04/10/2026
ভেবেছি অষ্টমীতে এবার এভাবেই সাজবো দুজনে🥺বিয়ের পর আমাদের প্রথম অষ্টমী বলে কথা.. এই সাজে আমরা একটা রিয়েলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম.. সেখানে একটা বাজে কমেন্ট পেয়েছিলাম, আমার বরের লুকস নিয়ে.. কমেন্টের কথাটা নাইবা বললাম.. কিন্তু বিশ্বাস করো আমরা দুজনে অনেক বেশি হ্যাপি আছি .আমাদের ১১ বছরের সম্পর্ক. ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেছি…এখন পর্যন্ত আমাকে অযত্নে রাখেনি আমার বর…মুখের সৌন্দর্য নিয়ে যারা বড়াই কর , তারা আসলে বলতো তোমাদের সৌন্দর্য কতদিন দীর্ঘস্থায়ী? আমি ওপরের সৌন্দর্য থেকে মানুষটার ভেতরে সৌন্দর্য দেখে তাকে আমার জীবনসঙ্গী করেছি, যে সৌন্দর্য সারা জীবন স্থায়ী থাকবে…বৃদ্ধ বয়সেও আমরা একে অপরের প্রতি অসন্তুষ্ট হবো না…আমাদেরকে অনেকে খুব বেশি পছন্দ কর ,আবার অনেকে করো না, কিন্তু মানুষটার সাথে থাকবো সারা জীবন আমি ,তাই আমি তাকে নিয়ে হ্যাপি আছি কিনা সেটাই বড় ব্যাপার…
সবাই আশীর্বাদ করো যেন আমাদের পরবর্তী দিনগুলো অনেক ভালো কাটে….