20/08/2025
কি মনে হয়? এশিয়া কাপ ভারতের স্কোয়াড ২৫ জনের হলেও ভারতীয় ফ্যানরা কি খুশি হবে? উত্তরটা আমি বলছি, একদমই না। ২৫ জন ছাড়ুন ৫০ জনের স্কোয়াড ঘোষণা করলেও এই ফ্যানরা কোনো না কোনো প্লেয়ারের কথা টেনে বলবেই একে কেনো নেওয়া হলোনা?
আপনাকে বুঝতে হবে বর্তমানে ভারতীয় ক্রিকেট কোন পর্যায়ে গিয়েছে। বিশেষত যদি আমি বলি টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতে রয়েছে শতশত প্রতিভা, আপনি একজনকে না নিলেই মনে হতে বাধ্য যে একে কেনো নেওয়া হয়নি? কিন্তু বুঝতে হবে একটা স্কোয়াডে ১৫ জন নেওয়া যাবে, তার বেশি নয়।
শ্রেয়স আইয়ারকে নেওয়া হয়নি কেনো? ধরুন শ্রেয়স আইয়ারকে স্কোয়াডে নেওয়া হলো, কার পরিবর্তে? শুভমান গিলের জায়গায়? হ্যাঁ এখন আপনি বলবেন গিলের জায়গায়, কিন্তু এই গিলকে না নেওয়া হলেই আপনি আবার বলতেন গিল কেনো নেই? সেই ২০২২ আইপিএল থেকে ধারবাহিকভাবে আইপিএলে ভালো করছে। আচ্ছা গিলের কথা ছাড়ুন বিশ্বের দুই নাম্বার টি-টোয়েন্টি ব্যাটসম্যান তিলক ভার্মার জায়গায় শ্রেয়স আইয়ারকে নিলে খুশি হতেন? যে তিলক ভার্মা দক্ষিণ আফ্রিকায় শতরান করেছিলেন? চেপকে হেরে যাওয়া ম্যাচ ভারতকে জিতিয়ে ছিলেন? তিলক ভার্মাকে বাদ দিলে সেটাও তো অন্যায় হতো, তাইনা?
কিছুজন আবার জশওয়ালকে মিস করছেন, তার ক্ষেত্রেও সেই একই প্রশ্ন, কার জায়গায়? বর্তমানে বিশ্বের নাম্বার ওয়ান টি-টোয়েন্টি ব্যাটসম্যান অভিষেক শর্মাকে বাদ দিয়ে তার জায়গায়? নাকি অধিনায়ক সূর্য বসে যাবে? নাকি সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে দিতো?
রিংকুকে কেনো নেওয়া হয়েছে? বিগত আইপিএল দেখলে আপনার মনে হবেই যে তাকে নেওয়া উচিত হয়নি কিন্তু হার্দিক ছাড়া ভারতের ফিনিশার কে আছে? পূর্বে রিংকু ভারতকে বেশ কয়েকবার সংকটজনক পরিস্থিতির হাত থেকে বাচিয়েছে এছাড়াও আজকাল তার বোলিং বেশ প্রশংসা পাচ্ছে। এটাই কারণ তাকে দলে নেওয়ার।
হার্ষিত কে নিয়ে ভারতীয় ফ্যানদের বরাবরই সমস্যা থেকেছে। এশিয়া কাপের স্কোয়াডে নাম দেখতেই বেশকিছু ভারতীয় ফ্যানরা অস্বস্তিতে পরেছে। কেনো নেওয়া হলো হার্ষিতকে? আর হার্ষিতকে না নিলে কাকে নেওয়া যেতো? ইয়াশ দয়াল যার উপর অপরাধের বোঝা? নাকি পরপর ৫ টা টেস্ট ম্যাচ খেলে আসা সিরাজ? নাকি কৃষ্ণা? হ্যাঁ অনেকের উত্তর হবে কৃষ্ণা, কারণ বিগত আইপিএলে ভালো করেছেন। আইপিএল ২০২৫ ভালো না গেলেও, ইংল্যান্ডের বিপক্ষে হঠাৎ ম্যাচে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া হার্ষিতের স্পেলটা মনে আছে? টি-টোয়েন্টি ক্রিকেটে হার্ষিতের কাছে বেশ বৈচিত্র্য রয়েছে আর তার ফলস্বরূপ তাকে দলে নেওয়া।
সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর, রভি বিষ্ণোই, কে এল রাহুল, প্রভ সিমরান সিং, রিয়ান পরাগ আরও কত নাম এরাও টি-টোয়েন্টি দলে থাকার যোগ্যতা রাখে, কিন্তু ১৫ জনকেই স্কোয়াডে রাখা যাবে। তাই যারা স্কোয়াডে আছেন তাদের সাপোর্ট করুন, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সময়তেও দল নিয়ে আপনারা খুশি ছিলেন না, দল চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও দল চ্যাম্পিয়ন হলে আপনারা আবার মুখ লুকোবেন , তাই ঘৃণা না ছড়িয়ে সাপোর্ট করুন। 👍💙