Saharkatha

Saharkatha Shahar Kotha is a magazine based on the widely circulated literature, education, culture and social news of India and the state of West Bengal.

It is a shining example in the world of magazine publishing. The journey of that time came up in our magazine.

নিজস্ব প্রতিনিধি : মাথায় কাঠের বীম পড়ে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের তিলক রোড়ে মৃত‍্যু হল এক যুবকের। একটি জরাজীর্ণ দোত...
28/04/2021

নিজস্ব প্রতিনিধি : মাথায় কাঠের বীম পড়ে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের তিলক রোড়ে মৃত‍্যু হল এক যুবকের। একটি জরাজীর্ণ দোতলা বাড়ির তলা দিয়ে হেঁটে যাওয়ার সময় মঙ্গলবার কাঠের বীম এক পথ চারির মাথায় ভেঙ্গে পড়লে তার মৃত‍্যু হয় ঘটনাস্হলেই। রানীগঞ্জ তিলক রোডের পাবলিক লাইব্রেরির সামনে এই বাড়িটি দীর্ঘদিন ধরেই ভগ্নপ্রায় অবস্হায় রয়েছে বলে জানান এলাকার বাসিন্দারা ।মঙ্গলবার ঐ বাড়ীর তলা দিয়েই হেঁটে যাচ্ছিলেন এল আই সির এজেন্ট রানিগঞ্জ কুমার বাজারের বাসিন্দা অসিত কুমার দে।সেই সময় আচমকা বাড়িটির একটি অংশ তার মাথার উপর ভেঙ্গে পড়ে। গুরুতর আহত অসিত বাবুকে স্হানীয় মানুষজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন তাকে।এই ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।ঘটনাস্হলে পৌঁছায় রানিগঞ্জ থানার পুলিশ।তারা এলাকাটি রসি দিয়ে ঘিরে দেয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে ।পুলিশ বাড়ির মালিককে আটক করেছে। # শহরকথা #

মাথায় কাঠের বীম পড়ে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের তিলক রোড়ে মৃত‍্যু হল এক যুবকের। একটি জরাজীর্ণ দোতলা বাড়ির তল...

নিজস্ব প্রতিনিধি : রাজ‍্যজুড়েই বাড়ছে করোনা পজিটিভ রোগীর সংখ্যা।বাদ পড়েনি আসানসোলও।একটি নির্ভর যোগ‍্য সুত্রের খবর আসানসোল...
09/04/2021

নিজস্ব প্রতিনিধি : রাজ‍্যজুড়েই বাড়ছে করোনা পজিটিভ রোগীর সংখ্যা।বাদ পড়েনি আসানসোলও।একটি নির্ভর যোগ‍্য সুত্রের খবর আসানসোলের সেইল আই এস পি র কর্মচারী ও তাদের পরিবারের মধ‍্যে 40 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে।যা রীতিমতো উদ্বেগের। সূত্রের খবর গত ছয় এপ্রিল পর্যন্ত সেল আই এস পির বার্নপুর হাসপাতালে 214 জন আই এস পি কর্মী ও আধিকারিকের করোনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে এখনো পযর্ন্ত 112 টি রিপোর্ট নেগেটিভ এসেছে। একইসঙ্গে 40 জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বেশ কিছু পরীক্ষার রিপোর্ট এখনো এসে পৌঁছায়নি।এই রিপোর্ট সামনে আসতেই বার্নপুর জুড়ে ছড়িয়ে পড়েছে চাপা আতঙ্ক।অনেকেই প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে এলাকা জীবানু মুক্ত করার পাশাপাশি করোনা বিধি মেনে চলার উপরে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। # শহরকথা #

রাজ‍্যজুড়েই বাড়ছে করোনা পজিটিভ রোগীর সংখ্যা।বাদ পড়েনি আসানসোলও।একটি নির্ভর যোগ‍্য সুত্রের খবর আসানসোলের সেইল ....

নিজস্ব প্রতিনিধি : কয়েকদিন আগে জামুড়িয়ার 60 নম্বর বাইপাস রাস্তার একটি যাত্রী প্রতিক্ষালয়ের পেছন থেকে তিনটি সকেট বোমা উদ্...
08/04/2021

নিজস্ব প্রতিনিধি : কয়েকদিন আগে জামুড়িয়ার 60 নম্বর বাইপাস রাস্তার একটি যাত্রী প্রতিক্ষালয়ের পেছন থেকে তিনটি সকেট বোমা উদ্ধার করে কেন্দা ফাঁড়ির পুলিশ।উদ্ধার হওয়া ঐ তিনটি সকেট বোমাকে বুধবার নিষ্ক্রিয় করল সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা । কেন্দার একটি ফাঁকা মাঠে বোমাগুলিকে এদিন নিষ্ক্রিয় করা হয় ফায়ারব্রিগেড ও পুলিশের উপস্হিতিতে। পুলিশ সূত্রে জানা যায় কয়েক দিন আগে 60 নম্বর জাতীয় সড়কের কেন্দা গ্রামের যাত্রী প্রতীক্ষালয়ের পিছনে একটি প্যাকেটে রাখা ছিল এই সকেট বোমা গুলি। গ্রামবাসিদের কাছ থেকে খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ বোমা তিনটি উদ্ধার করে নিয়ে আসে। আজ সেগুলি নিস্ক্রিয় করা হল।নির্বাচনের আগে এভাবে পশ্চিম বর্ধমান জেলার বহু যায়গা থেকে বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় আতঙ্কিত শহরের বাসিন্দারা।তারা প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার আবেদন জানিয়েছেন। # শহরকথা #

কয়েকদিন আগে জামুড়িয়ার 60 নম্বর বাইপাস রাস্তার একটি যাত্রী প্রতিক্ষালয়ের পেছন থেকে তিনটি সকেট বোমা উদ্ধার করে কেন.....

নিজস্ব প্রতিনিধি : পশ্চিম বর্ধমান জেলায় আবার ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস।রবিবার পান্ডবেশ্বর বিধাসভায় ফের কয়েকজন তৃণমূল ছে...
05/04/2021

নিজস্ব প্রতিনিধি : পশ্চিম বর্ধমান জেলায় আবার ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস।রবিবার পান্ডবেশ্বর বিধাসভায় ফের কয়েকজন তৃণমূল ছেড়ে বি জে পিতে যোগ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।সব থেকে বড় খবর এদিন পান্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ব্লকের অনুসুচিত জাতি ও জনজাতি মোর্চার ব্লক সভাপতি সরোজ বাউরি বি জে পিতে দল বল নিয়ে যোগদান করেছেন।তিনি এদিন পান্ডবেশ্বর বিধানসভার বি জে পি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির হাত থেকে গৈরিক পতাকা তুলে নেন। এইভাবে বিধানসভা ভোটের আগে একের পর এক নেতা কর্মি তৃণমূল ছেড়ে বি জে পিতে যোগ দেওয়ায় চরম অস্বস্তিতে তৃণমূল।যদিও এ বিষয়ে দলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। # শহরকথা #

পশ্চিম বর্ধমান জেলায় আবার ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস।রবিবার পান্ডবেশ্বর বিধাসভায় ফের কয়েকজন তৃণমূল ছেড়ে বি জে .....

নিজস্ব প্রতিনিধি : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার অধীন গোপালনগরে শুক্রবার রাতে এক সাইকেল চোরকে হাতে নাতে ধরে ফ...
03/04/2021

নিজস্ব প্রতিনিধি : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার অধীন গোপালনগরে শুক্রবার রাতে এক সাইকেল চোরকে হাতে নাতে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা।তাকে একটি সাইকেল নিয়ে চলে যেতে দেখে সন্দেহ হওয়ায় এলাকার কয়েকজন জিঙ্গাসাবাদ করায় সে অসংলগ্ন ভাবে কথা বলতে থাকায় সন্দেহ বাড়ে।ততক্ষনে সাইকেল চুরির ঘটনাটি রটে যাওয়ায় অনেকেই ধৃত কিশোরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।ধৃত যুবকের বাড়ী ওকে রোড এলাকায় বলে সে জানায়। # শহরকথা #

পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার অধীন গোপালনগরে শুক্রবার রাতে এক সাইকেল চোরকে হাতে নাতে ধরে ফেলেন এলাকা....

নিজস্ব প্রতিনিধি : এবারের বিধানসভা নির্বাচনে রাজ‍্যের বেশ কয়েকটি আসনে প্রতিদন্দিতা নিয়ে জোর চর্চা রয়েছে।যার মধ‍্যে খনি শ...
31/03/2021

নিজস্ব প্রতিনিধি : এবারের বিধানসভা নির্বাচনে রাজ‍্যের বেশ কয়েকটি আসনে প্রতিদন্দিতা নিয়ে জোর চর্চা রয়েছে।যার মধ‍্যে খনি শিল্পাঞ্চলের অন‍্যতম হল পান্ডবেশ্বর বিধানসভা আসনটি।এই আসনে এবার বি জে পির প্রার্থী হয়েছেন গতবারের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।তার সাথে প্রতিদন্দিতায় রয়েছেন তৃনমুলের ব্লক সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী।তিনিই এবার তৃণমূলের প্রার্থী এই কেন্দ্রে।নির্বাচনের আগে থেকেই উত্তেজনায় ফুটছে এই কেন্দ্র।বেশ কয়েকটি ছোট খাটো ঘটনাও ঘটেছ।বোমা বিস্ফোরণে এক তৃণমূল কর্মীর মৃত‍্যু পযর্ন্ত হয়েছে এই কেন্দ্রেই।বি জে পি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির রাম লালা দর্শন প্রসঙ্গটি টেনে কমিশনে যাওয়ার হুশিয়ারি দিয়েছে তৃণমূল প্রার্থী।যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এলাকায়।সব কিছুকেই উপেক্ষা করে সিংহের দাপটে এলাকায় নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন বি জে পি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি।আর প্রতিটি সভাতেই ভিড় উপচে পড়ছে।যা দেখে অনেকের মন্তব্য এখাকার ফলাফল প্রায় নিশ্চিত হয়েই গেছে।বিরোধীরা অবস‍্য সে সব মানতে নারাজ।তাদেরর বক্তব্য লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে। # শহরকথা #

এবারের বিধানসভা নির্বাচনে রাজ‍্যের বেশ কয়েকটি আসনে প্রতিদন্দিতা নিয়ে জোর চর্চা রয়েছে।যার মধ‍্যে খনি শিল্পাঞ্চ....

দেবাশীষ সাধু শৈলেন সরকার : নির্বাচন এগিয়ে আসার সাথেসাথেই উত্তাপ বাড়ছে প্রচারের।বৃহস্পতিবার রাতে রেলপার এলাকায় নির্বাচনি ...
27/03/2021

দেবাশীষ সাধু শৈলেন সরকার : নির্বাচন এগিয়ে আসার সাথেসাথেই উত্তাপ বাড়ছে প্রচারের।বৃহস্পতিবার রাতে রেলপার এলাকায় নির্বাচনি বৈঠক চলাকালীন বি জে পি কর্মীদের উপর ইঁট ও পাথর ছোড়ার অভিযোগ উঠেছিল।বি জে পি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জী নিজে অভিযোগ করেছিলেন তৃণমূল আশ্রিত দুস্কৃতিরাই একাজ করেছে।বি জে পি থানা ঘেরাও করে রাতেই বিক্ষোভ দেখায় ঐ দিন।তার ঐ এলাকায় মিটিং করলেন এবারের তৃণমূল প্রার্থী মলয় ঘটক।তিনি এই এলাকা থেকেই দু বারের বিধায়ক নির্বাচিত হন।মলয় ঘটক অভিযোগ করে বলেন বি জে পি এই এলাকার শান্তি নষ্ট করতে চাইছে।তাদের কাছে নির্বাচনের কোন ইস‍্যু নেই তেল রান্নার গ‍্যাস থেকে শুরু করে নিত‍্য প্রয়োজনীয় জিনিস পত্রের লাগাম ছাড়া দাম।সাধারন মানুষ হাঁসফাঁস করছে।আর এদের নেতা দেশের প্রধানমন্ত্রী শুধুই তালি আর থালী বাজাতে বলছেন।মলয় ঘটক বলেন রাজ‍্যের উন্নয়ন মুলক কাজগুলি আপনারা চোখে দেখতে পাচ্ছেন।তাই এই উন্নয়ন কে ধরে রাখতে দলনেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের হাত শক্ত করুন তৃতীয় বারের জন‍্য দিদিকে মুখ‍্যমন্ত্রী বানানোর দাবী জানান তিনি। এদিন আসানসোলের পুরোনো স্টেশন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বি জে পি নেত্রী মঞ্জু প্রসাদ কর্মি সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি মলয় ঘটকের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন।এদিন রেলপারের 28 নম্বর ওয়ার্ডেও একটি নির্বাচনি প্রচার সভা করেন মলয় ঘটক।সেখানে তিনি বলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সরকার রোটী কাপড়া আর মকান দেওয়ার সরকার।উন্নয়নের সরকার।তিনি বলেন বি জে পি এখানে অশান্তি লাগাবে আপনারা সাবধানে থাকবেন কোন প্ররোচনাতেই পা দেবেন না।

নির্বাচন এগিয়ে আসার সাথেসাথেই উত্তাপ বাড়ছে প্রচারের।বৃহস্পতিবার রাতে রেলপার এলাকায় নির্বাচনি বৈঠক চলাকালীন ব.....

নিজস্ব প্রতিনিধি : গভীর রাতে বোমা বিস্ফোরণে আহত এক ব‍্যাক্তির মৃত‍‍্যু খবর পাওয়া গেছে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে পাণ্ড...
26/03/2021

নিজস্ব প্রতিনিধি : গভীর রাতে বোমা বিস্ফোরণে আহত এক ব‍্যাক্তির মৃত‍‍্যু খবর পাওয়া গেছে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর বিধানসভার জামবাদ এলাকায়। বোমা বিস্ফোরণে মৃত্যু হয় সরবন চৌধুরী(39) নামে এক ব্যক্তির। আহত হয়েছেন আরও তিন জন।তবে তারা কোথায় তার কোন খবর না থাকায় খোঁজ শুরু করেছে পুলিশ। বোমা বিস্ফোরণের কারন অনুসন্ধানে নেমেছে অন্ডাল থানার পুলিশ।বুধবার রাতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত ব্যক্তিকে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ মৃত দেহটি আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। # শহরকথা #

গভীর রাতে বোমা বিস্ফোরণে আহত এক ব‍্যাক্তির মৃত‍‍্যু খবর পাওয়া গেছে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর বিধ....

নিজস্ব প্রতিনিধি : মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় এক ব‍্যাক্তির মৃত‍্যুর খবর পাওয়া গেছে।আহত হয়েছেন একজন। আসানসোল উত্তর থান...
25/03/2021

নিজস্ব প্রতিনিধি : মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় এক ব‍্যাক্তির মৃত‍্যুর খবর পাওয়া গেছে।আহত হয়েছেন একজন। আসানসোল উত্তর থানার শীতলা মোড়ের কাছে ২ নং জাতীয় সড়কে বুধবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।মৃত মানিক নুনিয়া (50) বারাবনি বিধানসভার পাঁচগাছিয়ার বাসিন্দা।ঐ দুর্ঘটনায় আহত সুজয় পুইতন্ডীকে(48) দূর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেশায় গাড়ি চালক মৃত মানিক নুনিয়া। আহত সুজয় পুইতুন্ডি গাড়ির মালিক। বুধবার দুপুরে মোটরবাইক করে আসানসোল উত্তর থানার কাল্লা মোড়ে গ্যারাজে আসার সময় এদিন দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়।পেছনের দিক থেকে এসে একটি ট্রাক তাদের মোটরবাইকে ধাক্কা মারলে তারা ছিটকে পড়ে যান। প্রত‍্যক্ষদর্শীরা জানান ঐ সময় অন্য একটি ট্রাক মানিককে চাপা দেয়। আসানসোল উত্তর থানার পুলিশ আহত দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মানিককে মৃত ঘোষণা করেন।আহত অপর ব‍্যাক্তিকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনায় পাঁচগাছিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। # শহরকথা #

মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় এক ব‍্যাক্তির মৃত‍্যুর খবর পাওয়া গেছে।আহত হয়েছেন একজন। আসানসোল উত্তর থানার শীতলা .....

দেবাশীষ সাধু শৈলেন সরকার : পান্ডবেশ্বর বিধানসভার হরিপুরে রামমন্দিরে স্বস্ত্রীক পৌঁছালেন পান্ডবেশ্বর বিধানসভার বি জে পি প...
22/03/2021

দেবাশীষ সাধু শৈলেন সরকার : পান্ডবেশ্বর বিধানসভার হরিপুরে রামমন্দিরে স্বস্ত্রীক পৌঁছালেন পান্ডবেশ্বর বিধানসভার বি জে পি প্রার্থী এই কেন্দ্রের আগের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারী।রবিবার সেখানে তিনি পুজা দিয়ে শুরু করলেন নির্বাচনি প্রচারের কাজ।হাজার হাজার কর্মি সমর্থকদের উচ্ছাসে ভেষেই তিনি ঘুরলেন তার পুরোনো এলাকার অলিতে গলিতে। পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এসেই জিতেন্দ্র তেওয়ারি বলেন যিনি ভগবান রামের নন তিনি কারোর হতে পারেন না।যিনি এখন রামের নাম নিচ্ছেন না তাকেও একদিন রামের নাম নিতে হবে।জিতেন্দ্র তেওয়ারি পান্ডবেশ্বরে দাঁড়িয়েই বলেন দিদির এক সৈনিক বলেছিল আমার পা ভেঙ্গে দেবে।কোথায় সে আমি তো সোজা পায়েই দাঁড়িয়ে আছি।আর পান্ডবেশ্বরেই আছি।জিতেন্দ্র তেওয়ারি বলেন পান্ডবেশ্বরের প্রতিটি গলিতে মহল্লায় পাড়ায় পাড়ায় জয় শ্রী রাম আওয়াজ উঠবে।কত রাম ভক্তের পা ভাঙ্গবে আজ আমি তা দেখতেই এসেছি। জিতেন্দ্র তেওয়ারি এদিন বলেন নির্বাচনের পর এলাকার সমস্ত প্রবীণ নাগরিক মা বোনেদের অযোধ‍্যার রাম মন্দির দেখাতে নিয়ে যাবো।এখন রাম নামের বিরোধীতা করছেন অনেকেই কিন্তু আমি জোর গলায় বলছি আজ যারা রাম নামের বিরোধীতা করছেন নির্বাচনের পর তাদের সকলকেই প্রভু রামচন্দ্রের শ্বরনেই আসতে হবে। # শহরকথা #

পান্ডবেশ্বর বিধানসভার হরিপুরে রামমন্দিরে স্বস্ত্রীক পৌঁছালেন পান্ডবেশ্বর বিধানসভার বি জে পি প্রার্থী এই কেন্.....

দেবাশীষ সাধু শৈলেন সরকার : পশ্চিমবঙ্গ আজ একটা বৃদ্ধাশ্রমে পরিনত হয়েছে।শনিবার নির্বাচনি প্রচারে এসে জে কে নগরে এমনটাই অভি...
21/03/2021

দেবাশীষ সাধু শৈলেন সরকার : পশ্চিমবঙ্গ আজ একটা বৃদ্ধাশ্রমে পরিনত হয়েছে।শনিবার নির্বাচনি প্রচারে এসে জে কে নগরে এমনটাই অভিযোগ তুললেন আসানসোল দক্ষিন বিধানসভা কেন্দ্রের এবারের বি জে পি প্রার্থী আসানসোলের ঘরের মেয়ে অগ্নি মিত্রা পাল। তার অভিযোগ গত দশ বছরে এলাকার মানুষ সামান‍্যতম পরিষেবাটুকু পাননি। তার অভিযোগ এই সরকার ও তার বিধায়ক এলাকার উন্নয়নের কোনও কাজই করেননি। এলাকায় পানীয় জল নেই, রাস্তার হাল বেহাল।এছাড়াও একাধিক সমস্যা নিয়েই রয়েছেন এখানকার মানুষজন।বি জে পি প্রার্থী অগ্নি মিত্রা পালের অভিযোগ 34 বছরের দীর্ঘ শাসনকালে বামফ্রন্ট পশ্চিমবাংলার কলকারখানাগুলিকে বন্ধ করেছিল।আর মাত্র 10 বছরেই তৃণমূল সেই কারখানা গুলিতে বড় বড় তালা ঝুলিয়ে দিয়েছে। তিনি বলেন আমরা সরকারে এলে বন্ধ কারখানাগুলি যাতে ফের চালু করা যায় তার উদ‍্যোগ নেব। পাশাপাশি নুতন শিল্পস্হাপনে জোর দেওয়া হবে।বেকারদের কর্মসংস্হান অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে।তার অভিযোগ বাংলায় শুধু...

পশ্চিমবঙ্গ আজ একটা বৃদ্ধাশ্রমে পরিনত হয়েছে।শনিবার নির্বাচনি প্রচারে এসে জে কে নগরে এমনটাই অভিযোগ তুললেন আসানসো...

দেবাশীষ সাধু শৈলেন সরকার : আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বি জে পি প্রার্থী অগ্নি মিত্রা পাল শুক্রবার সকালে মন্দিরে প...
20/03/2021

দেবাশীষ সাধু শৈলেন সরকার : আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বি জে পি প্রার্থী অগ্নি মিত্রা পাল শুক্রবার সকালে মন্দিরে পুজা দিয়ে শুরু করলেন তার নির্বাচনি প্রচার। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষের সঙ্গে এবারের নির্বাচনে তার লড়াই।তিনি কিভাবে এই লড়াইয়ে নামবেন জানতে চাওয়া হলে আসানসোলের ঘরের মেয়ে অগ্নি মিত্রা পাল বলেন নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী সায়নী ঘোষ নয় আমার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে।মমতা বন্দোপাধ্যায় রাজ‍্যের মানুষের সাথে যে বঞ্চনা করেছেন আমার লড়াই তার সাথে।তিনি বলেন আসানসোল দক্ষিণের মানুষ এবার তার যোগ‍্য জবাব দেবে। অগ্নি মিত্রা বলেন আমরা ডেভলপমেন্ট পলিটিক্সের, কর্মসংস্থানের কথা বলি উচ্চ শিক্ষার কথা বলি,নারী সুরক্ষার কথা বলি। এগুলিই আমার এজেন্ডা। তিনি বলেন আমরা সন্ত্রাস ছড়াই না। আমরা মানুষের মধ‍্যে বিভেদ চাইনা।তাই এই দক্ষিণ আসানসোল আসনে আমরা জিতছি এটা নিশ্চিত হয়ে গেছে।সমগ্র আসানসোলবাসী আমার পাশে রয়েছেন এটাই আমার দৃঢ় বিশ্বাস। এদিন সকাল থেকেই অগ্নি মিত্রা পালের বাড়ির সামনে কর্মী-সমর্থকদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ্য করা যায় ।তা দেখে অগ্নিমিত্রা পালের উক্তি , আমি দলকে ধন্যবাদ জানাচ্ছি দল আমার উপর ভরষা রেখেছে এই লড়াইয়ে আমাকে মনোনীত করেছে। এই সিট আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিকে, মাননীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং মাননীয় সাংসদ বাবুল সুপ্রিয় কে অর্পণ করব।আমার জয় নিশ্চিত।তিনি বলেন বাংলায় বি জে পি দুশোর বেশী আসন নিয়ে সরকার গড়বে।যা শুধু সময়ের অপেক্ষা। # শহরকথা #

Spread the loveদেবাশীষ সাধু শৈলেন সরকার : আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বি জে পি প্রার্থী অগ্নি মিত্রা পাল শুক্রবার সক...

Address

Burnpur More, Beside :Galaxy Mall
Asansol
713325

Alerts

Be the first to know and let us send you an email when Saharkatha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share