Dakshin Bankura Darpan

Dakshin Bankura Darpan A Fortnightly Local Newspaper
RNI No. WBBEN/2012/49316
Place of Publication : Keshatora, Harmasra,Ba

08/08/2026

তালডাংরা: ৩০+৩৪+১৫= ৭৯ বছর, হিসেব মিললেও এখনও মেলেনি কোলি গ্রাম সংলগ্ন জয়পণ্ডা নদীর উপর সেতু

08/08/2026

দেওয়াল ভেঙ্গে বিপত্তি: স্বামী হারানোর যন্ত্রণা বুকে নিয়েই ইহলোকের মায়া ত্যাগ করলেন বৃদ্ধা

বাঁকুড়া জেলা পুলিশে বড়সড় রদবদল। বাঁকুড়া সদর থানার আইসি প্রসেনজিৎ চ্যাটার্জীকে রানীবাঁধ থানায় বদলি করা হলো। অন্যদিকে...
08/08/2026

বাঁকুড়া জেলা পুলিশে বড়সড় রদবদল। বাঁকুড়া সদর থানার আইসি প্রসেনজিৎ চ্যাটার্জীকে রানীবাঁধ থানায় বদলি করা হলো। অন্যদিকে রানীবাঁধ থানার আইসি রজত চৌধুরী আসছেন বাঁকুড়া সদর থানার দায়িত্বে। একই সঙ্গে সোনামুখী থানায় নতুন আইসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন তাপস দত্ত। তিনি এতদিন বীরভূম জেলার ডিআইবি-তে কর্মরত ছিলেন। এছাড়াও আই.সি সোনামুখী রাজশেখর চট্টোপাধ্যায় কোর্ট ইন্সপেক্টর পদে কান্দি-তে বদলী হচ্ছেন। নতুন দায়িত্ব পাওয়া চার জন খুব শীঘ্রই তাঁদের কর্মস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে 'দক্ষিণ বাঁকুড়া দর্পণে'র বিনম্র শ্রদ্ধা...   #২২শ্রাবণ
08/08/2026

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে 'দক্ষিণ বাঁকুড়া দর্পণে'র বিনম্র শ্রদ্ধা...
#২২শ্রাবণ

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে বাঁকুড়া সদর থানা ও সদর ট্র্যাফিক গার্ডের উদ্যোগে কাটজুড়িডাঙ্গা সরস্বতী ক্লাব প্রাঙ্গণে ছ...
07/08/2026

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে বাঁকুড়া সদর থানা ও সদর ট্র্যাফিক গার্ডের উদ্যোগে কাটজুড়িডাঙ্গা সরস্বতী ক্লাব প্রাঙ্গণে ছাত্র ছাত্রীদের নিয়ে ট্র্যাফিক সচেতনতা বিষয়ক 'বসে আঁকো' প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো

শক্তিবৃদ্ধি কংগ্রেসের। বড়জোড়ার বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জীব চ্যাটার্জী ও তাঁর বেশ কয়েকজন অনুগামী তাঁদের দল...
07/08/2026

শক্তিবৃদ্ধি কংগ্রেসের। বড়জোড়ার বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জীব চ্যাটার্জী ও তাঁর বেশ কয়েকজন অনুগামী তাঁদের দলে যোগ দিয়েছেন দাবি কংগ্রেসের। কলকাতায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সঞ্জীব চ্যাটার্জীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বলে জানা গেছে।

আগামী ১০ আগষ্ট ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলাশাসকের দপ্তর অভিযানের ডাক দিয়েছে বাম গণ সংগঠন গুলি, ওই কর্মসূচীর প্রচারে শুক্...
07/08/2026

আগামী ১০ আগষ্ট ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলাশাসকের দপ্তর অভিযানের ডাক দিয়েছে বাম গণ সংগঠন গুলি, ওই কর্মসূচীর প্রচারে শুক্রবার বড়জোড়ার দুর্লভপুর মোড়ে পথসভা বামেদের। উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী সহ মানব মণ্ডল, ভজন চট্টরাজ প্রমুখ

রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর উপস্থিতিতে খাতড়া মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক
07/08/2026

রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর উপস্থিতিতে খাতড়া মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক

07/08/2026

জলের তলায় বাঁকুড়া শহর সংলগ্ন দ্বারকেশ্বর নদীর মীনাপুর ভাসা পুল, সমস্যায় কয়েক হাজার মানুষ

'স্কুল ছুটি শেষে জনগণনা' সরকারি নির্দেশের প্রতিবাদ জানিয়ে ছাতনা বিডিও-কে ডেপুটেশন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির
07/08/2026

'স্কুল ছুটি শেষে জনগণনা' সরকারি নির্দেশের প্রতিবাদ জানিয়ে ছাতনা বিডিও-কে ডেপুটেশন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির

Address

Keshatora, Harmasra
Bankura
722152

Alerts

Be the first to know and let us send you an email when Dakshin Bankura Darpan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dakshin Bankura Darpan:

Shortcuts

Share