01/01/2026
🎉 Happy New Year 2026 🎉
সকলকে জানাই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখি এই বছর প্রত্যেকের জীবনে নতুন আলোর সঞ্চার করবে এবং সকলের মনের ইচ্ছা পূরণ হবে। গত বছর আমায় দিয়ে গেল আমাদের পরিবারে 10000 (10K) সদস্য, যা আমার কাছে শেষ বছরের উপহার। এই নতুন বছরেনতুন করে আমাদের চ্যানেলের পথ চলা শুরু হল। কথা দিলাম এই বছর আরো ক্লাস নতুন করে আসবে, প্রস্তুতি নিচ্ছি লাইভ ক্লাস করানোর (একাদশ থেকে বিশ্ববিদ্যালয় স্তর)। বিগত বছরের মতো খাপছাড়া ক্লাস এবারে আর হবে না, সকলের সাহায্য ও ভালোবাসা তাই আমার কাম্য। আমার সুমতি ছাত্র-ছাত্রীরা তথা শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক-অভিভাবিকারা আমার পাশে থাকবে। নতুন বছর সকলের খুব ভালো কাটুক।