স্টেট ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়। স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে দক্ষতা উন্নয়ন, প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং রাজ্যের তরুণদের দক্ষতা বিকাশের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।