13/05/2026
১৩ই মে, ২০২৬ — আমার জনসেবার জীবনের এক ঐতিহাসিক দিন।
৬২ নম্বর ভগবানগোলা বিধানসভার বিধায়ক হিসেবে দ্বিতীয়বারের জন্য আজ আমি বিধিসম্মতভাবে শপথ গ্রহণ করলাম।
ভগবানগোলার মানুষ আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়েছেন, তার মর্যাদা রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। আপনাদের এই গুরুদায়িত্ব নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে পালন করতে আমি অঙ্গীকারবদ্ধ।
আমার মূল লক্ষ্য ভগবানগোলার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাট, কৃষি ও কর্মসংস্থানের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। এই মাটির সন্তান হিসেবে আমার স্বপ্ন—ভগবানগোলাকে পশ্চিমবঙ্গ তথা ভারতের বুকে একটি আদর্শ ও মডেল বিধানসভা হিসেবে গড়ে তোলা।
আপনাদের আশীর্বাদ, সহযোগিতা ও ভালোবাসাই আমার চলার শক্তি।
আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি এক উন্নত, সুন্দর ও সমৃদ্ধ ভগবানগোলা।
জয় বাংলা
ভগবানগোলার ভালো হোক