05/09/2026
বন্যাকবলিত খানাকুলে পরিস্থিতি খতিয়ে দেখতে ট্র্যাক্টরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মাড়োখানা ত্রাণ শিবিরে দুর্গতদের পাশে
(সম্পূর্ণ প্রতিবেদনটি অডিও ও ভিডিও আকারে দেখতে কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন)
♦সোমালিয়া ওয়েব নিউজ: মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার বন্যাকবলিত খানাকুলের পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সঙ্গে ছিলেন বিধায়ক সুশান্ত ঘোষ। জানা গেছে, সরকারি ভাবে খানাকুলে ৬৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে পর্যাপ্ত পানীয় জল, ত্রিপল, শুকনো খাবার ও স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। চালু রয়েছে ২৪ ঘণ্টার হেল্পলাইনও।
🌹 স্থানীয় বিধায়ক ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে মন্ত্রী ট্র্যাক্টরে চেপে জলবন্দি এলাকা পেরিয়ে মাড়োখানা হাইস্কুলের ত্রাণ শিবিরে পৌঁছান। সেখানে দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি নিজের হাতে খাবার পরিবেশন করেন তিনি।
🌹 সুমনা সরকার জানান, মুখ্যমন্ত্রী পরিস্থিতির উপর নজর রাখছেন এবং রাজ্য সরকার মানুষের পাশে রয়েছে। ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমিয়েছে, ফলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।♦