FIM News

FIM News The Largest News Channel in Bardhaman ...
(2)

09/05/2026

২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান ।

04/05/2026

পশ্চিমবাংলা জুড়ে গেরুয়া ঝড়, বাংলায় ফুটল পদ্মফুল ।

27/04/2026

তৃণমূলের প্রচার মিছিল ।

27/04/2026
26/04/2026

রক্তের অভাবে মৃত্যু হয়েছিল তাঁর মায়ের "রক্তের অভাবে আর কাউকেও যেন প্রাণ হারাতে না হয়।"

26/04/2026

বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাসের সমর্থনে মহা মিছিল।

26/04/2026

বর্ধমানে তৃণমূলের মহা মিছিল l

26/04/2026

বর্ধমানে ৩২ তম বর্ষে অঙ্কুশ যোগা কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান।
বর্ধমান জেলার যোগাসনের আঙিনায় এক পরিচিত নাম ‘অঙ্কুশ যোগা কেন্দ্র’। দীর্ঘ কয়েক বছর ধরে জেলা ও রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় সুনাম অর্জন করে আসা এই যোগা কেন্দ্রটি এবার পা দিল ৩২ বছরে। অঙ্কুশ যোগা কেন্দ্রের জন্মদিন উপলক্ষে গত ২০শে তারিখ থেকে আয়োজিত হয়েছিল এক বর্ণাঢ্য যোগাসন প্রতিযোগিতা। যেখানে খুদে থেকে সত্তরোর্ধ্ব— সব বয়সের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। যোগাভ্যাস শুধু শরীরচর্চা নয়, বরং সুস্থ জীবনযাত্রার চাবিকাঠি— এই বার্তাকে সামনে রেখেই পালিত হলো অঙ্কুশ যোগা কেন্দ্রের ৩২তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন মোট ৮৫ জন প্রতিযোগী। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল প্রতিযোগীদের বয়সসীমা; একদম ছোট খুদেদের পাশাপাশি ৭৭ বছরের প্রবীণরাও সমান উৎসাহে এই প্রতিযোগিতায় অংশ নেন। অংশগ্রহণকারী: মোট ৮৫ জনের মধ্যে মোট ৫৭ জন প্রতিযোগীকে তাঁদের কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
অঙ্কুশ যোগা কেন্দ্রের প্রতিষ্ঠাতা শ্যামল বিশ্বাস জানান, শুধু প্রতিযোগিতাই নয়, দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিজয়ীদের হাতে প্রাইজ তুলে দেওয়ার পাশাপাশি কেক ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি একটি উৎসবের চেহারা নেয়। প্রতিষ্ঠা দিবসের এই বিশেষ দিনে মেডেল ও সার্টিফিকেট হাতে পেয়ে খুশি প্রতিযোগীরা। বিশেষ করে খুদেদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। অভিভাবকদের মতে, এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে যোগাসনের প্রতি আরও আগ্রহী করে তুলবে। সুস্থ সমাজ গড়তে অঙ্কুশ যোগা কেন্দ্রের এই পথচলা আগামী দিনে আরও দীর্ঘ হোক, এই কামনাই করছেন বর্ধমানবাসী।

15/04/2026

২৬ নম্বর ওয়ার্ডে নববর্ষ উদযাপন: মিষ্টিমুখ ও শুভেচ্ছায় মাতলেন তৃণমূলের কর্মীরা ।

04/04/2026

‘গণতান্ত্রিক অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই’: ভোটারদের আইনি দিশা দেখাতে বর্ধমানের ২৬ নম্বর ওয়ার্ডে শুরু হলো নাগরিক সহায়তা শিবির ।

Address

KAMAL SAGAR, SOUTH Road, POST RAJ BATI, DIST/PURBA BARDHAMAN
Bardhaman
713104

Alerts

Be the first to know and let us send you an email when FIM News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FIM News:

Share