Bongnews24x7

Bongnews24x7 Get Latest Bengali News on Bongnews24x7.Com and Download Android App from PlayStore https://bit.ly/2X
(2)

রাজনীতি থেকে বিনোদন, বলি থেকে টলি, রান্নার রেসিপি থেকে রূপচর্চ্চা, স্বাস্থ থেকে খেলার মাঠ, সরকারি ও বেসরকারীর সমস্ত চাকরির খবর সবার প্রথম পেতে যুক্ত থাকুন বংনিউজ২৪x৭-এর সাথে...

যোগাযোগ:-
প্রকাশক: বংনিউজ২৪x৭ মিডিয়া
ঠিকানা: বর্ধমান, পশ্চিমবঙ্গ - ৭১৩১০১

ইমেল - [email protected]

ওয়েবসাইট - https://www.bongnews24x7.com/

জমি অধিগ্রহণের মতো নানা বিষয়ে অসহযোগিতা করত বাংলার পূর্বতন তৃণমূল সরকার। এবার ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে থমকে যাওয়া ১৭টি প্রকল্...
08/08/2026

জমি অধিগ্রহণের মতো নানা বিষয়ে অসহযোগিতা করত বাংলার পূর্বতন তৃণমূল সরকার। এবার ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে থমকে যাওয়া ১৭টি প্রকল্পকে পুনরায় হাতে তুলে নিল প্রশাসন। রাজ্যসভায় লিখিত প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

১৯৪৭ সাল। অপরিকল্পিত রেখা আলাদা করে ভারতকে। এপার ভারত। ওপার পাকিস্তান। উপমহাদেশীয় ইতিহাসে মর্মান্তিক দেশভাগ। রাতারাতি ঘর...
08/08/2026

১৯৪৭ সাল। অপরিকল্পিত রেখা আলাদা করে ভারতকে। এপার ভারত। ওপার পাকিস্তান। উপমহাদেশীয় ইতিহাসে মর্মান্তিক দেশভাগ। রাতারাতি ঘর, বাড়ি, প্রিয়জন ছেড়ে উদ্বাস্তু হন বহু। হাহাকার, আর্তনাদ, মিশে গিয়েছিল বাতাসে। দেশভাগে ভুক্তভোগীদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। বেছে নেওয়া হল কলকাতার শিয়ালদহ স্টেশনকে। তাঁদের লড়াইকে সম্মান জানিয়ে তৈরি করা হবে স্মৃতিস্থল। নভেম্বরের মধ্যে সেই কাজ শেষ হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্রসিং শেখাওয়াত।

গত মে মাসেই বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন থলপতি বিজয়। তবে নির্বাচনী আবহেই স্ত্...
07/08/2026

গত মে মাসেই বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন থলপতি বিজয়। তবে নির্বাচনী আবহেই স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের সঙ্গে তাঁর দাম্পত্য ভাঙনের খবর প্রকাশ্যে আসে। কারণ গত ফেব্রুয়ারি মাসেই ভোটপ্রচারের আবহে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন সোনালি। নির্বাচনকালে যা রীতিমতো বিরোধী রাজনৈতিক শিবিরের ‘অস্ত্র’ হয়ে উঠেছিল। উপরন্তু নানা উৎসব-অনুষ্ঠানে নায়িকা তৃষা কৃষ্ণণের সঙ্গে বিজয়ের ঘনঘন উপস্থিতি, সেই জল্পনার পালে হাওয়া দেয়। তবে এবার খবর, থলপতি বিজয়ের বিরুদ্ধে দায়ের করা ডিভোর্স মামলা প্রত্যাহার করে নিয়েছেন সঙ্গীতা।

ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের নামে গদ্দার পোস্টারে ছেয়ে গেল  ব্যারাকপুর। ওই লোকসভা কেন্দ্রের নাগরিকবৃন্দের তরফ থেকে ...
07/08/2026

ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের নামে গদ্দার পোস্টারে ছেয়ে গেল ব্যারাকপুর। ওই লোকসভা কেন্দ্রের নাগরিকবৃন্দের তরফ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে।

রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন...
07/08/2026

রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনএসজি-র ডিরেক্টর জেনারেল ভৃগু শ্রীনিবাসন, আইজি (ট্রেনিং অ্যাকাডেমি) মেজর জেনারেল বিকাশ চৌধুরী এবং গ্রুপ কমান্ডার (ট্রেনিং) কর্নেল পি. ভি. শুক্লা। রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির সুরক্ষা, সন্ত্রাস দমন সংক্রান্ত প্রস্তুতি এবং বিভিন্ন নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

২০২৫ সালের নতুন নিয়ম অনুযায়ী নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এসএলএসটি নিয়োগ মামলার...
07/08/2026

২০২৫ সালের নতুন নিয়ম অনুযায়ী নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এসএলএসটি নিয়োগ মামলার শুনানিতে নিজের অবস্থান স্পষ্ট করল এসএসসি। আগামী ২১ আগস্ট মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।

কলকাতা হাই কোর্টে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় ২০২৫ সালের নতুন নিয়োগবিধি মেনেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানাল স্ক...
07/08/2026

কলকাতা হাই কোর্টে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় ২০২৫ সালের নতুন নিয়োগবিধি মেনেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানাল স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, নিয়োগে দুর্নীতির ক্ষেত্রে সরকারের নীতি ‘জিরো টলারেন্স’।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে লোক ভবন।  ...
07/08/2026

স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে লোক ভবন। শনিবার, ৮ অগস্ট বিকেল ৫টায় লোক ভবনের মার্বেল হলে ‘সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। ৯ থেকে ১৪ অগস্ট পর্যন্ত সাধারণ দর্শক এবং পড়ুয়াদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন অভ...
07/08/2026

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। সভাপতির দায়িত্বে থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়। কার্যকরী সভাপতি করা হয়েছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।এক বছরব্যাপী এই উদযাপনের মাধ্যমে মহানায়কের জীবন, কর্ম এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই হবে কমিটির মূল লক্ষ্য।

শুভেন্দু অধিকারী ভবানীপুরের ঐতিহাসিক সন্তকুঠিয়া গুরুদ্বারে  নিজ হাতে লঙ্গরখানায় খাবার পরিবেশন করলেন। শ্রী গুরু হর কিষা...
07/08/2026

শুভেন্দু অধিকারী ভবানীপুরের ঐতিহাসিক সন্তকুঠিয়া গুরুদ্বারে নিজ হাতে লঙ্গরখানায় খাবার পরিবেশন করলেন। শ্রী গুরু হর কিষাণ সাহেব জি মহারাজের পবিত্র প্রকাশ পর্ব উপলক্ষে তিনি এই গুরুদ্বারে পরিদর্শনে যান।

Address

Burdwan
713101

Alerts

Be the first to know and let us send you an email when Bongnews24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bongnews24x7:

Shortcuts

Share