Speed News Bangla

Speed News Bangla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Speed News Bangla, News & Media Website, Paschim Medinipur, Belda.

EXCLUSIVE :- দাঁতনে মহিলাদের আইনি পরিষেবা দিতে বাড়ির পাশেই পুলিশ, ষড়রং হাই স্কুলে শিবির!মহিলাদের আইনি সহায়তা ও বিভিন্...
09/08/2026

EXCLUSIVE :- দাঁতনে মহিলাদের আইনি পরিষেবা দিতে বাড়ির পাশেই পুলিশ, ষড়রং হাই স্কুলে শিবির!

মহিলাদের আইনি সহায়তা ও বিভিন্ন সমস্যার সমাধানে এবার বাড়ির পাশেই পৌঁছে গেল দাঁতন থানার পুলিশ প্রশাসন। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-১ ব্লকের ষড়রং হাই স্কুলে আয়োজন করা হয় বিশেষ আইনি পরিষেবা শিবির।এই শিবিরে এলাকার বহু মহিলা তাঁদের ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে পুলিশের কাছে উপস্থিত হন। তাঁদের সমস্যাগুলি মন দিয়ে শোনেন উপস্থিত পুলিশকর্মীরা। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়গুলিতে কী ধরনের আইনি পদক্ষেপ করা যেতে পারে, সে বিষয়ে উপযুক্ত পরামর্শ দেওয়া হয়।মহিলাদের যাতে নিজেদের অধিকার ও আইনি সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়ে এবং প্রয়োজনে দ্রুত প্রশাসনের দ্বারস্থ হতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা যায়।পুলিশ প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় মহিলাদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়। বাড়ি থেকে দূরে থানায় না গিয়েও নিজেদের সমস্যার কথা পুলিশ প্রশাসনের কাছে তুলে ধরতে পেরে উপকৃত হন এলাকার মহিলারা। 09.08.2026

EXCLUSIVE :- ঘাটালে ‘যমে-মানুষে’ টানাটানি,একদিকে সচেতনতার বার্তা, অন্যদিকে পথ দুর্ঘটনায় আশঙ্কাজনক যুবক!ঘাটালে একদিকে ট্...
09/08/2026

EXCLUSIVE :- ঘাটালে ‘যমে-মানুষে’ টানাটানি,একদিকে সচেতনতার বার্তা, অন্যদিকে পথ দুর্ঘটনায় আশঙ্কাজনক যুবক!

ঘাটালে একদিকে ট্রাফিক সচেতনতা বাড়াতে পুলিশের অভিনব উদ্যোগ, অন্যদিকে পথ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক তরুণ। একই দিনে ঘটে যাওয়া দুই ঘটনায় ফের সামনে এল পথ নিরাপত্তা নিয়ে সচেতনতার প্রয়োজনীয়তা।ঘাটালের রাস্তায় ‘যমরাজ’-এর সাজে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়া হয়। এরই মধ্যে অসতর্কতার জেরে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হলেন এক তরুণ। জানা গিয়েছে, ঘাটালের ৬ নম্বর ওয়ার্ডের গান্ধীনগরের বাসিন্দা অনিকেত রানা স্কুটি নিয়ে যাওয়ার সময় ইকো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে কলকাতায় পিজি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে এসেছে হেলমেট ও ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব। একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবনকেই নয়, তাঁর গোটা পরিবারকেও বিপর্যস্ত করে দিতে পারে—এই বার্তাই বারবার তুলে ধরছে পুলিশ। অন্যদিকে, ঘাটালের রাস্তায় ‘যমরাজ’-এর বেশে পুলিশের সচেতনতা কর্মসূচিও ছিল নজরকাড়া। পথচারী ও যানবাহন চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার পাশাপাশি হেলমেট ব্যবহারের বার্তা দেওয়া হয়। একদিকে পুলিশের সচেতনতার প্রচার, অন্যদিকে দুর্ঘটনায় তরুণের আশঙ্কাজনক পরিস্থিতি—দুই ঘটনাই যেন একই বার্তা দিচ্ছে, একটু অসতর্কতা বড় বিপদ ডেকে আনতে পারে। তাই রাস্তায় বেরিয়ে ট্রাফিক আইন মেনে চলা এবং নিজের ও পরিবারের নিরাপত্তার কথা মাথায় রাখা জরুরি। 09.08.2026

EXCLUSIVE :- বেলদার বনতটায় পথশ্রী প্রকল্পে রাস্তা সংস্কারে কাদা মোরাম দেওয়ায় ভোগান্তির শিকার গ্রামের বাসিন্দারা !বেলদা...
09/08/2026

EXCLUSIVE :- বেলদার বনতটায় পথশ্রী প্রকল্পে রাস্তা সংস্কারে কাদা মোরাম দেওয়ায় ভোগান্তির শিকার গ্রামের বাসিন্দারা !

বেলদায় নিম্নমানের কাদা মোরাম দিয়ে বেহাল রাস্তা সংস্কারের পরই ভোগান্তিতে বনতটা গ্রামে বাসিন্দারা।রাস্তা সংস্কারের নামে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। বৃষ্টিতে সেই রাস্তা আরও বেহাল হয়ে পড়ায় চরম ভোগান্তির শিকার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা-১ গ্রাম পঞ্চায়েতের বনতটা গ্রামের বাসিন্দারা। অভিযোগ, পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের পরিকল্পনা নেওয়া হলেও কাজে নিম্নমানের কাদা মোরাম ব্যবহার করা হয়েছে। আর বৃষ্টি নামতেই সেই রাস্তার অবস্থা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা সংস্কারের আগে অন্তত যাতায়াত করা সম্ভব ছিল। কিন্তু সংস্কারের নামে কাদা মোরাম ফেলার পর বৃষ্টির জলে রাস্তা আরও পিচ্ছিল ও কর্দমাক্ত হয়ে পড়ে। ফলে পথচারী থেকে শুরু করে বাইক ও অন্যান্য যানবাহন চলাচলেও সমস্যায় পড়তে হচ্ছে। তাঁদের বক্তব্য, রাস্তা ঠিক করার বদলে সংস্কারের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে।ঘটনায় সরব হয়েছে বিজেপিও। দলের অভিযোগ, বিগত সরকারের আমলে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা সংস্কারের পরিকল্পনা নেওয়া হলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।এদিকে, রাজ্যে পালাবদলের পর বেলদা-১ গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে উদ্যোগী হন গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপঙ্কর গিরি। তিনি নিজে ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে রাস্তার উপর ছড়িয়ে থাকা কাদা মোরাম সরিয়ে দেন এবং আপাতত সাধারণ মানুষের চলাচলের উপযোগী করার ব্যবস্থা করেন।দীপঙ্কর গিরি জানান, আগামী দিনে ওই রাস্তাটি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। নতুন করে রাস্তা তৈরির জন্য ব্লক প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিধায়কের কাছেও আবেদন জানানো হবে।
কাদা মোরাম সরিয়ে ফেলার পর আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে বনতটা গ্রামের বাসিন্দাদের মধ্যে। তবে তাঁদের দাবি, সাময়িক ব্যবস্থা নয়, দ্রুত স্থায়ীভাবে রাস্তাটি সংস্কার করে দুর্ভোগের অবসান ঘটাতে হবে। 09.08.2026

EXCLUSIVE :- নারায়ণগড়ে মোটরবাইক আরোহীদের সচেতন করতে ৱ্যালি ও হেলমেট বিতরণ করলো পুলিশ!পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে সচেত...
09/08/2026

EXCLUSIVE :- নারায়ণগড়ে মোটরবাইক আরোহীদের সচেতন করতে ৱ্যালি ও হেলমেট বিতরণ করলো পুলিশ!

পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে সচেতনতার র‍্যালি করে বাইক আরোহীদের হাতে হেলমেট তুলে দিল নারায়ণগড় থানার পুলিশ প্রশাসন।পথ নিরাপত্তা কর্মসূচির শেষ দিনে সচেতনতার বার্তা নিয়ে র‍্যালি করল নারায়ণগড় থানার পুলিশ প্রশাসন। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার উদ্যোগে এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোবর্ধন সাউয়ের তত্ত্বাবধানে এই কর্মসূচির আয়োজন করা হয়।নারায়ণগড় থানার পুলিশ প্রশাসনের সঙ্গে র‍্যালিতে অংশ নেন ব্যবসায়ী, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং এলাকার শুভানুধ্যায়ী মানুষজন। হাতে সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন এলাকায় র‍্যালির মাধ্যমে পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।এদিন চাতুরি ভাড়া বাজারে আয়োজন করা হয় একটি সচেতনতামূলক পথসভারও। সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক রামপ্রসাদ গিরি, খড়গপুরের এসডিপিও সিদ্ধার্থ ডাঙ্গি, নারায়ণগড়ের সিআই অভিজিৎ হাইত, নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সোমনাথ মণ্ডল, ট্রাফিক ওসি সুজয় মণ্ডল-সহ পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।পথসভা থেকে পথ চলতি মানুষ ও যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার এবং নিরাপদে গাড়ি চালানোর বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি এদিন বেশ কয়েকজন মোটরবাইক আরোহীর হাতে হেলমেট তুলে দেওয়া হয়।শুধু সাধারণ মানুষ নয়, বৃষ্টির মধ্যেও কর্তব্যরত ট্রাফিক সিভিক ভলান্টিয়ারদের পাশে দাঁড়ায় নারায়ণগড় থানার পুলিশ। তাঁদের বৃষ্টিতে ডিউটি করার সুবিধার্থে ছাতা ও রেইনকোট প্রদান করা হয়।এছাড়াও নারায়ণগড় থানা এলাকায় কর্তব্যনিষ্ঠা ও ভালো কাজের জন্য বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ারকে সংবর্ধনা জানানো হয়। পথ নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি কর্তব্যরত পুলিশকর্মীদের উৎসাহিত করার মধ্য দিয়ে এদিনের কর্মসূচির সমাপ্তি হয়।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরির এই ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে। 09.08.2026

EXCLUSIVE :- কেশিয়াড়ীতে গাড়ি চালকদের জন্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল পুলিশ,চোখ পরীক্ষা করলেন SDPO! কেশিয়াড়িতে গ...
09/08/2026

EXCLUSIVE :- কেশিয়াড়ীতে গাড়ি চালকদের জন্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল পুলিশ,চোখ পরীক্ষা করলেন SDPO!

কেশিয়াড়িতে গাড়িচালকদের বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল কেশিয়াড়ি থানার পুলিশ প্রশাসন।পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে পথ দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ নিল কেশিয়াড়ি থানার পুলিশ প্রশাসন। রবিবার কেশিয়াড়িতে গাড়িচালকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় চালকদের চোখের পরীক্ষায়।পথ নিরাপত্তার ক্ষেত্রে চালকদের সুস্থতা ও দৃষ্টিশক্তির গুরুত্ব অত্যন্ত বেশি। সেই বিষয়টিকে সামনে রেখেই এদিন গাড়িচালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন।স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক ভদ্র হেমব্রম, বেলদার এসডিপিও আনন্দ মণ্ডল, কেশিয়াড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌম্য চ্যাটার্জী-সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।শুধু গাড়িচালকদের স্বাস্থ্য পরীক্ষাই নয়, এদিন কর্তব্যরত ট্রাফিক সিভিক ভলান্টিয়ারদেরও পাশে দাঁড়ায় পুলিশ প্রশাসন। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের ট্রাফিক কিট, যাতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাঁরা আরও নিরাপদ ও কার্যকরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতে পারেন।পুলিশ প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল চালকদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং রাস্তায় নিরাপদ যান চলাচল নিশ্চিত করা। পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে কেশিয়াড়িতে এমন উদ্যোগ ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া পড়ে। 09.08.2026

EXCLUSIVE :- মোহনপুরে জলমগ্ন এলাকায় অসহায় মানুষের পাশে বিশ্বনাথপাহাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন!টানা বৃষ্টি ও জলম...
09/08/2026

EXCLUSIVE :- মোহনপুরে জলমগ্ন এলাকায় অসহায় মানুষের পাশে বিশ্বনাথপাহাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন!

টানা বৃষ্টি ও জলমগ্ন পরিস্থিতিতে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াল বিশ্বনাথপাহাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মানবিকতার বার্তা নিয়ে সংগঠনের সদস্যরা পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরের সামসারা গ্রাম থেকে সর্কি গ্রামের বিভিন্ন জলমগ্ন এলাকায় পৌঁছে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে সাহায্য তুলে দেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের উন্নয়ন শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, সাধারণ মানুষেরও সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই ভাবনা থেকেই শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং মানবিক পরিষেবাকে সামনে রেখে কাজ করে চলেছে বিশ্বনাথপাহাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।এদিন জলমগ্ন এলাকার বাসিন্দাদের পরিস্থিতি সরেজমিনে দেখেন সংগঠনের সদস্যরা। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যাঁরা সমস্যায় পড়েছেন, বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের কাছে পৌঁছে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়।ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও মানুষের প্রয়োজনের সময় পাশে থাকার এই উদ্যোগ অব্যাহত থাকবে। সংগঠনের মূল লক্ষ্য, মানুষের মধ্যে সহযোগিতা ও মানবিকতার বন্ধন আরও শক্তিশালী করা এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য একটি সুন্দর আগামী গড়ে তোলা।সংগঠনের বার্তা, “মানুষের সেবায়, মানবতার কল্যাণে।” জলমগ্ন এলাকায় এই মানবিক উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। #মোহনপুর 09.08.2026

EXCLUSIVE :- মেদিনীপুরে পথ দুর্ঘটনায় আ//হত দু'জনকে হাসপাতালে ভর্তি করলেন বিধায়ক শঙ্কর গুছাইত!ধর্মায় পথ দুর্ঘটনায় আহত...
09/08/2026

EXCLUSIVE :- মেদিনীপুরে পথ দুর্ঘটনায় আ//হত দু'জনকে হাসপাতালে ভর্তি করলেন বিধায়ক শঙ্কর গুছাইত!

ধর্মায় পথ দুর্ঘটনায় আহত দুই ভাইকে হাসপাতালে ভর্তি করালেন বিধায়ক শঙ্কর গুছাইত।মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় পথ দুর্ঘটনায় আহত দুই ভাইকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করালেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক শঙ্কর গুছাইত।জানা গিয়েছে, ধর্মা এলাকায় পথ দুর্ঘটনায় আহত হন দুই ভাই। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন বিধায়ক। এরপর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে আহত দুই ভাইকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানোর উদ্যোগ নেন তিনি।হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বিধায়ক এবং আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন শঙ্কর গুছাইত।দুর্ঘটনার পর আহতদের পাশে দাঁড়িয়ে বিধায়কের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন তাঁদের পরিবারের সদস্যরা। 09.08.2026

EXCLUSIVE :- খড়গপুরে বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহের অন্তিম দিনে  সচেতনতা কর্মসূচি, পুরস্কৃত করা হলো ৪ জন সিভিক ভলেন্টিয়...
09/08/2026

EXCLUSIVE :- খড়গপুরে বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহের অন্তিম দিনে সচেতনতা কর্মসূচি, পুরস্কৃত করা হলো ৪ জন সিভিক ভলেন্টিয়ারকে!

বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৬-এর অন্তিম দিনে খড়গপুর লোকাল STG-B-এর উদ্যোগে আয়োজিত হলো বিশেষ সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি। রবিবার, ৯ আগস্ট মাদপুরঘাট এলাকায় খড়গপুর লোকাল STG-B-এর ওসির পরিচালনায় এই কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে মাদপুরঘাটের স্থানীয় বাসিন্দা, মুনিমগড় প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী, পথবন্ধু, পথচারী, চালক এবং সিভিক ভলান্টিয়াররা অংশ নেন। উপস্থিত সাধারণ মানুষকে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। প্রায় ৩০০ থেকে ৩৫০ জন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলে জানা যায়।অনুষ্ঠানে মুনিমগড় প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের খাতা ও পেন্সিল বিতরণ করা হয়। পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের হাতে ছাতা, সানগ্লাস, রেনকোট ও ট্রাফিক জ্যাকেট এবং পথবন্ধুদের জন্য ছাতা ও রেনকোট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর সৌমিত্র ঘোষ এবং খড়গপুর লোকাল থানার ওসি চিন্ময় পরামানিক। তাঁরা পথ নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক নিয়ম মেনে চলা এবং সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্ব দেন।এদিন ভালোভাবে ট্রাফিক ডিউটি পালন করার জন্য চারজন সিভিক ভলান্টিয়ারকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত সিভিক ভলান্টিয়াররা হলেন—শুভেন্দু বিকাশ জানা, শান্তনু অট্ট, লক্ষ্মীকান্ত বেরা এবং হাফিজুল খান। খড়গপুর লোকাল STG-B ট্রাফিকের ওসি ভানু রায় তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে এই কর্মসূচির মাধ্যমে পথ নিরাপত্তার বার্তা আরও জোরালোভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। 09.08.2026

EXCLUSIVE:- কেশিয়াড়ীতে সম্মানের সঙ্গে পালিত বিশ্ব আদিবাসী দিবস!পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের কেশিয়াড়ী ব্লক কমিটির উ...
09/08/2026

EXCLUSIVE:- কেশিয়াড়ীতে সম্মানের সঙ্গে পালিত বিশ্ব আদিবাসী দিবস!

পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের কেশিয়াড়ী ব্লক কমিটির উদ্যোগে সম্মানের সঙ্গে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। দিনটি উপলক্ষে কেশিয়াড়িতে আয়োজিত হয় বিশেষ কর্মসূচি।অনুষ্ঠানে আদিবাসী সমাজের অধিকার, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার ও তাঁদের বিভিন্ন সমস্যা নিয়েও বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্ব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের নেতৃত্ব মলিনা মুর্মু, চন্দনি বাস্কে ও রুহিয়া হেমব্রম-সহ সংগঠনের অন্যান্য সদস্য ও সমর্থকেরা।বিশ্ব আদিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে আদিবাসী সমাজের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা এবং তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। 09.08.2026

EXCLUSIVE :- মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরবতা পালন করে অভয়ার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা  নিবেদন!কলকাতায় আরজিকর...
09/08/2026

EXCLUSIVE :- মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরবতা পালন করে অভয়ার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন!

কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দু'বছর আগে অভয়ার ওপর ঘটে যাওয়া নির্মম অত্যাচার ও খুনের ঘটনায় আজও মূল দোষীরা অধরা। ঘটনার তদন্ত করছে সিবিআই। ঘটনার দু'বছর হয়ে গেলেও তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে না বলে আক্ষেপ বিভিন্ন মহলে। অভয়ার স্মৃতির উদ্দেশ্যে রবিবার ৯ আগস্ট সারা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে শোক জ্ঞাপন করলেন চিকিৎসক স্টাফ ডাক্তারি পড়ুয়ারা। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরবতা পালন অভয়ার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান সকলে। ২০২৪ সালের ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভয়ার ওপর নির্মম অত্যাচার এর ঘটনা ঘটে। ৯ আগস্ট সকালে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের একটি ঘরে অভয়ার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। সেই সময় অভিযোগ উঠেছিল গণধর্ষণ করে অভয়াকে খুন করা হয়েছে। অভয়ার উপর নির্যাতনের প্রতিবাদের আগুন এই রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে গিয়েছিল। ঘটনার দুই বছর অতিক্রান্ত হয়ে গেল মূল দোষীরা এখনো অধরা। এর মধ্যে 2026 সালে পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে। কিন্তু আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভয়ার খুনের ঘটনার বিন্দুমাত্র অগ্রগতি হয়নি বলে ক্ষোভ রয়েছে বিভিন্ন মহলে। 09.08.2026

Address

Paschim Medinipur
Belda
721424

Telephone

+917866802946

Website

Alerts

Be the first to know and let us send you an email when Speed News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Speed News Bangla:

Shortcuts

Share