Dainik Satej Khabar

Dainik Satej Khabar We research, write and report – that’s our job. Web Portal Registered by MSME (Govt. Of India).
(1)

📢 নিউ বঙাইগাঁও চুংগাপোতায় তিন দিনব্যাপী ডে-নাইট ক্রিকেট প্রতিযোগিতাবঙাইগাঁওয়ের চুংগাপোতা নিউ বঙাইগাঁও এলাকায় Chungapo...
12/03/2026

📢 নিউ বঙাইগাঁও চুংগাপোতায় তিন দিনব্যাপী ডে-নাইট ক্রিকেট প্রতিযোগিতা

বঙাইগাঁওয়ের চুংগাপোতা নিউ বঙাইগাঁও এলাকায় Chungapota Yuba Sangha Club-এর উদ্যোগে আগামী ২০, ২১ ও ২২ মার্চ ২০২৬ তারিখে তিন দিনব্যাপী Full Pitch Day & Night Cricket Tournament অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টে বিজয়ী দল পাবে ₹৩০,০০০ টাকা ও ট্রফি, এবং রানার্স-আপ দল পাবে ₹১৮,০০০ টাকা ও ট্রফি। পাশাপাশি ম্যান অব দ্য টুর্নামেন্ট, বেস্ট ব্যাটসম্যান ও বেস্ট বোলার-সহ একাধিক আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারী দলগুলিকে ₹২০০০ এন্ট্রি ফি দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। আগ্রহী দলগুলোকে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

📞 যোগাযোগ: 7002979043 / 7002318932





📌১৫ বছরের কষ্টের জীবন, অবশেষে মিলল সহায়তা — এগিয়ে এলো সারা আসাম বাঙালী যুব ছাত্র ফেডারেশন
27/02/2026

📌১৫ বছরের কষ্টের জীবন, অবশেষে মিলল সহায়তা — এগিয়ে এলো সারা আসাম বাঙালী যুব ছাত্র ফেডারেশন





📌বজালীতে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন (সম্রাট ভাওয়াল গোট) এর আঞ্চলিক সমিতি গঠনসারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশ...
22/02/2026

📌বজালীতে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন (সম্রাট ভাওয়াল গোট) এর আঞ্চলিক সমিতি গঠন

সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন বজালী জেলা সমিতির উদ্যোগে পাঠশালা চারালপাড়ায় গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আঞ্চলিক সমিতি গঠন সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি বলরাম সেন, উপ-সভাপতি সঞ্জয় চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক নেপাল দাসের উদ্যোগে অনুষ্ঠিত সভায় ৬৫ সদস্যের কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আনন্দ পালকে সভাপতি ও রাজীব পালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সম্রাট ভাওয়াল এর নেতৃত্ব ও দিকনির্দেশনার কথাও উল্লেখ করা হয়।

19/02/2026

|| 📌ব্রহ্মপুত্র উপত্যকা থেকে ১০–১২ জন হিন্দু বাঙালিকে প্রার্থী করার দাবি সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন (সম্রাট ভাওয়াল গোট),বঙাইগাঁও জেলা সমিতির সাধারণ সম্পাদক কমল ঘোষের

📌বঙাইগাঁওয়ে নিখোঁজ মধ্যবয়স্ক ব্যক্তি, উদ্বেগে পরিবারবঙাইগাঁও শহরে রবীন্দ্র কিশোর মজুমদার (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ ...
10/02/2026

📌বঙাইগাঁওয়ে নিখোঁজ মধ্যবয়স্ক ব্যক্তি, উদ্বেগে পরিবার

বঙাইগাঁও শহরে রবীন্দ্র কিশোর মজুমদার (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি ৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১টা নাগাদ স্টেশন রোডের শঙ্খ ভাণ্ডারের কাছে শেষবার দেখা গিয়েছিলেন। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল গোলাপি রঙের শার্ট। পরিবার তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তথ্য পেলে ৯৮৬৪৭৬৯০৩৩ অথবা ৮৪৮৬৫৩০০৯৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।





📌সাপটগ্রাম ২নং ওয়ার্ডে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের আঞ্চলিক কমিটি গঠন
01/02/2026

📌সাপটগ্রাম ২নং ওয়ার্ডে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের আঞ্চলিক কমিটি গঠন




📌জেলার বিভিন্ন প্রান্তে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন এর নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপনদেশপ্রেম, ত্যাগ...
23/01/2026

📌জেলার বিভিন্ন প্রান্তে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন এর নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন

দেশপ্রেম, ত্যাগ ও সংগ্রামের অনন্য প্রতীক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করল সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন-এর বঙাইগাঁও জেলা কমিটি, শালবাগান আঞ্চলিক কমিটি, শালাকাটি আঞ্চলিক কমিটি এবং টুনিয়াপার শাখা কমিটি।
অনুষ্ঠানের সূচনায় নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক আলোচনা সভায় নেতাজীর দেশপ্রেম, আত্মত্যাগ, নেতৃত্বগুণ ও স্বাধীনতা সংগ্রামে তাঁর ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নেতাজী সুভাষচন্দ্র বসুর আদর্শ আজও যুবসমাজের কাছে প্রেরণার উৎস। তাঁর দেখানো পথ অনুসরণ করে সমাজ ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সভাপতি সম্রাট ভাওয়াল মহাশয়,জেলা কমিটি, আঞ্চলিক ও শাখা কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দসহ বহু স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

📌সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে শালবাগান আঞ্চলিক কমিটিতে নতুন নেতৃত্বের দায়িত্ব অর্পণ
19/01/2026

📌সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে শালবাগান আঞ্চলিক কমিটিতে নতুন নেতৃত্বের দায়িত্ব অর্পণ





19/01/2026

||📌বঙাইগাঁও জেলার বৃহত্তর শালবাড়িতে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এক সাধারণ সভায় সুজয় ঘোষকে সভাপতি ও বিশ্ব ঘোষকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ৪৩ সদস্যের একটি আঞ্চলিক কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের কেন্দ্রীয় ও জেলা স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান।

Address

BONGAIGAON
Bongaigaon
783380

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Satej Khabar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share