The hashtag

The hashtag প্রার্থনা আর বিশ্বাস- এই দুটোই অদৃশ্য
কিন্তু এই দুটোয় এতো শক্তি আছে যে...
অসম্ভবকে একদিন 'সম্ভব' করে তুলতে পারে।

বামপন্থা কে সহজে বুঝুন... ধরুন রাস্তায় একজন গরীব বসে আছে। এবার একজন বামপন্থী যাচ্ছে। ভিখারীটি তার কাছে ভিক্ষা চাইল। বামপ...
31/05/2026

বামপন্থা কে সহজে বুঝুন...

ধরুন রাস্তায় একজন গরীব বসে আছে। এবার একজন বামপন্থী যাচ্ছে। ভিখারীটি তার কাছে ভিক্ষা চাইল। বামপন্থা তাকে ভিক্ষা দেবে না। আর বলবে না যে ভিক্ষা না করে কাজ করেও অর্থ রোজগার করা যায়। বরং বলবে তোমার সাথে আমিও ভিক্ষা করব ! এবার ধরুন আপনি ভিখারীর সামনে দিয়ে যাচ্ছেন ভিখারী টি আপনার কাছে ভিক্ষা চাইল আপনি দিতে রাজিহলেন না , এবার বামপন্থী লাফিয়ে এসে আপনার কলার ধরে আপনাকে বলবে "শালা বুর্জোয়া তুই কেন টাকা দিবিনা, তুই তো ওই গরিবের টাকা মেরেই বড়লোক হয়েছিস" ! আপনি তো অবাক ! আপনি বললেন আমি তো কাজ করে বা ব্যবসা করে অর্থ রোজগার করি , ও চাইলে আমার কারখানাতে কাজ করেও তো রোজগার করতে পারে"
বামপন্থী আপনাকে বলবে ও তোমার কারখানাতে ওকে নিয়ে গিয়ে ওকে দিয়ে কাজ করাতে চাইছ ? আমরা গরীবের জন্য লড়াই করি !
আপনি ঘাবড়ে গিয়ে ১০ টাকা গরিব টিকে দিলেন এবার বামপন্থীটি এসে ভিখারী কে বলবে আমি তোমার জন্য বিপ্লব করবো তাই আমাকে চাঁদা দাও ৫ টাকা !
এবার ব্যাখায় আসুন
১. মেকি সহানুভূতি ও ভ্রান্ত সমতা (False Sympathy and Equality):
গল্পের শুরুতে বামপন্থী ব্যক্তিটি ভিখারীকে সাহায্য করা বা তাকে কাজ করতে উৎসাহিত করার বদলে তার পাশে বসে ভিক্ষা করার কথা বলে। এর মাধ্যমে বামপন্থী সাম্যবাদের (Communism) ধারণাকে ব্যঙ্গ করা হয়েছে। এখানে বোঝানো হয়েছে যে, বামপন্থীরা সমাজকে উন্নত করে সবাইকে ধনী করার বদলে, ধনীদের নিচে নামিয়ে সবাইকে সমানভাবে গরিব করতে চায়।

২. পুঁজিপতি বা ব্যবসায়ীদের প্রতি অন্ধ বিদ্বেষ (Blind Hatred for Capitalism):
রাস্তায় যাওয়া সাধারণ মানুষ বা ব্যবসায়ীকে হঠাৎ করে "বুর্জোয়া" বলে আক্রমণ করাটা মার্ক্সবাদী 'শ্রেণী সংগ্রাম' (Class Struggle)-এর একটি প্যারোডি। এখানে দেখানো হয়েছে যে, বামপন্থীরা অন্ধভাবে যেকোনো ব্যবসায়ী বা রোজগেরে মানুষকে শোষক মনে করে এবং অকারণে তাদের প্রতি আক্রমণাত্মক আচরণ করে।

৩. কর্মসংস্থান ও উন্নয়নের বিরোধিতা (Anti-Development Stance):
ব্যবসায়ীটি যখন ভিখারীকে নিজের কারখানায় কাজ করার প্রস্তাব দেন, তখন বামপন্থী ব্যক্তিটি তার তীব্র বিরোধিতা করে। এর মাধ্যমে বামপন্থীদের শিল্পায়ন ও পুঁজিপতিদের কারখানায় কাজের বিরোধিতাকে (যেমন- ঘন ঘন ধর্মঘট বা লকআউট) কটাক্ষ করা হয়েছে। বোঝানো হয়েছে যে, তারা গরিবকে স্বাবলম্বী হতে দিতে চায় না, কারণ গরিব মানুষ কাজ পেয়ে নিজের পায়ে দাঁড়ালে তাদের "গরিবের জন্য লড়াই" করার আর কোনো কারণ থাকবে না।

৪. চাঁদা আদায় ও শোষণের রাজনীতি (Extortion and Exploitation):
গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যঙ্গাত্মক অংশ হলো শেষে ভিখারীর পাওয়া ১০ টাকা থেকে বিপ্লবের নামে ৫ টাকা "চাঁদা" দাবি করা। এটি দিয়ে বোঝানো হয়েছে যে, বামপন্থী নেতারা মুখে গরিবের অধিকারের কথা বললেও, বাস্তবে তারা গরিবের রোজগারের ভাগ বসায় এবং পার্টি ফান্ড বা ইউনিয়নের নামে তাদেরই শোষণ করে।

24/05/2026
ভয় পেও না...
10/02/2026

ভয় পেও না...

"তুমি আর নেই সে তুমি" -শঙ্খ ঘোষ তুমি বললে মানবতাআমি বললে পাপবন্ধ করে দিয়েছে দেশসমস্ত তার ঝাঁপতুমি বললে হিটলারিওজনপ্রেমে ...
14/07/2025

"তুমি আর নেই সে তুমি"
-শঙ্খ ঘোষ

তুমি বললে মানবতা
আমি বললে পাপ
বন্ধ করে দিয়েছে দেশ
সমস্ত তার ঝাঁপ
তুমি বললে হিটলারিও
জনপ্রেমে ভরা
আমি বললে গজদন্ত
তুমি বললে ছড়া ।

তুমি বললে বাঁচার দাবি
আমি বললে ছুতো
হামলে কেন এল সবাই
দিব্বি খেত শুত ।
হোক না জীবন শুকনো খরা
বন্ধ্যা বা নিষ্ফলা ।
আমি বললে সেপাই দিয়ে
উপড়ে নেবে গলা ।

তুমি বললে দণ্ডকে নয়
আপন ভূমিই চাই
আমি বললে ভণ্ড, কেবল
লোক খ্যাপাবার চাঁই ।
চোখের সামনে ধুঁকলে মানুষ
উড়িয়ে দেবে টিয়া
তুমি বললে বিপ্লব, আর
আমি প্রতিক্রিয়া ।

12/07/2025

কোন্ দেশে
- সত্যেন্দ্রনাথ দত্ত [১৮৮২-১৯২২]

কোন্ দেশেতে তরুলতা-
সকল দেশের চাইতে শ্যামল?
কোন্ দেশেতে চলতে গেলেই-
দলতে হয় রে দূর্বা কোমল?
কোথায় ফলে সোনার ফসল-
সোনার কমল ফোটে রে?
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরি বাংলা রে।

কোথায় ডাকে দোয়েল শ্যামা,
ফিঙে গাছে গাছে নাচে?
কোথায় জলে মরাল চলে,
মরালী তার পাছে পাছে?
বাবুই কোথায় বাসা বোনে-
চাতক বারি যাচে রে?
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরি বাংলা রে।

কোন্ ভাষা মরমে পশি-
আকুল করি তোলে প্রাণ?
কোথায় গেলে শুনতে পাব-
বাউল সুরে মধুর গান?
চণ্ডীদাসের রামপ্রসাদের
কণ্ঠ কোথায় বাজে রে?
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরি বাংলা রে।

কোন্ দেশের দুর্দশায় মোরা-
সবার অধিক পাইরে দুখ?
কোন্ দেশের গৌরবের কথায়-
বেড়ে উঠে মোদের বুক?

মোদের পিতৃ-পিতামহের-
চরণ ধূলি কোথা রে?
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরি বাংলা রে।

12/07/2025

আয় আরো বেঁধে বেঁধে থাকি
- শঙ্খ ঘোষ [১৯৩২-২০২১]

আমাদের ডান পাশে ধ্বস
আমাদের বাঁয়ে গিরিখাদ
আমাদের মাথায় বোমারু
পায়ে পায়ে হিমানীর বাঁধ
আমাদের পথ নেই কোনো
আমাদের ঘর গেছে উড়ে
আমাদের শিশুদের শব
ছড়ানো রয়েছে কাছে দূরে।
আমরাও তবে এইভাবে
এ-মুহূর্তে মরে যাব না কি?
আমাদের পথ নেই আর
আয় আরো বেঁধে বেঁধে থাকি।

আমাদের ইতিহাস নেই
অথবা এমনই ইতিহাস
আমাদের চোখমুখ ঢাকা
আমরা ভিখারি বারোমাস
পৃথিবী হয়তো বেঁচে আছে
পৃথিবী হয়তো গেছে মরে
আমাদের কথা কে-বা জানে
আমরা ফিরেছি দোরে দোরে।
কিছুই কোথাও যদি নেই
তবু তো কজন আছি বাকি
আয় আরো হাতে হাত রেখে
আয় আরো বেঁধে বেঁধে থাকি।

12/07/2025

প্যাঁচা আর প্যাঁচানি
- সুকুমার রায়
[১৮৮৭-১৯২৩]

প্যাঁচা কয় প্যাঁচানি,
খাসা তোর চ্যাঁচানি!
শুনে শুনে আন্‌মন
নাচে মোর প্রাণমন!
মাজা–গলা চাঁচা সুর
আহ্লাদে ভরপুর!
গলা–চেরা গমকে
গাছ পালা চমকে,
সুরে সুরে কত প্যাঁচ
গিট্‌কিরি ক্যাঁচ্ ক্যাঁচ্!
যত ভয় যত দুখ
দুরু দুরু ধুক্ ধুক্,
তোর গানে পেঁচি রে
সব ভুলে গেছি রে—
চাঁদামুখে মিঠে গান
শুনে ঝরে দু’নয়ান।

12/07/2025

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
- জ্ঞানদাস

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
অনলে পুড়িয়া গেল।
অমিয় সাগরে সিনান করিতে
সকলি গরল ভেল ॥
সখি কি মোর করমে লেখি।
শীতল বলিয়া ও চাঁদ সেবিনু
ভানুর কিরণ দেখি ॥
নিচল ছাড়িয়া উচলে উঠিতে
পড়িনু অগাধ জলে।
লছমী চাহিতে দারিদ্র্য বেঢ়ল
মাণিক হারানু হেলে ॥
নগর বসালাম সাগর বাঁধিলাম
মাণিক পাবার আসে।
সাগর শুকাল মাণিক লুকালো
অভাগীর করম দোষে ॥
পিয়াস লাগিয়া জলদ সেবিনু
বজর পড়িয়া গেল।
জ্ঞানদাস কহে কানুর পিরীতি
মরণঅধিক শেল ॥

You can change your life
16/03/2025

You can change your life

Address

Kamarpukur
Arambagh

Website

Alerts

Be the first to know and let us send you an email when The hashtag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share