AsansolExpress

Call Directions Website Contact the business

AsansolExpress Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AsansolExpress, News & Media Website, Dr AK Sen Road , Raniganj, Asansol.

এবার হাতের মুঠোয় দেশের,রাজ্য ও নিজের এলাকার খবর সব সময় আপনার চোখের সামনে আসানসোল এক্সপ্রেস নিউজ
Asansol Express News is always in front of your eyes with the latest news of the country, state and your area

সারথি প্রকল্পেই আসানসোলের শিল্প-ভবিষ্যৎ? বাংলায় সাইকেল তৈরি হলে আসানসোলে নয় কেন—বন্ধ সেন-র‍্যালি কারখানায় শিল্প পুনরুজ্জ...
03/10/2026

সারথি প্রকল্পেই আসানসোলের শিল্প-ভবিষ্যৎ? বাংলায় সাইকেল তৈরি হলে আসানসোলে নয় কেন—বন্ধ সেন-র‍্যালি কারখানায় শিল্প পুনরুজ্জীবনের দাবি অগ্নিমিত্রার

আসানসোল: সারথি প্রকল্পের সাইকেল বিতরণকে ঘিরে নতুন করে আলোচনায় আসানসোলের কন্যাপুরের ঐতিহ্যবাহী সেন-র‍্যালি সাইকেল কারখানা। রাজ্যে সারথি প্রকল্পের সাইকেল তৈরির উদ্যোগের কথা সামনে আসার পরই বন্ধ এই কারখানার জমিতে ফের শিল্প গড়ে তোলার দাবি জোরালো হয়েছে।

শনিবার আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার বল্লভপুর রামগোপাল শরাফ উচ্চ বিদ্যালয়ে সারথি প্রকল্পের সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার পাশাপাশি নিজেও সাইকেল চালান এবং পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খান।

এই অনুষ্ঠান থেকেই আসানসোলের শিল্প-ভবিষ্যৎ নিয়ে নতুন করে বার্তা দেন মন্ত্রী। তাঁর বক্তব্যের মূল প্রশ্ন—রাজ্যেই যদি সারথি প্রকল্পের সাইকেল তৈরি হয়, তাহলে আসানসোলের পুরনো সাইকেল কারখানার জমি কেন কাজে লাগানো হবে না?

কন্যাপুরের সেন-র‍্যালি কারখানায় একসময় বিপুল সংখ্যক শ্রমিক কাজ করতেন এবং সেখান থেকে সাইকেল উৎপাদন হত। বিভিন্ন প্রতিবেদনে কারখানাটি ২০০১ বা ২০০৩ সালে বন্ধ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বর্তমানে বিস্তীর্ণ কারখানা-চত্বর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।



এরই মধ্যে রাজ্য সরকার জানিয়েছে, সারথি প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে সাইকেল উৎপাদন করতে চাওয়া সংস্থাকে জমি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আসানসোলের সেন-র‍্যালি কারখানার জমিতে নতুন করে সাইকেল শিল্প গড়ে তোলার দাবি জানিয়েছেন প্রাক্তন কর্মী ও স্থানীয় বাসিন্দাদের একাংশও।

ফলে সারথির সাইকেল ঘিরে এখন আসানসোলে উঠছে নতুন প্রশ্ন—বন্ধ সেন-র‍্যালির জমিতে কি ফের ঘুরবে শিল্পের চাকা?

03/10/2026

:সাইকেল বিতরণ করতে গিয়ে নিজেই সাইকেলে চড়লেন মন্ত্রী!এরপর পড়ুয়াদের সঙ্গে একসঙ্গে বসে খেলেন মিড ডে মিল—রানীগঞ্জের বল্লভপুরে রামগোপাল শরাফ উচ্চ বিদ্যালয়ে অগ্নিমিত্রা পালের এই ছবি এখন নজর কেড়েছে ছাত্রছাত্রী মধ্যে।

“খবরটি ভালো লাগলে অবশ্যই Like 👍, Share ↗️ ও Comment 💬 করুন।
আপনার একটি Share-ই খবরটি পৌঁছে দিতে পারে আরও অনেকের কাছে।
সঙ্গে থাকুন, সত্য খবরের সঙ্গে থাকুন।”

03/10/2026

রানীগঞ্জের বল্লভপুর রামগোপাল শরাফ উচ্চ বিদ্যালয়ে সাইকেল দিলেন,সাইকেলও চালালেন! স্কুলে ছাত্র ছাত্রীদের সঙ্গে মিড ডে মিল খেলেন পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

 :দেব-শুভশ্রীর ম্যাজিক, পুজোর আগেই উৎসবে মাতল দুর্গাপুর!দুর্গাপুর: পুজোর আগেই উৎসবের আমেজ দুর্গাপুর সিটি সেন্টারে। ‘দেশু...
03/10/2026

:দেব-শুভশ্রীর ম্যাজিক, পুজোর আগেই উৎসবে মাতল দুর্গাপুর!

দুর্গাপুর: পুজোর আগেই উৎসবের আমেজ দুর্গাপুর সিটি সেন্টারে। ‘দেশু সেভেন’-এর প্রচারে শহরে হাজির টলিউডের জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী। তাঁদের এক ঝলক দেখতে সিটি সেন্টারে জমে ওঠে অনুরাগীদের ভিড়। দেব ও শুভশ্রীকে একসঙ্গে মঞ্চে দেখতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা।

মঞ্চে দেব উঠতেই চারপাশে শোনা যায়—‘দেবদা ভালোবাসি’। মোবাইলের ক্যামেরায় প্রিয় তারকার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন অনুরাগীরা। ভক্তদের আবদারে সাড়া দিয়ে নিজের পরা টি-শার্টও ছুড়ে দেন দেব। এরপর ঢাকের তালে নিজের জনপ্রিয় গান ‘কোমর দোলে’-র ছন্দে নেচে দর্শকদের মাতিয়ে দেন তিনি।

অন্যদিকে, দেবের পাশে শুভশ্রীর উপস্থিতি বাড়িয়ে দেয় অনুষ্ঠানের আকর্ষণ। মঞ্চে দু’জনের হাসি, আড্ডা ও খুনসুটিতে ফিরে আসে তাঁদের পুরনো জুটির স্মৃতি। ‘পরাণ যায় জ্বলিয়া রে’ থেকে ‘খোকাবাবু’—একসময়ের জনপ্রিয় এই জুটিকে ফের একসঙ্গে দেখে নস্টালজিয়ায় ভাসেন অনুরাগীদের একাংশ।

প্রিয় তারকাদের সামনে থেকে দেখতে অনেকেই সকাল থেকেই সিটি সেন্টারে ভিড় জমিয়েছিলেন। দেব-শুভশ্রীর উপস্থিতিতে নাচ, গান ও উচ্ছ্বাসে জমে ওঠে গোটা অনুষ্ঠান। পুজোর আগে তাঁদের ঘিরে এই তারকা-উন্মাদনায় দুর্গাপুর সিটি সেন্টারেই যেন তৈরি হয় উৎসবের আবহ।

03/10/2026

দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখেই মুহূর্তে বদলে গেল দুর্গাপুর সিটি সেন্টারের ছবি! কী এমন ঘটল, যার জেরে উঠল ‘দেবদা ভালোবাসি’ স্লোগান?

03/10/2026

“হাজারো ককরোচ এক মচ্ছারের সামনে ভারী পড় গিয়া!”কাকে মচ্ছর বললেন? — পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

02/10/2026

Asansol:“যিনি অন্যকে আইনের পথ দেখান, তিনিই আজ ন্যায়ের দাবিতে রাস্তায়! কিন্তু কী এমন ঘটল, যার জেরে এমন সিদ্ধান্ত? জানুন পুরো ঘটনা।
“খবরটি ভালো লাগলে অবশ্যই Like 👍Share ↗️ ও Comment 💬 করুন।

আপনার একটি Share-ই খবরটি পৌঁছে দিতে পারে আরও অনেকের কাছে।
সঙ্গে থাকুন, সত্য খবরের সঙ্গে থাকুন।”

02/10/2026

Raniganj:তিনদিনের পশ্চিমবঙ্গ সরকারের ‘সেবা সেতু’ শিবির! রানীগঞ্জের নজরুল মঞ্চে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিলবে সরকারি পরিষেবা

দুয়ারে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা, রানীগঞ্জের শিশু বাগানের নজরুল মঞ্চে ‘সেবা সেতু’ শিবিরে ভিড়রানীগঞ্জ: কেন্দ্রীয় সরক...
02/10/2026

দুয়ারে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা, রানীগঞ্জের শিশু বাগানের নজরুল মঞ্চে ‘সেবা সেতু’ শিবিরে ভিড়
রানীগঞ্জ: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুক্রবার রানীগঞ্জ বিধানসভার শিশু বাগানের নজরুল মঞ্চে আয়োজন করা হয় মেগা ‘সেবা সেতু’ শিবির। সরকারি পরিষেবার জন্য বাড়ির কাছেই আবেদন করার সুযোগ পেয়ে সকাল থেকেই শিবিরে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
শিবিরে মহিলা, প্রবীণ নাগরিক থেকে শুরু করে যুব সমাজের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
আয়োজকদের দাবি, এই শিবিরের মাধ্যমে এক জায়গা থেকেই একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা ও আবেদন সংক্রান্ত পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে লখপতি দিদি যোজনা, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, স্ট্যান্ড-আপ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং কিষাণ সম্মান নিধি-সহ বিভিন্ন প্রকল্প।
পাশাপাশি বিধবা মহিলাদের সরকারি সহায়তার জন্য আবেদন করার ব্যবস্থাও রাখা হয়েছিল বলে আয়োজকদের দাবি।
শিবিরে আসা সাধারণ মানুষের বক্তব্য, সরকারি পরিষেবা পেতে বিভিন্ন দফতরে বারবার যেতে হয়। কিন্তু এই ধরনের শিবিরে এক জায়গা থেকেই একাধিক প্রকল্পের জন্য আবেদন করার সুযোগ পাওয়ায় সময় ও হয়রানি দুটোই কমছে।
দিনভর শিবিরে মানুষের উপস্থিতি ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রানীগঞ্জ বিধানসভার শিশু বাগানের নজরুল মঞ্চে আয়োজিত এই ‘সেবা সেতু’ শিবির ঘিরে সাধারণ মানুষের আগ্রহই ছিল এদিনের অন্যতম আকর্ষণ।

একই বাড়িতে কয়েক মাসের ব্যবধানে ফের চুরি, বাহাদুরপুরে নিরাপত্তা নিয়ে আতঙ্কজামুড়িয়া: একই বাড়িতে কয়েক মাসের ব্যবধানে...
02/10/2026

একই বাড়িতে কয়েক মাসের ব্যবধানে ফের চুরি, বাহাদুরপুরে নিরাপত্তা নিয়ে আতঙ্ক
জামুড়িয়া: একই বাড়িতে কয়েক মাসের ব্যবধানে ফের চুরির অভিযোগ। একবার নয়, ফের একই বাড়িকে নিশানা করার ঘটনায় জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির বাহাদুরপুর রাধানগর কলোনিতে ছড়িয়েছে আতঙ্ক। বাড়ি তালাবন্ধ থাকার সুযোগ নিয়ে দরজার তালা ভেঙে চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯ মে এই বাড়িতেই প্রথমবার চুরির ঘটনা ঘটে। অভিযোগ, সেবার বাড়ি থেকে সোনার একাধিক সামগ্রী এবং প্রায় এক লক্ষ টাকা নগদ চুরি যায়। সেই ঘটনায় জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও, পরিবারের দাবি, এখনও পর্যন্ত চুরি যাওয়া সামগ্রী বা টাকা উদ্ধার হয়নি।
এর মধ্যেই ফের একই বাড়িতে চুরির অভিযোগ। বাড়ির মালিক গৃহবধূ মনিকা ঘোষ শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে জোড়জানোকিতে বাপের বাড়িতে ছিলেন। ফলে বাহাদুরপুরের বাড়িটি তালাবন্ধ অবস্থায় ছিল।
মনিকা ঘোষের ভাই প্রদীপ মণ্ডল জানান, তিনি নিয়মিত সকাল ও সন্ধ্যায় বাড়িতে এসে খোঁজখবর নিতেন। কিন্তু বৃহস্পতিবার বাড়িতে এসে দেখেন, দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখা যায়, আলমারি খোলা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে।
তবে একই বাড়িতে কয়েক মাসের ব্যবধানে ফের চুরির ঘটনায় পুলিশের ভূমিকা ও এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। পরিবারের অভিযোগ, মে মাসের চুরির ঘটনার তদন্ত এখনও সম্পূর্ণ না হওয়ার মধ্যেই ফের একই বাড়িতে চুরি হয়েছে।
ঘটনার জেরে রাধানগর কলোনির বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। এখন পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ—দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করা, চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা করা এবং আগের চুরির তদন্তের অগ্রগতি স্পষ্ট করা।

Address

Dr AK Sen Road , Raniganj
Asansol
713347

Alerts

Be the first to know and let us send you an email when AsansolExpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AsansolExpress:

Shortcuts

Share