19/10/2025
হ্যাঁ আমি অলক্ষী☺️। আর এই অলক্ষী বউ কে আমার জামাই অনেক ভালোবাসে💖📌। আমি অলক্ষী কারণ, বিয়ের পরে আমি সবাইকে নিজের করে নিয়েছিলাম হ্যাঁ এই কারণেই আমি অলক্ষী। কারণ সকাল ৫টা উঠে সব কাজ করা বউটা একদিন শরীর খারাপের জন্য দেরিতে ঘুম থেকে উঠলো,হ্যাঁ এজন্যই আমি অলক্ষী। কারণ জ্বর থাকা সত্ত্বেও নিজের চিন্তা না করে সবার জন্য রান্না করলো, হ্যাঁ এই কারণেই আমি অলক্ষী। কারণ মেয়েটা কোন ভুল করলে কারণে অকারনে তার মা-বাবাকে ছোট করা হতো আর মেয়েটা মুখ বুজে সব শুনতো, হ্যাঁ এই কারণেই আমি অলক্ষী।কারণ জামাইয়ের কাছে যখন বউ নামে অপবাদ দেয়া হয় তখন জামাই বউর সাপোর্ট করতো। কারণ তাদের ছেলেকে বউ তাবিজ করছে হ্যাঁ এ কারণে আমি অলক্ষী । কারণ তারা চেয়েছিল যে একটা মেয়ে বিয়ের পর এক দুই মাসের মধ্যে তাদের বাড়ির কাজকর্ম নিয়ম কানুন সব জানতে হবে একটা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে সব কিছু মেনে গুছিয়ে নিতে নিতে একটা বছর পার হয়ে যায় আর সেই জায়গায় কিছু মানুষ চাই এক দুই মাসের মধ্যে সব কিছু শিখে নিতে হবে আর এইসব শিখতে না পারার কারণে আমি অলক্ষী। হ্যাঁ আমি অলক্ষী। আর লক্ষী হওয়ার মন-মানসিকতা আমার আর নেই 😌🙏🏻 অন্যের মেয়েকে অলক্ষী বলা অনেক সহজ। সবার অলক্ষী বলাতে আমাদের মেয়ে দের কিছু যায় আসে না কারণ। একটা মেয়ে তার মা বাবার কাছে আর জামাইয়ের কাছে লক্ষী থাকে😌💖✨📌 তাতে দুনিয়ার কিছু আবর্জনা তাকে অলক্ষী বলাতে কিছু যায় আসবে না 🙏🏻 ধন্যবাদ।
সুস্মিতা 💖📌✨