Bharat Vikash News Express

Bharat Vikash News Express This News Portal channel always done their Social Responsibility.

07/12/2022
07/12/2022


সুন্দরবনের হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীতে পাওয়া গেল বিরল প্রজাতির কাটা টেপা মাছ। ‌। উত্তর ২৪ পরগনার সুন্দরবনের রায়মঙ্গল নদীতে পাওয়া গেল বিরল প্রজাতির কাটা টেপা মাছ মাছটি পেয়েছেন জেলে অনুপ মন্ডল। আমবাড়িয়া নদীর পাড়ে তোলার পর মাছটি দেখতে প্রচুর সাধারণ মানুষের ভিড় জমে। মাছটি ছোট হলেও সম্পূর্ণ ভিন্ন রকমের দেখতে। পরে মাছটি লেবুখালী টু হাসনাবাদ রোড এর পাশে আমবেড়িয়া বাজারে নিয়ে আসলে প্রচুর সাধারণ মানুষের ভিড় জমে। সুন্দরবন ঘুরতে যাওয়া পর্যটকরা ফেরার পথে প্রচুর লোকসমাগম দেখার পর এসিবাস থামায়। মাছটি দেখার পর এক পর্যটক অনুপ মন্ডলের সঙ্গে দরদাম করে মাছটি একুরিয়াম নিয়ে চলে যায়।
সাংবাদিক :
সুকান্ত দাসের রিপোর্ট
সুন্দরবন

07/12/2022



শ্রমদপ্তর ঘেরাও নিয়ে আজকের গেট সভা ২১টি ইউনিয়নের।।

বাউড়িয়া : হাওড়া :
সুপ্রিয় গাঙ্গুলী :- আজ ৬ ই ডিসেম্বর ফোর্টগ্লস্টার জুট মিলের সামনে ২১ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির ডাকে, ৮ ই ডিসেম্বর শ্রমদপ্তর অভিযান। (১)শ্রমিকদের ন্যূনতম ২৬ হাজার টাকা বেতন দিতে হবে।
(২) ২ টাকার ৯০ পয়সা হারের ডি এর সূচক দিতে হবে।
(৩) প্রতিবছর ৯০% স্পেশাল এবং ২০% পার্মানেন্ট করতে হবে।
তারই প্রস্তুতি আজকে সেরে নিল বাউড়িয়া গ্লস্টার জুট মিলের চারটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন, টি ইউ সি সি, জুট ওয়ার্কার ফেডারেশন ও বিএমএস সংগঠন। বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের সম্পাদক রামলাল পাশি বলেন অবিলম্বে ২৬ হাজার টাকা বেতন দিতে হবে। শ্রমিকদের এই বেতনে চলছে না। বাজারের মূল্য বৃদ্ধি ভয়ঙ্কর

07/12/2022



ডঃ আম্বেদকারের প্রয়াণ দিবসে বাউড়িয়ার ভাসাপাড়ায় বিজেপির রক্তদান শিবির।।
বাউড়িয়া : হাওড়া :-
সুপ্রিয় গাঙ্গুলী : - আজ উলুবেড়িয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড এ বিজেপির উলুবেড়িয়া পূর্ব ২ নম্বর মন্ডল কমিটির রক্তদান শিবির।উপস্থিত হয়েছিলেন হাওড়া জেলার গ্রামীণ বিজেপির সভাপতি অরুণোদয় পাল চৌধুরী। প্রতিবছরের ন্যায় তারা ডক্টর আম্বেদকরের প্রয়াণ দিবসে এই কর্মসূচি পালন করে থাকেন। এই রক্তদান শিবির ২৭ তম বর্ষে পদার্পণ করলো ।রক্তদান শিবিরের তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে তিনি বলেন, রক্তদান মানে জীবন দান। রক্তদানের মাধ্যম দিয়ে একটি মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। দিনের পর দিন যেভাবে রক্তের সংকট তৈরি হচ্ছে তারই জন্যেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেন।একজন মহিলা সহ ৩৯ জন পুরুষ মোট ৪০ জন রক্ত দান করেন।বি জে পি গ্রামীণ সভাপতি কি বললেন শুনুন।

07/12/2022

সামাজিক মাধ্যমে ভাইরাল খুদের কীর্তি, হাতে আগ্নেয়াস্ত্র ও পড়নে স্কুল ড্রেস ঘটনা মুর্শিদাবাদের সামসেরগঞ্জের
সাংবাদিক :
রফিকুল ইসলামের রিপোর্ট

07/12/2022

*ঘর বন্দী অবস্থায় অগ্নিদগ্ধ বৃদ্ধা।*

মুর্শিদাবাদের ডোমকলে এক চাঞ্চল্যকর ঘটনা এক বৃদ্ধা, লাল বানু বেওয়া (৬৫),

প্রত্যেক দিনের মতো গতকাল রাত্রেও খাওয়া-দাওয়া করে সে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। হঠাৎই মধ্য রাতে দাউ দাউ করে জ্বলে ওঠে বাস গৃহ।
প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে না পারায়। দমকলের একটি ইঞ্জিন ও ডোমকল থানার পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়। এবং উক্ত ঘর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সুত্রে খবর, ওই বৃদ্ধার ঘরে বাইরে থেকে তালা ঝুলানো ছিল বাড়ির লোকের বক্তব্য কে তালা ঝুলিয়েছে?
প্রশ্ন, যদি পরিবারের লোকজন না জানে কে তালা দিয়েছে ঘরে, তবে তালা কে ঝোলালো?
কি করে আগুন লেগেছে প্রশ্ন সকলের। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সাংবাদিক :
রফিকুল ইসলামের রিপোর্ট

07/12/2022



অভিজ্ঞান মিশনের অভিনব প্রয়াস, এই স্বেচ্ছাসেবী সংস্থাটি সমাজের অসহায় মানুষদের জন্য এগিয়ে এসেছে। তাদের মূল লক্ষ্য অসহায় মানুষগুলির পাশে দাঁড়ানো। ব্যবহৃত পুরনো কাপড়গুলি সংগ্রহ করে তারা বিভিন্ন ট্রাইবএল এরিয়া গুলিতে গিয়ে অসহায় মানুষগুলি হাতে তুলে দেয় জামা কাপড়গুলো।

এদিন শিলিগুড়ি বিধান রোডে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার ছোট ছোট ছেলেমেয়ের সকলকে আহ্বান জানাই , সকলে যেন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়।

সজল দাস এর রিপোর্ট

06/12/2022

পশ্চিম বর্ধমান জেলার কুলটি শহরের আপার কুলটি হাট পাড়া তে গত ২৮নভেম্বর থেকে এক বিশেষ মহাযজ্ঞ র অনুষ্ঠান শুরু হয়েছে।এই মহাযজ্ঞ কে ঘিরে মেলা বসেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মন্ত্র উচ্চারণের মাধ‍্যমে পূজা অর্চনা করা হচ্ছে।মেলা কে কেন্দ্র করে বহু মানুষ এই মহাযজ্ঞ অনুষ্ঠান টিকে দেখবার জন‍্য আসছেন। মহাযজ্ঞ র মূল দায়িত্বে থাকা শ্রী সীতারাম দাস জী সাক্ষাতকার দেন ভারত ভিকাশ নিউজ এক্সপ্রেসের সাংবাদিক পাপান ব‍্যানার্জী কে।

06/12/2022

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে রক্তদান শিবির পাঁচলার বেলডুবিতে।।

পাঁচলা :হাওড়া :সুপ্রিয় গাঙ্গুলী :-
আজ পাঁচলা থানার অন্তর্গত, বেলডুবি গ্রামে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন,
পশ্চিমবঙ্গের ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী।তিনি বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে রক্তপাতহীন পঞ্চায়েত নির্বাচন হবে। এখন এই পাঁচলার মানুষ আতঙ্কে ভুগছেন। পঞ্চায়েত নির্বাচনে রক্তপাতহীন পঞ্চায়েত নির্বাচন করে দেখিয়ে দেবে সেকুলার ফ্রন্ট। অন্যান্য বিরোধী দলের কর্মী সমর্থকরা ও আছেন। তাদেরকেও দায়িত্ব নিতে হবে রক্তপাতহীন পঞ্চায়েত নির্বাচন করতে হবে। মানুষ তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দান করবেন। এটাই তো স্বাভাবিক। পঞ্চায়েত এলাকায় যে উন্নয়নের টাকা আসে, সে টাকা কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীর নয়।
সেই টাকা জনগণের উন্নয়নের কাজে ব্যবহৃত হবে এটাই তো স্বাভাবিক। আপনাদের যেকোনো দলের প্রার্থীকে পছন্দ হতে পারে, আপনারা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করুন। । এই রক্তদান শিবিরে মোট ১০৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

06/12/2022

বিশ্বভারতী নিরপত্তা রক্ষীদের চড়া সুরে হুমকী তৃণমূলের ছাত্রনেতা সুদীপ রাহা।

উপাচার্য বিরোধী অবস্থান মঞ্চে আসেন তৃণমূলের ছাত্র পরিষদের সহ-সভাপতি সুদীপ লোহার ৷ উপাচার্যকে 'বিজেপির দালাল' বলে কটাক্ষ করে আন্দোলনে পাশে থাকার আশ্বাস দেন তিনি৷ পাশাপাশি, স্লোগান দিয়ে পূর্বপল্লীতে উপাচার্যের বাসভবন পূর্বিতার সামনে গিয়ে নিরাপত্তারক্ষীদের কার্যত হুঁশিয়ারি দেন তৃণমূল ছাত্র নেতা৷

ছাত্রকে ভর্তি না নেওয়া, ছাত্রীকে গবেষণাপত্র জমা দিতে না দেওয়া সহ একাধিক দাবিতে উপাচার্যের বাড়ির সামনে মঞ্চ বেঁধে ১৩ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে পড়ুয়ারা৷

*বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন থেকে মৃন্ময় লাহিড়ী এর রিপোর্ট*

06/12/2022



*পোস্ত চাষ বন্ধ করতে পুলিশের অভিযান দুবরাজপুরে*

বিগত বছরগুলোতে বীরভূম জেলার একাধিক জায়গায় রমরমিয়ে চলত পোস্ত চাষ। কিন্তু এখন সেই পোস্ত চাষ এক প্রকার বন্ধ হয়ে গেছে। তবুও কিছু অসাধু ব্যক্তি পুলিশের নজর এড়িয়ে পোস্ত চাষ করছে কিনা তা খতিয়ে দেখতে অভিযানে নামে বীরভূম জেলার দুবরাজপুর আবগারি দপ্তর ও দুবরাজপুর থানার পুলিশ। উল্লেখ্য, বছরের পর বছর পোস্ত চাষের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে বীরভূম জেলার আবগারি দপ্তর। আজ বীরভূম জেলার দুবরাজপুরের আবগারি দপ্তর ও দুবরাজপুর থানার যৌথ উদ্যোগে দুবরাজপুর ব্লকের যশপুর, পছিয়াড়া গ্রামের বেশ কিছু জমিতে পোস্ত বিরোধী অভিযান চালানো হয়। এদিন বিভিন্ন এলাকার মাঠগুলো পরিদর্শন করা হয়। পাশাপাশি পোস্ত চাষ রুখতে এলাকায় মাইকে প্রচার করা হয় এবং সচেতনতার জন্য লিফলেট বিলি করা হয়।

দুবরাজপুর থেকে মৃন্ময় লাহিড়ী রিপোর্ট বীরভূম

06/12/2022


25 সে ডিসেম্বর বড়দিন আসতে আরো কিছু দিন বাকী,তার আগেই শহর শিলিগুড়ি জমজমাট। বিশেষ করে বিধান রোড এলাকা , কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে চলছে উত্তরবঙ্গ বইমেলা, জমজমাট পরিবেশ।অপরদিকে বাইরে আলো দিয়ে রাস্তা সাজানো হয়েছে। আলোর ঝর্ণায় গোটা এলাকা আলোকিত।বিধান রোডে রয়েছে সনামধন্য গোস্ট পালের মূর্তি, আলোর ঝর্নার জন্য দুর্দান্ত লাগছে ।এছাড়া পাশে রয়েছে i লাভ শিলিগুরি ,যেখানেই অনেকেই সেলফি,ফটো তুলতে পছন্দ করে থাকেন,এছাড়া রয়েছে বসার জায়গা। শীতের পড়ন্ত বিকালে চা এর কাপের সাথে কিছু সময় এর আড্ডা ,সব কিছু নিয়ে শীতের আমেজে ভরপুর শিলিগুড়ি

শিলিগুড়ি থেকে সজল দাস - র রির্পোট

Address

Kulti New Road
Asansol
713343

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bharat Vikash News Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share