26/12/2023
১
দীনি কাজ করতে গেলে অনেকেই আপনার কাজকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, অবজ্ঞা করবে। এজন্য বিচলিত না হওয়া চাই, শক্ত মনোবলের অধিকারী হওয়া চাই।
২
আমরা সেই ভয়ঙ্কর ফিৎনার জামানায় অবস্থান করছি, যে জামানায় কিছু মানুষ সহীহ হাদীসের বিপরীতে বৈজ্ঞানিক যুক্তি প্রদর্শন করে প্রাণীর ছবিকে হালাল বানানোর চেষ্টা করে থাকে!
৩
অনেক আধুনিক(?) লোক আছে, যারা অসুস্থ হওয়ার পর তাবিজ ব্যবহার করা, পানি পড়া ব্যবহার করাকে তাচ্ছিল্যের চোখে দেখে। এসবকে তাচ্ছিল্যের নজরে না দেখা জরুরী। পিছনের জীবনে করে থাকলে তওবা করা জরুরী।
অসুস্থ হলে চিকিৎসা করান, তাবিজ ব্যবহার করুন, পানি পড়া ব্যবহার করুন। এসব কিছু ঠিক আছে। তবে ভরসা রাখুন শুধু আল্লাহর উপর।
নোট: ইসলামের কোনো বিষয়কে তাচ্ছিল্যের নজরে দেখা কুফর, ঈমান বিধ্বংসী কাজ।
৪
ছোট-বড় যে কারো নিকট থেকে ভুল প্রকাশ পেতে পারে। মৃত্যুর পূর্ব পর্যন্ত কেউ ফেতনা থেকে নিরাপদ নয়।
৫
কোনো বিষয়ে প্রতিবাদ করার জরুরত হলে শরীয়তের সীমারেখার ভিতর থেকে প্রতিবাদ করা চাই। তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন না করা চাই। সহমর্মিতার সাথে প্রতিবাদ করা চাই।
৬
আপনি নিশ্চয়ই দুরুদ শরীফ পড়ার সময় সংক্ষেপে পড়েন না। *তাহলে লেখার সময় কেন সংক্ষেপে লেখেন?*
আরেকটা প্রশ্ন:- মুসলমানদের খাস শ্রেণী(সকলে নয়, কেউ কেউ) যদি দুরুদ শরীফ সংক্ষেপে লেখে তাহলে *পুরো দুরুদ লিখবে কে?*
*সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম*
৭
খাবার বেশি খাওয়া ঠিক না, আবার কম খাওয়াও ঠিক না। খাবার খাওয়া উচিত পরিমিত।
৮
আল্লাহর নৈকট্যশীল বান্দাদের এক সিফাত হচ্ছে তারা *পান থেকে চুন খসলেই ইস্তেগফার পড়েন।*