04/08/2026
💢. মঙ্গলবার নিজের রাজনৈতিক শিষ্য এবং একসময়ের কট্টর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক ও আসামের প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদের অসুস্থতার খোঁজ নিতে তাঁর পাশে উপস্থিত হলেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির প্রাক্তন বিধায়ক ও আসামের প্রাক্তন দাপুটে মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী।
রাজনীতির মঞ্চে মতভেদ, প্রতিদ্বন্দ্বিতা ও সংগ্রাম থাকতেই পারে, কিন্তু মানবিকতা, শ্রদ্ধা ও ব্যক্তিগত সম্পর্ক যে সবকিছুর ঊর্ধ্বে— আজকের এই দৃশ্য তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।💢