Ebar Birpara - Exa Byte News

Ebar Birpara - Exa Byte News বীরপাড়াসহ আসেপাশের খবর । এবং মজার সব পোস্ট পেতে আমাদের পেজে লাইক দিন। নির্ভয় হয়ে সত্য কে সবার সামনে আনাই আমাদের কাজ,

10/08/2026

ঝাড়খণ্ডে পুলিশের লাঠিচার্জ

10/08/2026

⭕ফালাকাটা থেকে কেদারনাথের পথে সাইকেলে চেপে রওনা দিল দুই যুবক। প্যাকেটজাত পণ্যদ্রব্যে হিন্দু দেবদেবীর ছবি ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে তাদের এই যাত্রা। ফালাকাটা ধূপগুড়ি মোড়ের কৃষ্ণেন্দু দে বন্ধু বিপ্লবকে নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন কেদারনাথের পথে। মোট তিরিশ দিনের যাত্রাপথে তারা যাবেন শিলিগুড়ি ঘোষপুকুর হয়ে নকশালবাড়ি থেকে বিহার, উত্তরপ্রদেশ পেরিয়ে উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে। তাদের কথায়, পণ্যদ্রব্য বিশেষ করে নেশাজাতীয় দ্রব্যের প্যাকেট হিন্দু দেবদেবীর ছবি ব্যবহার করা হয়। আর সেই সব প্যাকেট যত্রতত্র ফেলে দেওয়া হয়। হিন্দু সনাতনি ধর্মে যাদের পুজো করা হয় তাঁদের এভাবে অসম্মান ও অমর্যাদা রোধ করার জন্য আমাদের এই যাত্রা।

09/08/2026

“অভয়া ভুলিনি”- চোখে জল, আবেগপ্রবন মুখ্যমন্ত্রী

09/08/2026

🌸🌸 সাওয়ান মেলা ও প্রদর্শনী ২০২৬ 🌸
মারওয়াড়ি যুব মঞ্চ - অনন্ত শাখা (বীরপাড়া)-এর মহিলা টিমের উদ্যোগে চলেছে বিশেষ ‘প্রদর্শনী ও সাওয়ান মেলা’।
মহিলা উদ্যোক্তাদের স্বাবলম্বী করা এবং তাঁদের ব্যবসাকে উৎসাহিত করাই এই মেলার মূল উদ্দেশ্য। এছাড়া এই মেলার অর্জিত লভ্যাংশ সামাজিক সেবামূলক কাজে ব্যবহার করা হবে।

09/08/2026
09/08/2026

এথেলবাড়ি রহিমপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব আদিবাসী দিবস।

⭕Together We Build.Together We Grow.বীরপাড়ার সকল ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসায়ীদের প্রয়োজন ও আগ্রহের প্রেক্ষিতে এই প্রথম গঠিত হ...
09/08/2026

⭕Together We Build.
Together We Grow.

বীরপাড়ার সকল ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসায়ীদের প্রয়োজন ও আগ্রহের প্রেক্ষিতে এই প্রথম গঠিত হয়েছে **বীরপাড়া ব্যবসায়ী সমিতি।**
মনে রাখতে হবে, ঐক্যই আমাদের প্রধান শক্তি।
অতএব, আপনার ব্যবসার স্বার্থে এই সমিতির সদস্যপদ গ্রহণ করে ব্যবসায়ী সংগঠনের পাশে থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

**ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজ , শক্তিশালী বীরপাড়া।**

ধন্যবাদ
Ashoke Jain
Secretary
BIRPARA BYABASAYEE SAMITI

08/08/2026

চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

08/08/2026

এই মুহূর্তের বড় খবর,,
মাদারিহাট-বীরপাড়া ব্লকের শিশুবাড়ি রেলগেট সংলগ্ন জঙ্গলে চিতাবাঘকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় এলাকায় চিতাবাঘ দেখা যাওয়ার খবর চাউর হতেই আশেপাশের অসংখ্য কৌতূহলী মানুষ এক নজর বাঘ দেখার জন্য ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ এবং বন দপ্তরের একটি বিশেষ টিম। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ উৎসুক জনতাকে এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার কাজ করছে। পাশাপাশি, বন দপ্তরের কর্মী ও আধিকারিকরা গোটা এলাকা ঘিরে রেখে চিতাবাঘটির অবস্থান পর্যবেক্ষণ করছেন এবং সেটিকে নিরাপদে উদ্ধার করে খাঁচাবন্দি করা বা গভীর জঙ্গলে ফেরানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।

08/08/2026

বিশ্ব আদিবাসী দিবস

Address

BIRPARA
Birpara
735204

Telephone

+919775720098

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ebar Birpara - Exa Byte News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share