Rasheduzzaman Rasel

Rasheduzzaman Rasel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rasheduzzaman Rasel, Newspaper, Bangalore.

"বাবা হল সেই বৃক্ষ, যার শীতল ছায়ায় পরিবারের সবাই সুখে-শান্তিতে বসবাস করে"আমাদের আব্বা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জুলফিকা...
17/11/2022

"বাবা হল সেই বৃক্ষ, যার শীতল ছায়ায় পরিবারের সবাই সুখে-শান্তিতে বসবাস করে"আমাদের আব্বা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জুলফিকার আলী খুবই গুরত্বর অসুস্থ অবস্থায় ভারতের বেঙ্গালুর নারায়ণা হেল্থ সেন্টার ডাঃ দেবী শেঠীর অধিনে চিকিৎসাধীন আছেন।আজ ওপেন হার্ট সার্জারি এবং ভাল্ব প্রতিস্থাপন করানো হবে।সকলের কাছে দোয়া প্রার্থনা করছি 🤲🤲🤲

21/02/2022

বিনম্র শ্রোদ্ধা.....

10/03/2021

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির নব-নির্বাচিত সদস্যাদের শপথ গ্রহন অনুষ্ঠান ২০২১।

বেনাপোলে ট্রাকের চাপায় সাংবাদিক নিহতরাশেদুজ্জামান রাসেলঃ বেনাপোল বন্দর এলাকায় ট্রাকের চাপায় লোকমান হোনেস(৩৫) নামে এক ব্য...
14/02/2021

বেনাপোলে ট্রাকের চাপায় সাংবাদিক নিহত

রাশেদুজ্জামান রাসেলঃ বেনাপোল বন্দর এলাকায় ট্রাকের চাপায় লোকমান হোনেস(৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার(ফেব্রুয়ারী) ভোর ৪ টায় উন্নত চিকিৎসা নিতে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরনে তিনি মারা যায়। এর আগে গতকাল সন্ধ্যায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।

লোকমান সিঅ্যান্ডএফ এজেন্ট মাহিবি এন্টার প্রাইজের স্টাফ ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি সংবাদ পত্র ও সাংস্কৃতির সাথে জড়িত ছিলেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় তিনি ব্যবসায়িক কাজ শেষে মটর সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বেনাপোল বন্দর সড়কে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর জখম হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেয়। কিন্তু তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরমর্শ দেয়। এ্যাম্বুলেন্স যোগে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরনে ভোরে তিনি পতিমধ্যে মারা যায়।

বেনাপোলে  ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধনযশোরের বন্দরনগরী বেনাপোলে বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহনে...
08/10/2020

বেনাপোলে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

যশোরের বন্দরনগরী বেনাপোলে বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
সকাল ১০ টায় যশোর-কোলকাতা মহাসড়কের পাশে অবস্থিত বেনাপোল কাস্টমস হাউসের বিপরীতে সড়কের উপর অবস্থান নিয়ে ব্যানার,ফেস্টুন ও প্রতিবাদী লেখনী যুক্ত প্লাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পলন করেন।আধাঘন্টা ধরে চলা এ মানববন্ধন কর্মসূচীতে বেনাপোল ও পাশ্ববর্তী এলাকার ছাত্র-ছাত্রী অংশ নেয়।অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচী হতে শিক্ষার্থীরা দেশব্যাপী চলা সকল ধর্ষণ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবী করেন।

দীর্ঘ ৭৮ দিন বন্ধের পর আজ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরুরাশেদুজ্জামান রাসেলঃ দীর্ঘ ৭৮ দিন বন্ধ থাক...
07/06/2020

দীর্ঘ ৭৮ দিন বন্ধের পর আজ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

রাশেদুজ্জামান রাসেলঃ দীর্ঘ ৭৮ দিন বন্ধ থাকার পর দু‘দেশের প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের সাথে এক বৈঠকের পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আজ রবিবার(৭ জুন) বিকাল ৪.১৫ মিনিটের দিকে আমদানি-রপ্তানি বানিজ্য শুরু হয়। সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় বেনাপোল চেকপোস্ট লিংক রোডে দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা মোঃ শামীম জানান,দুই দেশের প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের মধ্যে বৈঠকে আমদানি-রপ্তানি চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই মোতাবেক আজ বাংলাদেশের সিএন্ডএফ এজেন্ট মেসার্স শামসুর রহমান এন্টারপ্রাইজ এর ২৪ টি পণ্য বোঝাই ভারতীয় গাড়ীর প্রথম চালান এই মাত্র বাংলাদেশে প্রবেশ করলো। এ সকল পণ্যের মধ্যে রয়েছে “হিরো হোন্ডা” কোম্পানীর মটর সাইকেল।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত ২৩ মার্চ ২০২০ ইং থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। ভারতের কেন্দ্রীয় সরকার গত ২৪ এপ্রিল আমদানি-রপ্তানি চালুর অনুমোদন থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি না থাকায় দীর্ঘদিন সড়কপথে বন্ধ ছিল ভারত-বাংলাদেশের বাণিজ্য। ভারতের কেন্দ্রীয় সরকার বারবার চিঠি দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য শুরুর অনুমতি দেয়ার অনুরোধ করলেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্তে অনড় ছিলেন। এছাড়াও বনগাঁর সিন্ডিকেটের কারণেও বাণিজ্যে জটিলতা দেখা দেয়। পরে রেলওয়ের মাধ্যমে পণ্য আমদানির অনুমতি দেয়ায় স্থলপথে আমদানি-রপ্তানির ওপর চাপ সৃষ্টি করে ভারতের পেট্রাপোল বন্দর এলাকার শ্রমিকসহ ট্রাক মালিক ও চালকরা। বাধ্য হয়ে তড়িঘড়ি করে বৈঠকে বসে আমদানি-রপ্তানি চালু করতে রাজি হয় ভারতের প্রশাসনসহ বনগাঁ সিন্ডিকেট।

করোনার সংক্রমণ নিয়ে আশঙ্কা থাকায় সীমান্ত অতিক্রমের আগেই গাড়ি চালকদের শারীরিক অবস্থার পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও ট্রাকগুলো উভয় দেশে স্যানিটাইজ করা হচ্ছে। ফেরার সময়ও চালকদের শারীরিক পরীক্ষা করা হবে। সেই সাথে দ্রুত পণ্য খালাস করে দিনে দিনে ট্রাকগুলো ফিরে যাবে।

বৈঠকে ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বনগাঁ পৌর সভার মেয়র শংকর আঢ্য ডাকুসহ কাস্টমস, পুলিশ, বিএসএফ ও পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস, ট্রাক মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অপরদিকে বাংলাদেশের পক্ষে বেনাপোল বন্দর, কাস্টমস, বিজিবি ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন ও ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বেনাপোল সিএন্ডএফ এজেন্টের সভাপতি মফিজুর রহমান সজন জানান, করোনার কারণে দীর্ঘ আড়াই মাস ধরে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ। করোনার ক্রান্তি সময়ে স্বাস্থ্য বিধিসহ অন্যান্য নির্দেশনা মেনে আজ রবিবার থেকে আমদানি-রপ্তানি শুরু করতে দু‘দেশের নেতৃবৃন্দ একমত পোষণ করেছেন। প্রাথমিক পর্যায়ে আমদানি-রপ্তানির জন্য আজ ২৪টি পণ্যবাহী ট্রাক দিতে ভারতীয় ব্যবসায়ীরা সম্মতি দিয়েছেন। পরে পরিস্থিতি দেখে ট্রাকের সংখ্যা বাড়ানো হবে।

এদিকে বেনাপোল স্থল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করতে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ভারতীয় চালকরা যাতে পোর্টের বাইরে যেতে না পারে সে ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, দেশের সরকার অনুমোদিত ২৩টি স্থলবন্দরের মধ্যে চলমান ১২টি বন্দরের অন্যতম বেনাপোল স্থলবন্দর। এ বন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব ৮৩ কিলোমিটার। মাত্র তিন ঘণ্টায় একটি পণ্যবাহী ট্রাক আমদানি পণ্য নিয়ে পৌঁছাতে পারে কলকাতা শহরে। তেমনি একই সময় কলকাতা থেকে পণ্যবাহী ট্রাক পৌঁছায় বেনাপোল বন্দরে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে এ পথে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি বাণিজ্যে প্রবল আগ্রহ রয়েছে। প্রতিবছর এ বন্দর দিয়ে প্রায় ৮০ হাজার মে. টন পণ্য আমদানি হয়। যা থেকে সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে থাকে। আমদানি পণ্যের মধ্যে গার্মেন্টস সামগ্রী, তৈরি পোশাক, শিল্পকারখানা ও ওষুধ শিল্পের কাঁচামাল, শিল্প প্রতিষ্ঠানের মূলধনী যন্ত্রপাতি, কেমিক্যাল, খাদ্যদ্রব্য, চাল, পিয়াজ, তুলা, বাস, ট্রাক ট্যাসিস, মটর সাইকেল এবং পার্টস ও টায়ার রয়েছে। রফতানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত দ্রব্য, সাদা মাছ, ব্যাটারি, ওভেন গামেন্টস, নিটেড গামেন্টস, নিটেড ফেব্রিকস, কর্টন র‌্যাগস (বর্জ কাপড়) উল্লেখযোগ্য।

যশোরের বেনাপোল সীমান্তে ফেনসিডিল উদ্ধার রাশেদুজ্জামান রাসেলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল ভারত...
04/05/2020

যশোরের বেনাপোল সীমান্তে ফেনসিডিল উদ্ধার

রাশেদুজ্জামান রাসেলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ মে) রাতে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রাম থেকে এ ফেনসিডিল উদ্ধার করে পোর্ট থানা পুলিশ।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোল বারোপোতা গ্রামের মাঠ মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাথা চাড়া দিয়ে উঠেছে শার্শার মাদক ব্যবসায়ীরাঃ করোনায় সাধারণ ছুটির ৪০ দিনে বিপুল পরিমাণ মাদক সহ আটক-১১ ও পলাতক-১০রাশেদুজ্...
03/05/2020

মাথা চাড়া দিয়ে উঠেছে শার্শার মাদক ব্যবসায়ীরাঃ করোনায় সাধারণ ছুটির ৪০ দিনে বিপুল পরিমাণ মাদক সহ আটক-১১ ও পলাতক-১০

রাশেদুজ্জামান রাসেলঃ করোনার প্রভাবে সরকার ঘোষিত সাধারণ ছুটির ৪০ দিনে করোনা সংক্রমণ রোধে শার্শা উপজেলার বিভিন্ন বাজার ও মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চৌকি বসিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা স্বত্তেও, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মাদক পাচারের গুটি কয়েক মাদক ব্যবসায়ী ধরা পড়া ও তারা কিভাবে এই নিরাপত্তা চৌকি পেরিয়ে সীমান্ত প্রবেশ করছে। তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। যেখানে নিজ এলাকার এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে গেলেও, জবাবদিহিতা করতে হচ্ছে। সেখানে দূর-দূরান্ত থেকে প্রাইভেটকার কিংবা মোটরসাইকেল সহ বিভিন্ন যান ছুটিয়ে সীমান্ত থেকে মাদক পাচার করায় ও মাদক কারবারের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থাকায়, প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে প্রশাসনের নজরদারি ও তাদের টহলদারি।

স্থানীয় সীমান্তবাসীরা অভিযোগ করে বলেন, করোনা সংক্রমণ রোধের অজুহাতে আমরা যেখানে প্রশাসনের নজরদারিতে বন্দী। সেখানে দূর-দূরান্ত থেকে গাড়ি হাঁকিয়ে, মাদক পাচার করতে আসা সত্যিই রহস্যজনক। আমরা গ্রাম থেকে গ্রামে গেলে কিংবা বাজারে ঔষধ অথবা সদাই-পাতি করতে গেলে প্রশাসনকে জবাবদিহিতা করতে হচ্ছে। কঠোর নজরদারিতে সীমান্তে গ্রামবাসীরা আসা যাওয়া করছে। মাদক ব্যবসায়ীরা সেখানে কি করে গাড়ি চালিয়ে অবাধে যাতায়াত করছে। আমরা তো পাঁয়ে হেঁটে কোথাও যেতে ভয় পাচ্ছি। তারপরও সরকারি নির্দেশনা মেনে নিজের, নিজ পরিবারের তথা গোটা দেশের কথা ভেবে নিজ ঘরে গৃহবন্দী জীবন যাপন করছি। অতিপ্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হচ্ছি না। করোনাতে নিজের ও পরিবারের সুরক্ষার কথা ভেবে। তাহলে আমাদের ঘরে থেকে লাভ কি? মাদক ব্যবসায়ীরাই তো সঙ্গে করে করোনা এনে সীমান্তের গ্রাম-গঞ্জে ছড়িয়ে দেবে। কারণ ভারত করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে। সে দেশের সরকার, আমাদের বাংলাদেশের আগে, ভারতকে লকডাউন ঘোষণা করেছে। সেখানে পাচারকারীদের অবাধে যাতায়াত সীমান্তে করোনা ঝুঁকি বাড়িয়ে দেবে বলে তারা মন্তব্য করেন। প্রশাসনের কাছে কিছু মাদক ব্যবসায়ী আটক হওয়ায়, তারা প্রশাসনকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রশাসন যদি আর একটু সজাগ দৃষ্টিতে কঠোর নজরদারিতে এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং কঠোর হস্তে দমন করে। তাহলে এসব মাদক ব্যবসায়ীরা ভবিষ্যতে সীমান্ত এলাকায় ঢুকতে আর সাহস পাবে না।

ফিরে দেখা, গত ০২ মে শার্শা কায়বা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৪৮ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার উদ্ধার করে ২১ বিজিবি।

০২ মে বেনাপোল পোর্ট থানার বারোপোতা শিবনাথপুর গ্রাম ৫শ' গ্রাম গাঁজা সহ মহিদুল ইসলামকে আটক করে পোর্ট থানা পুলিশ।

০১ মে শার্শার পাকশিয়া থেকে ৩৬ বোতল ফেনসিডিল ও ৩ লাখ ৮৬ হাজার ৪শ' টাকা সহ শফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ৪৯ বিজিবি। আর এঘটনায় ফুলসদ্দিন নামে অপর এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে।

০১ মে বেনাপোল ভবেরবেড় গ্রাম থেকে ৭৫ পিস ইয়াবাসহ আলেয়া খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

২০ এপ্রিল নজরুল ইসলাম সুমন নামে বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজের এক সহকারী শিক্ষককে বেনাপোল পোর্ট থানার শিকড়ী বটতলা থেকে ৮২ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ আটক করে বেনাপোল বিজিবি কোম্পানী সদরের সদস্যরা। আর এঘটনায় তার সহযোগীরা অপর ৫ সহযোগী আইনজীবি আলম রশীদ লিখন, ডাক্তর মিঠু, ব্যাংকার ডোনা, ব্যবসায়ী হেলাল উদ্দিন বুলেট ও মনির হোসেন পলাতক রয়েছে।

১৯ এপ্রিল বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রাম থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাফিজা খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে পোর্ট থানা পুলিশ৷ এসময় সেলিম নামে তার এক সহযোগী এসময় পালিয়ে যায়।

১৩ এপ্রিল বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রাম থেকে ৭০ বোতল ফেনসিডিল সহ লিটন ও মিকাইলকে আটক করে পোর্ট থানা পুলিশ।

১২ এপ্রিল শার্শা বাগআঁচড়া গালর্স স্কুলের সামনে থেকে ৬০ বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটর সাইকেলসহ রনি বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় রজব আলী নামে অপর এক পাচারকারী পালিয়ে যায়।

১০ এপ্রিল বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে ৮৭ বোতল ফেনসিডিল সহ সাগর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ৪৯ বিজিবি।

১০ এপ্রিল শার্শার গোগা সীমান্ত থেকে একটি পালসার মোটরসাইকেলের তেলের ট্যাংকির মধ্যে থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। আর এঘটনায় শামীম হোসেন নামে ও মাহাবুব নামে দুইজনকে পলাতক আসামি করা হয়।

০২ এপ্রিল বেনাপোল পোর্ট থানাধীন কৃষ্ণপুর গ্রাম থেকে ১১ বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটরসাইকেল সহ সাইদুর রহমান শাওন ইউসুফ আলীকে আটক করে পোর্ট থানা পুলিশ।

২৩ মার্চ বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বেনাপোল সীমান্ত থেকে সাংবাদিক শফিকুল ইসলাম কাজল আটকরাশেদুজ্জামান রাসেলঃ বেনাপোল রঘুনাথপুর সীমান্ত থেকে  ঢাকা থেকে নিখোঁজ...
03/05/2020

বেনাপোল সীমান্ত থেকে সাংবাদিক শফিকুল ইসলাম কাজল আটক

রাশেদুজ্জামান রাসেলঃ বেনাপোল রঘুনাথপুর সীমান্ত থেকে ঢাকা থেকে নিখোঁজ দৈনিক পক্ষকাল-এর সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তাকে হস্তান্তরের জন্য বেনাপোল পোর্টথানায় আনা হয়েছে।

রোববার(০৩ মে) দিবাগত গভীর রাতে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যা তাকে আটক করে।

এর আগে গত ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হয় শফিকুল ইসলাম কাজল। ১১ মার্চ শফিকুলের স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন ঢাকার চকবাজার থানায় সাধারণ ডায়েরী করে। এছাড়া সাংবাদিক সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচী পালন হয়।

বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আছের আলী জানান, বিজিবি সদস্যরা রাতে টহলের সময় দেখতে পান ভারত থেকে অবৈধ ভাবে একজন ফিরছে। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে দেয়া হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, বিজিবি শফিকুল ইসলাম কাজল নামে এক ব্যক্তিকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

দৈনিক পক্ষকাল পত্রিকার বেনাপোল প্রতিনিধি আমিনুর রহমান জানান, আজ ভোরে খবর পেয়ে তিনি থানায় যান। পরে তার সম্পদকের সাথে তিনি দেখা করেন। তবে বিস্তারিত কথা বলতে পারেনি বলে জানান তিনি।

শার্শা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৪৪৮ বোতল ফেনসিডিল সহ প্রাইভেটকার উদ্ধাররাশেদুজ্জামান রাসেলঃ শার্শা সীমান্ত থেকে পরিত্য...
02/05/2020

শার্শা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৪৪৮ বোতল ফেনসিডিল সহ প্রাইভেটকার উদ্ধার

রাশেদুজ্জামান রাসেলঃ শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৪৮ বোতল ফেনসিডিল সহ একটি প্রাইভেটকার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

তবে এসময় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি।

শনিবার (২ মে) বিকেলে শার্শা কায়বা সীমান্ত থেকে এ ফেনসিডিলের চালাননি উদ্ধার করে বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বিজিবি বাগআঁচড়া-কায়বা সড়কের চালতাবাড়িয়া বাজারের সামনে কামারবাড়ী মোড়ে অবস্থান নেয়। এবং নজরদারি বাড়িয়ে দেয়। এসময় সাদা রংয়ের একটি করোলা প্রাইভেটকার (ঢাকা মেট্রো- গ-১২-০৭২৬) উক্ত রাস্তায় আসলে, বিজিবি কারটির গতিরোধ করে। এসময় পাচারকারীরা প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়।

পরে ওই কারের ভিতর থেকে লুকায়িত অবস্থায় ৪৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি কায়বা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নুরুজ্জামান খান জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Address

Bangalore

Alerts

Be the first to know and let us send you an email when Rasheduzzaman Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rasheduzzaman Rasel:

Share

Category