Star Metro Channel

Call Directions

Star Metro Channel please follow our channel and update you new news

01/09/2026

#আজ নয় আজীবন বর্ধমানের অহংকার #শাড়ির অলংকার #মৌসুম জি টি রোড #কার্জন গেটে ঠিক পাশে পূর্ব বর্ধমান #হোয়াটসঅ্যাপ নাম্বার ৯৪৩৪ ৩১৩১ ১০

01/09/2026

*গোসাবার কুমিরমারিতে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘিরে তীব্র উত্তেজনা! দীর্ঘদিন পর অফিসে ফিরতেই বিক্ষোভ, বোতল ছোড়াছুড়ি—পুলিশি নিরাপত্তায় নৌকায় করে উদ্ধার প্রধান ও স্বামী*

দক্ষিণ ২৪ পরগনার গোসাবার কুমিরমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘিরে চরম উত্তেজনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৪ তারিখের পর থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী মণ্ডল নিয়মিত অঞ্চলের অফিসে আসছিলেন না। তাঁকে ঘিরে এলাকায় ক্ষোভ ক্রমশ বাড়ছিল বলে দাবি স্থানীয়দের।
এরই মধ্যে আজ সকাল সকাল হঠাৎ করে কুমিরমারি অঞ্চল অফিসে হাজির হন গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী মণ্ডল এবং তাঁর স্বামী অঙ্কন মণ্ডল। তাঁদের আসার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই অফিস চত্বরে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে শুরু হয় বোতল ছোড়াছুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
খবর যায় গোসাবা থানায়। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বিক্ষোভকারীদের ঘেরাটোপ থেকে কোনওরকমে শ্রাবণী মণ্ডল এবং তাঁর স্বামী অঙ্কন মণ্ডলকে উদ্ধার করে পুলিশ।
পরে তাঁদের নৌকায় তুলে নিরাপদে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এখনও কুমিরমারি এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী।

01/09/2026

জলের তোরে ভাগীরথী নদীর গর্ভে তলিয়ে গেল পার্ক । বাঁধের বিশাল অংশে ধস নামায় আতঙ্ক শ্যামপুরের বাসুদেবপুর এলাকায়। জানা গিয়েছে সোমবার সকালে শ্যামপুর থানা এলাকার গড়চুমুক ফাঁড়ি সংলগ্ন বাসুদেবপুরে নদীর বাঁধ বরাবর যে পার্ক তৈরী হয়েছিল তা কার্যত জলের তলায় তলিয়ে গেল। প্রায় ৩০০ ফুট বিশাল অংশ ধ্বসে পড়ল ভাগীরথী জলে। আর এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে সন্দিহিত এলাকায়। উল্লেখ্য ওই অংশটি একটি পার্ক তৈরী হয়েছিল। সেই পার্ক জলের তলায় তলিয়ে গেল। নেপালে ভূমিধসের পর ক্রমশ বাড়ছে ভাগীরথী নদীর জল। আর এই ঘটনা তারই ফল বলে মনে করছে সন্নিহিত এলাকার মানুষ। প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রাথমিকভাবে বাদ রক্ষা করার কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে।

 #বাংলার পর্যটন দপ্তরের মাথায় লাগতে চলেছে নতুন  #শিরোপা   একটা অসাধারণ উদ্যোগ নিয়েছে বাংলার পর্যটন দপ্তর। কলকাতার বাবুঘা...
31/08/2026

#বাংলার পর্যটন দপ্তরের মাথায় লাগতে চলেছে নতুন #শিরোপা

একটা অসাধারণ উদ্যোগ নিয়েছে বাংলার পর্যটন দপ্তর। কলকাতার বাবুঘাট থেকে মায়াপুর পর্যন্ত সোজাসুজি ফেরিসার্ভিস। গঙ্গার দু’পাড়ের ধর্মীয়, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ জায়গাগুলিকেও জলপথে জুড়ে দেওয়ার ভাবনা। ফলে ভবিষ্যতে গঙ্গার বুকে ফেরি বা ভেসেলে চেপেই ঘুরে দেখা যেতে পারে বাংলার একাধিক দর্শনীয় স্থান। ব্যাপারটি যে বেশ মনোরম হবে, তা বলাই বাহুল্য। রাজ্য সরকারের পরিকল্পনায় ধর্মীয় পর্যটনের পাশাপাশি হেরিটেজ ট্যুরিজমকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই ভাবনা থেকেই বাবুঘাট-মায়াপুর ফেরি পরিষেবা চালুর পরিকল্পনা। প্রস্তাবিত এই রুটে দু’টি হাইব্রিড ডিজেল-ইলেকট্রিক ফেরি চালানোর কথা ভাবা হয়েছে। মায়াপুর বাংলার অন্যতম জনপ্রিয় ধর্মীয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর দেশ-বিদেশের বহু মানুষ সেখানে যান। কলকাতা থেকে সড়ক বা রেলপথে মায়াপুর যাওয়া যায়। কলকাতার দিক থেকে যাওয়া বেশ লম্বা সময়ের ব্যাপার। হেকটিকও বটে। জলপথে সেটা যাওয়া গেলে যে বেশ মনোরম ও দ্রুত হবে, তা বলাই যায়।

পরিকল্পনা বাস্তবায়িত হলে বাবুঘাট থেকেই ফেরিতে উঠে গঙ্গার বুক দিয়ে মায়াপুর পৌঁছনো যাবে। শুধু গন্তব্যে পৌঁছনো নয়, বরং আলাদা একটি ভ্রমণ অভিজ্ঞতাও মিলবে। শুধু মায়াপুর নয়, গঙ্গার তীরে থাকা একাধিক ধর্মীয় স্থানকেও জলপথ পর্যটনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে রয়েছে দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ। রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ জানিয়েছেন, নদীর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থানগুলিকে জলপথের মাধ্যমে যুক্ত করার বিষয়ে সরকার কাজ করছে। ফলে ভবিষ্যতে পর্যটকেরা এক যাত্রাতেই গঙ্গার তীরের একাধিক দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন। প্রস্তাবিত প্ল্যানে অন্নপূর্ণা মন্দির, হংসেশ্বরী মন্দির, দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠের মতো জায়গাগুলিকে একই জলপথ পর্যটনের সঙ্গে যুক্ত করার কথা ভাবা হয়েছে।

 #আপনার মনের মত বাড়ি সাজাতে বর্ধমানে  #এক এবং অদ্বিতীয় একটি নাম   #লা ডেকোরা যেখানে একবার এলেই  #বারবার আসতে হবে। তাই ...
31/08/2026

#আপনার মনের মত বাড়ি সাজাতে বর্ধমানে #এক এবং অদ্বিতীয় একটি নাম #লা ডেকোরা যেখানে একবার এলেই #বারবার আসতে হবে। তাই দেরি না করে আজকেই চলে আসুন,, জি টি রোড ডিভিসি মোড়,,ঘোড়দৌড় চটি,, পূর্ব বর্ধমান।

 #পিঠে বোনকে চাপিয়ে পরিবারের  #খোঁজে প্রাকৃতিক  #বিপর্যয়ের পর নেপালের দুই  #শিশুর লড়াইয়ের ছবি।
31/08/2026

#পিঠে বোনকে চাপিয়ে পরিবারের #খোঁজে প্রাকৃতিক #বিপর্যয়ের পর নেপালের দুই #শিশুর লড়াইয়ের ছবি।

31/08/2026

#হঠাৎ শিয়ালদা স্টেশনে #ফুড প্লাজায় ভয়াবহ #আগুন।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে হলুদ সর্তকতা জারি মঙ্গলবার পর্যন্ত।
31/08/2026

কলকাতা সহ দক্ষিণবঙ্গে হলুদ সর্তকতা জারি মঙ্গলবার পর্যন্ত।

31/08/2026

*নেহেরুর মূর্তি তুলে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ! ক্ষোভে ফেটে পড়ল কংগ্রেস..*

পণ্ডিত জওহরলাল নেহেরুর মূর্তি ক্রেন দিয়ে তুলে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ। ক্ষোভে ফেটে পড়ল কংগ্রেস। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ব্যবস্থা না নিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিল তারা। দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাইমারি স্কুলের পাশে রয়েছে একটি মেডিটেশন সেন্টার। কংগ্রেসের দাবি, ওই সেন্টারের সামনেই পণ্ডিত জওহরলাল নেহেরুর একটি মূর্তি ছিল। অভিযোগ, রাখি বন্ধন অনুষ্ঠানের জন্য জায়গা দরকার ছিল। তাই ক্রেন দিয়ে মূর্তিটি তুলে পাশের হর্ষবর্ধন স্কুলের জঙ্গলে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে কংগ্রেস। তাদের প্রশ্ন, দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তির সঙ্গে এমন আচরণ কেন? কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, “নেহেরুর মূর্তি এই ভাবে ফেলে দেওয়া হয়েছে। সেখানে রাখি বন্ধনের অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে দুর্গাপুর পূর্বের বিধায়কও ছিলেন। নেহেরুর এই অপমান আমরা মানব না।পুলিশকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে ব্যবস্থা নিতে হবে। না হলে আমরা আন্দোলনে নামব।” দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,"কংগ্রেসের দুটো গোষ্ঠী রয়েছে। একটা গোষ্ঠী চোরা তৃণমূলে যোগ দিয়েছে। আর তৃণমূলী জহরলাল নেহেরুর মূর্তি ফেলে দিয়েছে। আর তার প্রতিবাদে বিক্ষোভ করে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে কংগ্রেস।"

30/08/2026

#কলকাতা নীলরতন সরকার হাসপাতলে #কিডনি অপারেশন করতে গিয়ে #অ্যাপেন্ডিক্স অপারেশন করার অভিযোগ উঠল ডাক্তারের বিরুদ্ধে। বিষয়টি সামনে আনলেন বেলেঘাটার #বিধায়ক কুনাল ঘোষ।

Address

Burdwan

Telephone

+916294909619

Website

Alerts

Be the first to know and let us send you an email when Star Metro Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share