08/06/2026
আমাদের এই সামাজিক রাজনৈতিক উপন্যাস, এখন থেকে পাওয়া যাবে কলকাতার বিখ্যাত বইয়ের বিপনি -- ডি এম লাইব্রেরী-তে।
D.M.LIBRARY-Publisher & Bookseller
৪২ বিধান সরণী, কলকাতা ৭০০০০৬
(স্বামী বিবেকানন্দের বাড়ির বিপরীতে)
Mob - 70443 02352
পুরুলিয়ার প্রায় সমগ্র অংশ, বাঁকুড়ার সদর মহকুমা এবং খাতড়া মহকুমা, পশ্চিম মেদিনীপুরের প্রায় সবটা নিয়ে জঙ্গল মহল।
জঙ্গল মহলের নিজস্ব ভাষা আছে, সভ্যতা আছে, সংস্কৃতি আছে, জীবনধারা আছে। সেই সভ্যতা, সেই সংস্কৃতি আজ মৃত্যুন্মুখ।
সমতলের সভ্যতা সংস্কৃতি তাকে গ্রাস করতে উদ্যত। সমতল তার বিজয়োল্লাসে জঙ্গল মহলের সুখদুঃখকে কোনদিন বুঝতে সচেষ্ট হয়নি। জঙ্গল মহলের মানুষ তাতে মনোকষ্টে ভুগলেও তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি বা সাহস তাদের নেই। হাজার হাজার বছর ধরে সমতলের কাছে পরাজিত হতে হতে আজ তারা সংখ্যালঘুদের মধ্যেও সংখ্যা লঘু। আর তাই পশ্চিম বাংলার মর্মস্থলে চলছে একটা সংঘাত, হড় আর দিকুর সংঘাত। সেই সংঘাতের পরিপ্রেক্ষিতে উপন্যাসের অবয়বে মোট ১৩ বছরে পশ্চিম বাংলা তথা ভারতের বুকে ঘটে যাওয়া ঘটনা-দুর্ঘটনাগুলোকে ১৩টি অধ্যায়ে ধরা হয়েছে। নির্দিষ্ট সময়ের উপন্যাস বলেই রাজনৈতিক ওঠাপড়ার বর্ণনা এখানে স্থান করে নিয়েছে।
উপন্যাসের দুটি প্রধান চরিত্রের একটি হল এক অশিক্ষিত অসামাজিক ব্যক্তি যে কেবল
মাত্র ধান্ধাবাজি করতে বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েছিল। কিভাবে সে একজন প্রকৃত মানুষ হয়ে উঠল তার প্রস্তুতিটাই উপন্যাসের বিষয়বস্তু। কিন্তু প্রক্রিয়াটার শেষটা এখানে অনুক্ত, কারণ বাংলায় সেই বাস্তবতাটাই তৈরি হয়নি।।।
পাহারাদার সময়সিন্ধু
প্রণব ভট্টাচার্য
মূল্য 500₹
সংগ্রহ মূল্য : 375₹
বইটি হাতে নিয়ে দেখতে চলে আসুন না আমাদের বিধান সরণির স্টোরে।। দেখা হবে বইয়ের মাঝে।।।
#বইয়েরদুনিয়া #বইপোকা #বইপড়ুনবইকিনুন #বইপাড়া #বাংলাবই #নতুনবই #বিশেষছাড়