S News Bangla 2

S News Bangla 2 S news Bangla 2
(1)

26/08/2026

নদীয়া জেলার চাপড়ায় ভেড়াকে লাগাতার ধ*র্ষণ করে পুলিশের হাতে গ্রেফতার সিপিআইএমের মুসলিম কর্মী এলেম মোল্লা।

সংসদে ছাত্রীদের দাপট, যুব সংসদে সেরা গড় রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয়। শুভদীপ মন্ডল, বাঁকুড়া:------পশ্চিমবঙ্গ সরকারের ন...
26/08/2026

সংসদে ছাত্রীদের দাপট, যুব সংসদে সেরা গড় রাইপুর উচ্চ বালিকা

বিদ্যালয়। শুভদীপ মন্ডল, বাঁকুড়া:------পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে রাইপুর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ও আয়োজনে রাইপুর ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ব্লক পর্যায়ের যুব সংসদ প্রতিযোগিতা। স্থানীয় বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা , বিডিও উদয়নারায়ণ দে , পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মূর্মু ,যুবআধিকারিক নির্ঝর প্রচন্ড সহ বিশিষ্ট জনদের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ব্লক পর্যায়ের এই প্রতিযোগিতায় ব্লক এলাকার আটটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতায় অসাধারণ পারদর্শিতা দেখিয়ে একাধিক বিভাগে নজর কাড়া সাফল্য অর্জন করল গড় রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল মক পার্লামেন্ট। অত্যন্ত দক্ষতা, আত্মবিশ্বাস, যুক্তিপূর্ণ আলোচনা ও সাবলীলতা সঙ্গে সংসদীয় রীতিনীতি মেনে প্রায় ৪৫ মিনিট ধরে সংসদ পরিচালনা করে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করল গড় রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।। বিদ্যালয়ের -ছাত্রীদের সংসদ চালানোর দক্ষতা উপস্থিত বিচারকদের ও বিধায়কের মন কেড়ে নেয়। এছাড়া এই বিদ্যালয়ের ছাত্রীরা ক্যুইজ প্রতিযোগিতা,তাৎক্ষণিক বক্তৃতায়, ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে । মক পার্লামেন্টের স্ক্রিপ্ট রচনায় বিদ্যালয়ের শিক্ষিকা অসীমা মান্ডি বাস্কে সেরার সেরা স্থান দখল করে নেন। এছাড়াও বেস্ট লেডি পার্লামেন্টারিয়ান বিভাগ ও বিদ্যালয়ের এক ছাত্রী প্রথম স্থান অধিকার করে।
এদিনের এই সাফল্যে বিদ্যালয় জুড়ে নেমে এসেছে আনন্দের জোয়ার ।শিক্ষিকা ছাত্রী ওঅভিভাবক অভিভাবিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় । বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া চ্যাটার্জী বলেন যুব সংসদের মতো প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের মধ্যে নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস, যুক্তিবোধ, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, গণতান্ত্রিক চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এখানে উল্লেখ্য শুধু মক পার্লামেন্ট এই নয় প্রতিযোগিতার অন্যান্য বিভাগেও সাফল্যের ধারা অব্যাহত রাখি বিদ্যালয়ের ছাত্রীরা। তাৎক্ষণিক বক্তৃতা কুইজ প্রতিযোগিতা এবং প্রবন্ধ রচনায় এই তিন বিভাগেই বিদ্যালয়ের ছাত্রীরা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে হলে প্রতিযোগিতায় বিদ্যালয়ের সাফল্যের মুকুটে যুক্ত হয় একের পর এক পালক। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন রায়পুর বিধানসভার বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা
তাদের এই কৃতিত্ব অন্যান্য ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডেপুটেশন রাইপুরে।শুভদীপ মন্ডল বাঁকুড়া:----এ আই টি ইউ সি অনুমোদিত মিড ডে মিল কর্মী ইউনিয়নের ...
26/08/2026

মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডেপুটেশন রাইপুরে।

শুভদীপ মন্ডল বাঁকুড়া:----এ আই টি ইউ সি অনুমোদিত মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে রাইপুর বিডিও অফিসে ডেপুটেশন যাওয়া হলো আজ মঙ্গলবার। স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের দাবি ইসকনের হাতে মিড ডে মিলে রান্না দায়িত্ব দেওয়া চলবে না তাদের মাসিক ১৫ হাজার টাকা বেতন দিতে হবে , দশ মাস নয় ১২ মাসের বেতন দিতে হবে এবং অবসরকালীন ৫ লক্ষ টাকা দেওয়ার দাবি সহ ৮ দফা দাবি জানিয়েছেন তারা।। আজ রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে হাজির হলে আধিকারিক না থাকায় তাদের দাবি পত্র কার্যালয়ের বড় বাবু তারক ভট্টাচার্যের হাতে দেওয়া হয়েছে বলে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়। সমন্বয় এস জি এসওয়াই স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যা লিপিকা টুটু বলেন আমরা প্যাকেটজাত খাবার আমাদের এলাকার শিশুদের খাওয়াতে চাই না। পুষ্টিকর এবং গরম ডাল, ভাত, সবজি রান্না করে খাওয়াতে চাই। এবং আমাদের শিশুরা এই খাবার খাওয়াতেই অভ্যস্ত। তাই মিড ডে মিলে রান্নার দায়িত্ব স্বয়ম্ভর গোষ্ঠীর মায়েদের হাতেই থাকুক।

26/08/2026

যুব সংসদে গড় রাইপুর বালিকাদের দাপট

26/08/2026

মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডেপুটেশন রাইপুরে।

26/08/2026

বিশ্ব নবী দিবস উপলক্ষে রাহে ইসলামের পরিচালনায় রাজনগরে সাফাই অভিযান ও হাসপাতালে রোগীদের ফল বিতরণ

25/08/2026

ঈদে মিলাদ উন নবী পালিত।।

25/08/2026

বোলপুরে পথ চলা শুরু ‘বোলপুর হেলথ রিসার্চ সেন্টার’-এর

25/08/2026

বাজারদর নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ: বাঁকুড়ার চক বাজারে টাস্ক ফোর্সের মেগা অভিযান।

25/08/2026

অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালেন গাজোল হিন্দু যুবশক্তি স্বেচ্ছাসেবী সংগঠন।

Address

Bishnupur
Bishnupur
722122

Website

Alerts

Be the first to know and let us send you an email when S News Bangla 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share