10/01/2015
বিজ্ঞপ্তি
বিষয়ঃ- সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতা এবং পিকনিকের জন্য নাম নথিভুক্ত করা।
গত বছরের মত এবছরও বর্ধমানের সাংবাদিকদের মধ্যে দল তৈরী করে ক্রিকেট প্রতিযোগিতা এবং বয়স্কদের জন্য হাঁটা প্রতিযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের একটি পিকনিক করার ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে।
পিকনিক
০১) ২৩ জানুয়ারি ২০১৫ দুপুরে গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রেস কর্ণারে পিকনিক হবে।
০২) কেবলমাত্র সাংবাদিকরাই এই পিকনিকে অংশ নিতে পারবেন।
০৩) পিকনিকে অংশ নিতে হলে ১৫০ টাকা জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
০৪) ১৮ জানুয়ারি ২০১৫ ( রবিবার) সন্ধ্যা ৭ টার মধ্যে অবশ্যই টাকা জমা দিয়ে নাম নথিভূক্ত করতে হবে।
০৫) পিকনিক কমিটির সদস্যরা হ’ল – বিপুন ভট্টাচার্য, সঞ্জয় কর্মকার, তপন পাল, বিশ্বজিৎ হাজরা এবং অরূপ লাহা।
ক্রিকেট ও হাঁটা
০১) বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার ‘রাধারানী স্টেডিয়াম’-এ খেলাটি হবে।
০২) খেলায় অংশগ্রহণকারীকে অবশ্যই সাংবাদিক / পত্রিকা সম্পাদক / প্রকাশক হতে হবে। বর্ধমান জেলার ছয়টি মহকুমা থেকেই নাম দেওয়া যাবে। বর্ধমানের বাসিন্দা কিন্তু জেলার বাইরে সাংবাদিকতা করেন এমন ব্যক্তিরাও অংশ নিতে পারবেন। নাম নথিভূক্ত করতে চাওয়া ব্যক্তির ‘সাংবাদিক’ পরিচয় বিষয়ে কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
০৩) খেলার সম্ভাব্য তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৫ ঠিক করা হল। কিন্তু বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই তারিখটি চূড়ান্ত করা হবে। চূড়ান্ত হওয়া তারিখ জানিয়ে দেওয়া হবে।
০৪) পঞ্চাশ বছরের উর্দ্ধে বয়স হওয়া সাংবাদিকদের জন্য থাকছে হাঁটা প্রতিযোগিতা।
০৫) ক্রিকেট বা হাঁটা প্রতিযোগিতায় অংশ নেওয়া সাংবাদিক এবং যে সমস্ত সাংবাদিক বন্ধুরা কোনও প্রতিযোগিতায় অংশ না নিয়েও কর্মকান্ডে যুক্ত থাকতে চাইবেন তাঁরা ১০০ টাকা জমা দিয়ে নাম নথিভূক্ত করবেন।
০৬) ০৮ ফেব্রুয়ারি ২০১৫ (রবিবার) সন্ধ্যা ৭ টার মধ্যে অতিঅবশ্যই নাম নথিভূক্ত করতে হবে। এই সময়সীমা পেরিয়ে গেলে কোনও অবস্থাতেই নাম নথিভূক্ত করা যাবে না।
১৪) ২০১৫ সালের প্রতিযোগিতার জন্য কমিটি যাঁদের নিয়ে গঠিত হল -- গণেন্দ্রনাথ বন্দোপাধ্যায়, তপন পাল, বিপুন ভট্টাচার্য, পার্থ চৌধুরী, সৌরীশ দে, বিশ্বজিৎ হাজরা, কৌশিক চক্রবর্তী, সদন সিনহা ও সঞ্জয় কর্মকার।
ধন্যবাদান্তে ----
সাংবাদিকবৃন্দ
গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রেস কর্ণার, বর্ধমান