30/07/2026
📋 Census 2027: স্ব-গণনায় ৩৪টি বিষয়ে কী তথ্য দিতে হবে? জেনে নিন বিস্তারিত
ভারতে Census 2027-এর প্রথম পর্যায়ের কাজ পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ১ অগস্ট ২০২৬ থেকে। এই পর্যায়ে প্রথমবারের মতো নাগরিকরা Self Enumeration (স্ব-গণনা) পদ্ধতির মাধ্যমে অনলাইনে নিজেদের পরিবারের তথ্য নিজেরাই জমা দিতে পারবেন।
🗓️ গুরুত্বপূর্ণ সময়সূচি
🔹 ১–১৫ অগস্ট ২০২৬: Self Enumeration (স্ব-গণনা)
🔹 ১৬ অগস্ট–১৪ সেপ্টেম্বর ২০২৬: House Listing Operation (গৃহতালিকা প্রস্তুতিকরণ)
কীভাবে হবে স্ব-গণনা?
১ অগস্ট থেকে ১৫ অগস্ট ২০২৬ পর্যন্ত se.census.gov.in পোর্টালে গিয়ে পরিবারের একজন সদস্য নিজের মোবাইল নম্বর ব্যবহার করে পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন।
এই পর্যায়ে মোট ৩৪টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে।
* ✅ ২৭টি তথ্য পরিবারকে নিজে পূরণ করতে হবে।
* ✅ ৪টি তথ্য পরে গণনাকারী (Enumerator) বাড়ি গিয়ে যাচাই করে পূরণ করবেন।
* ✅ ১টি তথ্য স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে।
* ✅ ১টি তথ্য রেজিস্ট্রেশন থেকে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে।
তথ্য সফলভাবে জমা দেওয়ার পর একটি Self Enumeration Number (স্ব-গণনা নম্বর) বা পরিচিতি আইডি তৈরি হবে। পরবর্তীতে গণনাকারী বাড়িতে এলে এই আইডি দেখাতে হবে। তিনি তথ্য যাচাই করে চূড়ান্তভাবে জমা দেবেন।
কেন এই পর্যায় গুরুত্বপূর্ণ?
এবারই প্রথম আদমশুমারিতে ডিজিটাল পদ্ধতিতে স্ব-গণনার সুযোগ দেওয়া হচ্ছে। এটি ভারতের জনগণনা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।
প্রথম পর্যায়ের গৃহতালিকা প্রস্তুতিকরণ সম্পূর্ণ হওয়ার পর ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে দ্বিতীয় পর্যায় Population Enumeration (জনগণনা/জনসংখ্যা গণনা)। প্রথম পর্যায়ে প্রস্তুত হওয়া গৃহতালিকার ভিত্তিতেই দ্বিতীয় পর্যায়ের জন্য Master Frame তৈরি করা হবে।
📌 স্ব-গণনার সরকারি পোর্টাল: se.census.gov.in
▶️ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।
#সেনশাস২০২৭ #স্বগণনা #জনগণনা #ভারতেরজনগণনা #পূর্ববর্ধমান