19/02/2022
প্রশ্ন আমি মালায় জপ করবো কেমন করে..?❓
মালায় ১০৮ টি গুটি থাকে , একদিকে বড়গুটি অন্যদিকে ছোটগুটি থাকে । বড়গুটি এবং ছোটগুটির সংযোগ স্থলে একটি বটের মতো গুটি থাকে যাকে বলা হয় মেরুগুটি ।
হরেকৃষ্ণ জপ করার পূর্বে ডানহাত দিয়ে মেরুগুটি ধরে তিনবার পঞ্চতত্ত্ব মন্ত্র
( জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ , শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ )
জপ করতে হয় । তারপর তর্জনী অঙ্গুলী ( বৃদ্ধাঙ্গুলির পার্শ্বে ) স্পর্শ না করে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে দিয়ে বড় দিকের প্রথম গুটিটি ধরে হরেকৃষ্ণ মহামন্ত্র —
==========================
” হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ”
==========================
সুষ্পষ্টভাবে উচ্চারণ করে জপ করতে হয় যাতে নিজের কানে শোনা যায় ।
এরপর দ্বিতীয় গুটিটা বৃদ্ধা আঙ্গুল দিয়ে ধরে জপ করতে হয় । মনে রাখবেন একটি গুটিতে যতক্ষণ পুরো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না হচ্ছে ততক্ষণ দ্বিতীয় গুটিতে এগোবেন না ।
এই ভাবে জপ করতে করতে আপনি মেরুগুটির পার্শ্বে ছোট গুটির কাছে পৌঁছবেন। এখন আপনার এক মালা জপ হয়ে গেল । মনে রাখবেন , মেরুগুটি টপকে গেলে হবে না । পুনরায় যখন জপ শুরু করবেন তখনও পঞ্চতত্ত্ব মন্ত্র জপ করে মালাটা ঘুরিয়ে নিয়ে ছোটগুটির দিকটি সামনে আনতে হবে এবং ছোট দিকের প্রথম গুটিটি ধরে পূর্বের মতো হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে ছোট থেকে বড়গুটির দিকে এগোবেন ।
এইভাবে আপনি প্রতিদিন দুই , চার , আট , দশ বা ষোল এই রকম জোড় সংখ্যক মালা জপ করতে পারেন কিন্তু এক তিন পাচঁ এই রকম বিজ্ড়ে সংখ্যাক মালা জপ করা যাবে না । চার বার ষোল মালা জপ করলে এক লক্ষ বার হরিনাম করা হয় । হরিনাম ছাড়া গতি নাই,হরি নাম করো জীব আর সবই মিছে,পলাইবার পথ নাই জম আছে পিছে
আর জপ করা শেষ হলে তা ভগবান্ শ্রীকৃষ্ণকে সর্মপণ করবেন ।।
হে প্রভু আমি অদম তোমার চরণে আমাকে ঠাই দাও
আমার মনকে তোমার নামের উপর স্থির রেখো
হে কৃষ্ণ কৃপা করো তোমার নাম গুনগান যেনো সর্বদা করতে পারি
্রী_কৃষ্ণ