19/08/2026
মেলার আলো, দর্শকের করতালি আর মঞ্চের টানটান উত্তেজনা—সব মিলিয়ে আজ বহরমপুর নারীকুঠি মেলার শেষ সন্ধ্যাটি সত্যিই অবিস্মরণীয় হয়ে রইল।
সমাপনী দিনের জমজমাট সন্ধ্যায় আমাদের নতুন পরিবেশনা মঞ্চস্থ হলো দর্শকের উপচে পড়া ভালোবাসায়। প্রতিটি সংলাপ, প্রতিটি মুহূর্ত আর হাসির রোলে দর্শকদের দেওয়া এই স্বতঃস্ফূর্ত সাড়াই আমাদের মঞ্চে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
বহরমপুরের সকল দর্শক, শুভানুধ্যায়ী এবং মেলা কমিটির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব শীঘ্রই আসছে মঞ্চের কিছু বিশেষ মুহূর্তের ঝলক—চোখ রাখুন!