BNE Live

BNE Live Leading Bengali News Portal which provides latest news, videos from Barasat , North 24 Parganas , Kolkata & West Bengal.

আগামীকাল বন্ধ থাকবে পুরির জগন্নাথ মন্দিরনিজস্ব প্রতিবেদক : আগামীকাল অর্থাৎ ১২ আগস্ট ৫ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে পুরির জগ...
11/08/2026

আগামীকাল বন্ধ থাকবে পুরির জগন্নাথ মন্দির

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল অর্থাৎ ১২ আগস্ট ৫ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে পুরির জগন্নাথ মন্দির। কোনো ভক্তকেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবেনা এই দিন। জগন্নাথ মন্দির প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার শ্রাবণ কৃষ্ণ অমাবস্যা তিথিতে দেবতাদের বিশেষ ‘চিতালগী অমবস্যা’ পালিত হবে। যে কারণে মন্দির বন্ধ থাকবে বলে জানিয়েছেন তাঁরা।

জেনে রাখা দরকার মন্দির প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ভোগমণ্ডপে ভোগ নিবেদন সম্পন্ন হওয়ার পর দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখা হবে। বিশেষ এই আচার-অনুষ্ঠান শেষ হওয়ার পর ফের ভক্তদের জন্য দরজা খুলে দেওয়া হবে। ‘চিতালগী অমবস্যা’ উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বিশেষভাবে সাজানো হয়। এই দিন তিন বিগ্রহের কপালে সোনার অলঙ্কার পরানো হয়। স্নানযাত্রা ও পরবর্তী রথযাত্রার আগে এই অলঙ্কারগুলি বিগ্রহ থেকে খুলে রাখা হয়েছিল। চিতালগী নীতির মাধ্যমে বিশেষ আচার মেনে ফের তাঁদের কপালে এই অলঙ্কার পরানো হয়।

‘চিতালগী অমবস্যা’ শুধু মন্দিরকেন্দ্রিক ধর্মীয় উৎসব নয়, ওড়িশার গ্রামীণ জীবন ও কৃষিকার্যের সঙ্গেও এর গভীর যোগ রয়েছে। শ্রাবণ মাসের অমাবস্যায় রাজ্যজুড়ে এই দিনটি কৃষিভিত্তিক উৎসব হিসেবেও পালিত হয়। এদিন বাড়িতে বিশেষ ধরনের চালের পিঠে তৈরি করার রীতি রয়েছে। কৃষিজীবী মানুষ পরে সেই পিঠের কিছু অংশ ধানখেতে নিয়ে যান। পোকামাকড় এবং ধানখেতে বসবাসকারী বিভিন্ন জলজ প্রাণীর মধ্যে তা বিতরণ করা হয়।

11/08/2026

নেতাজি কে অপমানের প্রতিবাদে শ্যামবাজার নেতাজি মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায়

অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট, ৩১ অগাস্ট পর্যন্ত সুরক্ষা।
11/08/2026

অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট, ৩১ অগাস্ট পর্যন্ত সুরক্ষা।

11/08/2026

পুলিশি গাফিলতি স্পষ্ট, সাসপেন্ড আইও! হালিশহরে বললেন শুভেন্দু, মৃত তৃণমূলকর্মীর স্ত্রীকে চাকরি, ১০ লক্ষ টাকা সাহায্যও।

10/08/2026

বারাসাতে সিপিআইএমের মিছিলে আজ পুলিশের বাঁধা,পুলিশ ও সিপিআইএম নেতৃত্বের মধ্যে ধস্তাধস্তিতে রণক্ষেত্রের চেহারা নিলো বারাসাত,গ্রেপ্তার সিপিআইএম এর বেশ কিছু নেতৃত্ব।
আসুন চোখ রাখি গোটা বিষয়টির দিকে।

10/08/2026

হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হামলার বিষয়ে মুখ খুললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আসুন চোখ রাখি গোটা বিষয়টির দিকে।

হালিশহরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রীনিজস্ব প্রতিবেদক : হালিশহরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাঁচড়াপাড়ায় পুলিশি...
10/08/2026

হালিশহরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : হালিশহরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাঁচড়াপাড়ায় পুলিশি হেফাজতে থাকার সময় মৃত্যু হওয়া তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি।
জেনে রাখা দরকার সোমবার সকাল থেকেই ওই তৃণমূলকর্মীর বাড়়ির সামনে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছিল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করার পর হালিশহর থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী।

10/08/2026

উত্তর ২৪ পরগনা জেলার নব বারাকপুরে ৯ ই আগস্ট একটি অরাজনৈতিক সংগঠন অমিত শাহ ইয়ুথ ব্রিগেডের পথচলা শুরু হলো।
আসুন চোখ রাখি গোটা বিষয়টির দিকে।
নব বারাকপুর থেকে অর্পিতা ঘোষের প্রতিবেদন।

10/08/2026

বারাসাত সাংগঠনিক জেলার মন্ডল ২ এর মধ্যমগ্রাম দোলতলায় রক্তদান শিবির আয়োজিত হলো।
আসুন দেখি তারই কিছু ঝলক।
মধ্যমগ্রাম দোলতলা থেকে অর্পিতা ঘোষের প্রতিবেদন।

09/08/2026

বারাসাতে পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ পালন, পথ সচেতনতা সচেতনতা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা আজ আয়োজিত হলো।
আসুন দেখি তারই কিছু ঝলক।

Address

36. K. N. C Road, Udayachal
Barasat
700126

Telephone

8697223015

Alerts

Be the first to know and let us send you an email when BNE Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BNE Live:

Shortcuts

Share