West Bengal VBDC Dakshin Dinajpur

West Bengal VBDC Dakshin Dinajpur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from West Bengal VBDC Dakshin Dinajpur, Digital creator, Balurghat.

25/06/2026

আজ জামুরিয়া বিধানসভার মাননীয় বিধায়ক
ডাঃ বিজন মুখার্জি মহাশয় বিধানসভায় আমাদের
বিধানসভা থেকে
VBDC কর্মীদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার কথা
তুলে ধরেছেন। এর জন্য আমরা তাঁর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আমরা VBDC কর্মীরা বহু বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত রয়েছি। জনস্বাস্থ্যের স্বার্থে নিরলস পরিশ্রম করেও দীর্ঘদিন মাত্র ১৭৫ টাকা দৈনিক পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে এসেছি। বর্তমান রাজ্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের পারিশ্রমিক ১৭৫ টাকা থেকে বৃদ্ধি করে ২৭৫ টাকা করা হয়েছে। তবে বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এই সামান্য পারিশ্রমিকে সংসার চালানো অত্যন্ত কষ্টসাধ্য ও দুর্বিষহ হয়ে উঠেছে।
এর পাশাপাশি আমাদের কোনো নির্দিষ্ট ছুটির ব্যবস্থা নেই; বছরের ৩৬৫ দিনই কাজ করতে হয়।
কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে কোনো স্বাস্থ্যবিমা, সামাজিক সুরক্ষা ব্যা, অন্যান্য সরকারি সুবিধাও আমরা পাই না।
শুধু পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণের কাজই নয়, ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের লিখিত বা মৌখিক নির্দেশে বিভিন্ন জনকল্যাণমূলক ও সরকারি পরিষেবা সংক্রান্ত কাজও আমরা দীর্ঘদিন ধরে করে চলেছি। পূর্ববর্তী সরকার থেকে বর্তমান সরকার পর্যন্ত গ্রাম ও ব্লক স্তরের নানা গুরুত্বপূর্ণ কর্মসূচির বাস্তবায়নে আমরা সক্রিয় ভূমিকা পালন করে আসছি। তাই মাননীয়া মুখ্যমন্ত্রী এবং মাননীয় পঞ্চায়েত
মন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন-
১.VBDC কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি প্রদান করা হোক।
২.দৈনিক মজুরিভিত্তিক পারিশ্রমিকের পরিবর্তে মাসিক বেতন চালু করা হোক।
৩. ন্যায্য ছুটির ব্যবস্থা করা হোক।
৪. স্বাস্থ্যবিমা ও অন্যান্য সামাজিক সুরক্ষা সুবিধা
৫. দীর্ঘদিন ধরে জনস্বার্থে কাজ করে চলা VBDC কর্মীদের প্রাপ্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হোক।
আমরা আশা করি, আমাদের ন্যায্য দাবি ও দীর্ঘদিনের সমস্যাগুলির প্রতি রাজ্য সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।

Address

Balurghat

Website

Alerts

Be the first to know and let us send you an email when West Bengal VBDC Dakshin Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share