Wish Bucket

Wish Bucket Hello World Welcome to Wish Bucket. In this Page You will get to know your Roots, Heritage & Culture.
(1)

দমদমের এক গুপ্ত রত্ন।।কিছুদিন আগে গিয়েছিলাম দমদমের এক গণেশ মন্দির যার নাম গৌরী পুত্র সিদ্ধিবিনায়ক মন্দির।। মন্দিরটি আক...
02/05/2026

দমদমের এক গুপ্ত রত্ন।।
কিছুদিন আগে গিয়েছিলাম দমদমের এক গণেশ মন্দির যার নাম গৌরী পুত্র সিদ্ধিবিনায়ক মন্দির।। মন্দিরটি আকার একদমই ছোট কিন্তু সৌন্দর্যতায় অনেকটাই বড়।। দমদম স্টেশন থেকে নাগেরবাজারগামী বাস ধরে চলে আসুন মতিঝিল সেখান থেকে দেবী নিবাস রোড ধরে ১০ মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন এই মন্দির।। মা বগলামুখী মন্দির যদি চিনে থাকেন তাহলে সেই মা বগলামুখী মন্দির থেকে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই মন্দিরে পৌঁছতে।। ৬ই জুলাই 2022 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে।। মন্দিরের গর্ভ গৃহে বিরাজ করছেন সিদ্ধি ও ঋদ্ধি সমেত সিদ্ধিদাতা গণেশ ঠাকুর।। গণেশ ঠাকুরের বিগ্রহ কষ্টি পাথর দ্বারা নির্মিত মন্দিরে বাইরের দেওয়ালে বিরাজ করছেন কার্তিক ঠাকুর সরস্বতী ঠাকুর এবং মা লক্ষ্মী।। মন্দির সকাল ছয়টা থেকে দুপুর বারোটা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে।। একটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল Wish Bucket এ দেখতে পারেন।।।

28/04/2026

Dumdum Maa Bagalamukhi Mandir.

খাস কলকাতায় কেদারনাথ মন্দির দর্শন।।গত ২৩ শে এপ্রিল উদ্বোধন হল এই মন্দিরের।। কেদারনাথ মন্দিরের আদলে গড়ে উঠেছে এই মন্দির...
27/04/2026

খাস কলকাতায় কেদারনাথ মন্দির দর্শন।।
গত ২৩ শে এপ্রিল উদ্বোধন হল এই মন্দিরের।। কেদারনাথ মন্দিরের আদলে গড়ে উঠেছে এই মন্দির।। নাম দেওয়া হয়েছে " জয় শ্রী কেদার"||
প্রায় দুইতলা সমান উঁচু এই মন্দির।। জানতে পারলাম এখানে আগে থেকেই একটি শিব মন্দির ছিল।। সেটাই পুনঃনির্মাণ করে এই রূপ দেওয়া হয়েছে।। মন্দিরে প্রতি সোমবার ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে।। গর্ভগৃহে বিরাজ করছে শিবলিঙ্গ ও বাসুকিনাগ।। মন্দির খোলা থাকে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা ও বিকেল ৪ টে থেকে রাত ৮ টা‌‌ ।। একটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল Wish Bucket এ দেখতে পারেন।।।
📍দমদম ষ্টেশন থেকে বাসে/অটোতে চলে আসুন হনুমান মন্দির।। হনুমান মন্দিরের সামনে টোটো স্ট্যান্ড।। সেই টোটোয় উঠে বলবেন নতুন কেদারনাথ মন্দির, যদি বুঝতে না পারে তাহলে বলবেন জ'পুর ফুটবল মাঠ।।

Video Link - https://yt.openinapp.co/jhvayগতকাল গিয়েছিলাম দমদম দেবীনিবাস রোডে অবস্থিত মা বগলামুখীর মন্দিরে।।মন্দিরের ইত...
25/04/2026

Video Link - https://yt.openinapp.co/jhvay
গতকাল গিয়েছিলাম দমদম দেবীনিবাস রোডে অবস্থিত মা বগলামুখীর মন্দিরে।।
মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যায় এই অঞ্চলের জমিদার ছিলেন শ্রী রাধিকা প্রসাদ সান্যাল।। তিনি স্বপ্নাদেশ পান, বর্তমান মন্দির যেখানে সেখানে মাটির নীচে এক দেবী মূর্তি আছে।। সেই দেবী মূর্তি উদ্ধার করে ও প্রতিষ্ঠা করে পূজো করার স্বপ্নাদেশ পান ।।। মন্দিরের বয়স প্রায় ১১০ বছর।। মায়ের নাম অনুযায়ী এই অঞ্চলের নাম হয়েছে দেবী নিবাস।। বহু বছর আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ভরা।। জমিদার সান্নাল বাবুকে মা আদেশ দেন তিনি এখানে মা বগলামুখী রূপে আছেন।। ২৯ শে বৈশাখ এখানে মায়ের বাৎসরিক পূজো হয়ে থাকে।। কালী পূজো অন্নপূর্ণা পূজো রটন্তি কালীপুজো ইত্যাদি এই মন্দিরে হয়ে থাকে।।
এই মন্দিরের সাথে জড়িয়ে আছে নানান অলৌকিক ঘটনা।। জানা যায় একদিন দুপুরে হলুদ শাড়ী ও গহনা পরিধিত এক ভদ্রমহিলা মন্দিরের এক সেবায়িতের কাছে প্রসাদ চায়।। মন্দিরের সেবাইত তাকে মন্দিরে বসিয়ে প্রসাদ বিতরণ করেন।। তাকে জল দেওয়ার জন্য যখন জল আনতে যায়, ফিরে এসে তার দেখা আর পান না।। পরে সেই সেবাইত কে স্বপ্নে মা বলেন যে তিনিই সেই মহিলা বেশে এসেছিলেন প্রসাদ গ্রহণ করতে।।
মন্দির সম্পর্কে আরো জানা যায় যে প্রতি বছর বাৎসরিক পুজোর দিন অর্থাৎ ২৯ শে বৈশাখ দুপুর বারোটা থেকে একটার মধ্যে একটি বাচ্চা মেয়ে আসে এবং হাত পেতে প্রসাদ চায় সেই বাচ্চা মেয়েটিকে বছরের অন্য কোন সময় দেখা যায় না শুধুমাত্র এই বাৎসরিক পুজোর দিন ছাড়া।। তাছাড়াও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকে মায়ের উপস্থিতি অনুভব করতে পেরেছেন।।
প্রতি অমাবস্যায় মন্দির চত্বরে হোম যজ্ঞ করা হয়।।
দমদম ষ্টেশন থেকে টোটো পেয়ে যাবেন এই মন্দিরে আসার।। তাছাড়া যে বাস গুলো নাগেরবাজারের দিকে যাচ্ছে সেই বাসে উঠে মতিঝিল স্টপেজ।। সেখানে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে এই মন্দিরের কথা। একটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল Wish Bucket এ দেখতে পারেন।।

22/04/2026

নদীয়া জেলার ফুলিয়ার ভুত পূজো যা হয়তো এই রাজ্যে একমাত্র আপনারা দেখতে পাবেন।। আগের ভিডিও তে বলেছিলাম এই পূজোর উৎপত্তি সম্পর্কে।। আজকের পোস্টে থাকবে এই পূজোর রীতি।।
এই পূজো সাধারণত দুই ভাগে হয় প্রথমে হয় ব্রাহ্মণ পূজো তারপর হয় সন্ন্যাসী পূজো।। ব্রাহ্মণ পূজো সাধারণত যেমন আপনারা দেখে থাকেন তেমনি তবে সন্ন্যাসী পূজোয় কিছু চমক থাকে।। যে সন্ন্যাসী এই পূজো করবে তাকে ভুতের মূর্তির পাশে থাকা একটি মন্দিরের সামনে আনা হয়।। তাকে ঘিরে থাকে আরো দুই সন্ন্যাসী।। সেই দুই সন্ন্যাসী বসে থাকা সন্ন্যাসীর (যিনি পূজো করবেন) কানে এক মন্ত্র বা স্ত্রোত পাঠ করেন।। সেই সন্ন্যাসীর মধ্যে এক আলাদা শক্তি সঞ্চালিত হয়।। এই বিষয়টিকে বলা হয় "চালান সন্ন্যাসী"।। এই মন্ত্র পাঠের পর সন্ন্যাসী বসেন পূজো করতে।। একটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল Wish Bucket এ দেখতে পারেন।।

20/04/2026

Nadia Phulia Bhoot Puja 2026

19/04/2026

Ranaghat Ramkrishnalay.



[ This Math is situated right Beside the Churni River in Ranaghat. The beauty of the temple will mesmerized you. Visit My Youtube Channel Wish Bucket to witness whole video.]

বাংলার একমাত্র ভূতের পূজো?হ্যাঁ ঠিক শুনেছেন।। দেবদেবীর পূজো তো অনেক হয় শুনেছেন কিন্তু ভুতের পূজো??? প্রত্যেক বাংলা নববর...
18/04/2026

বাংলার একমাত্র ভূতের পূজো?
হ্যাঁ ঠিক শুনেছেন।। দেবদেবীর পূজো তো অনেক হয় শুনেছেন কিন্তু ভুতের পূজো??? প্রত্যেক বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন নদীয়া জেলার ফুলিয়ায় তালতলা বাসী মেতে ওঠেন ভুতপূজোয়।। মাটির ঢিবির উপর কালো রং করে এই মূর্তি তৈরি করা হয়।। এই ভূত মূর্তির কোনো মাথা নেই।। বুক বা শরীরের উপর চোখ মুখ ও মোটা গোঁফ।। মুখের দুপাশে বড় দাঁত বেড়িয়ে।। জনশ্রুতি অনুযায়ী এই পূজো করতেন তৎকালীন পূর্ব পাকিস্তানের টাঙ্গাইল জেলার মানুষ।। তারাই এদেশে আসার পর এই পূজোর প্রচলন শুরু করেন।। এই ভুত আসলে রামায়ণে উল্লেখিত কবন্ধ ভূত।। বলা হয় এই ভুত আসলে শিবের এক সহায়ক।। প্রতি বছর বছরের শুরুতে এই ভূত পুজোর উদ্দেশ্য হিসেবে বলা যেতে পারে যে নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক শক্তিকে আহবান করা।। একটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল Wish Bucket দেখতে পারেন।। ভিডিও লিংক নিচে দেওয়া থাকলো।।
Video Link - https://yt.openinapp.co/9qgtx

সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা।।
15/04/2026

সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা।।

গতকাল গিয়েছিলাম ছবির মত সুন্দর অপূর্ব এক প্রাকৃতিক পরিবেশে অবস্থিত একটি মন্দিরে।। আমি বলছি রানাঘাটে শ্রী শ্রী রামকৃষ্ণা...
11/04/2026

গতকাল গিয়েছিলাম ছবির মত সুন্দর অপূর্ব এক প্রাকৃতিক পরিবেশে অবস্থিত একটি মন্দিরে।। আমি বলছি রানাঘাটে শ্রী শ্রী রামকৃষ্ণালয় মন্দিরের কথা। এক বছরও সম্পূর্ণ হয়নি এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে।। স্থানীয় মানুষের প্রচেষ্টায় এবং প্রশাসনিক সহযোগিতায় এই মন্দিরটি গড়ে উঠেছে।।। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণালয়ের এই মন্দিরের ঠিক পিছনে আছে চূর্ণী নদী।। পড়ন্ত বিকেলে যাতে ভক্ত বা দর্শনার্থীরা এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে তার জন্য রয়েছে খুব সুন্দর বসার ব্যবস্থা।।। গোটা মন্দির চত্বর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন।। মন্দিরের ভিতরে বিরাজ করছে শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ।। গর্ভ গৃহের সামনে বিশাল বড় অংশ জুড়ে রয়েছে নাট মন্দিরের মতো অংশবিশেষ যেখানে একসাথে অগণিত ভক্ত একসাথে বসে ঠাকুরকে দর্শন করতে পারবেন।।। রানাঘাট স্টেশন থেকে টোটো করে কুড়ি টাকার বিনিময়ে চলে আসুন অবকাশ পার্ক এই পার্কের বিপরীত দিকেই এই মন্দির প্রতিষ্ঠিত।। মন্দির খোলা থাকে সকাল ছয়টা থেকে ১১ টা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটা থেকে রাত ৮ টা পর্যন্ত।। একটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল Wish Bucket এ দেখতে পারেন।।

08/04/2026

দোল পূর্ণিমার দিন গিয়েছিলাম মায়াপুর ইস্কন মন্দিরে। মন্দিরের ভিতর অপূর্ব স্বর্গীয় দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম।।।

06/04/2026

Talibhata Hanuman Mandir. One of the most beautiful Hanuman Mandir near Kolkata..

Address

Bangaon
743235

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wish Bucket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share