08/10/2026
#বর্ধমান সংঘ প্রধান মোহান ভাগবত এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিন দিনের বঙ্গ সফরে শহর বর্ধমানের উল্লাস উপনগরীতে সংঘের মধ্যবঙ্গ আঞ্চলিক কার্যালয়ে সকলেই এসেছেন সঙ্ঘপ্রধান । বিকালে দেওয়ানদিঘী মডেল স্কুলে একত্রিকরণ কর্মসূচিতে RSS এর মুখ্য শিক্ষক ও কার্যবাহীদের নিয়ে শরীর চর্চা করেন এবং তাদের সঙ্গে সংঘের বিস্তার নিয়ে আলোচনা করেন, তাদের কিছু উপদেশও দেন। এরপর তিনি পৌঁছেন উল্লাস উপনগরীতে সঙ্ঘ কার্যালয়ে। তারপর ৭ঃ৪৫ মিনিটে পৌছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংঘ প্রধানের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক শেষে রাতে নটার পর মুখ্যমন্ত্রী রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। Mobile News 19