14/08/2026
নওদা বিধানসভা এলাকার আপামর জনসাধারণকে আরও সহজে এবং দ্রুত সমস্ত রকম সরকারি ও জনকল্যাণমূলক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ এক ঐতিহাসিক পদক্ষপ নেওয়া হলো। আজ নওদা বিধানসভার আমতলাতে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো আমাদের নতুন 'বিধায়ক সেবা কেন্দ্র'।
নওদার প্রতিটি মানুষের সুখে-দুঃখে, যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকা এবং তাঁদের যেকোনো সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান করতে আমি সর্বদা বদ্ধপরিকর। এখন থেকে আপনাদের যেকোনো অভাব-অভিযোগ, পরিষেবা সংক্রান্ত সমস্যা বা উন্নয়নের দাবি সরাসরি এই কেন্দ্রের মাধ্যমে তুলে ধরতে পারবেন, এবং আমরা তা সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব।
আপনাদের এই ভালোবাসাই আমার কাজ করার মূল অনুপ্রেরণা। আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় নওদাকে আরও এগিয়ে নিয়ে যাই।