11/09/2026
*তিন বছর পর বর্ধমানের সংগম হলে মুদ্রা ও ঐতিহাসিক স্মারক প্রদর্শনী, উপচে পড়া ভিড়*
তিন বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে প্রাচীন মুদ্রা ও বিশেষ ঐতিহাসিক স্মারক প্রদর্শনী বা কয়েন এক্সপো। বর্ধমানের বি.সি. রোডের সংগম হলে (উইমেন্স কলেজের বিপরীতে) তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য এই প্রদর্শনী খোলা রয়েছে। এই ধরনের প্রদর্শনীতে মূলত যেখানে একসময়ের ব্যবহৃত ও বর্তমানে বাজার থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন দুর্লভ খুচরো পয়সা, এখানে প্রাচীন রাজা-বাদশাহদের আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল এবং স্বাধীন ভারতের প্রাথমিক দিনগুলোর আনা, কানি, ১ পয়সা, ২ পয়সা, ১০ পয়সা বা ২৫ পয়সার মতো হারিয়ে যাওয়া খুচরো পয়সাগুলো প্রদর্শন ও কেনাবেচা করা হয়।স্বাধীন ভারতের ১ পয়সা, ২ পয়সা, ৩ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা এবং ২০ পয়সার কয়েন, যা নব্বইয়ের দশকের পর ধীরে ধীরে বাজার থেকে হারিয়ে গেছে। বা ঐতিহাসিক ঘটনার স্মরণে তৈরি করা বিশেষ ৫ বা ১০ টাকার মুদ্রা প্রদর্শন ও কেনাবেচা করা হয়। প্রদর্শনীর কনসালটেন্ট রবি বাবু জানান, বিগত প্রদর্শনীগুলোর অভিজ্ঞতা থেকে ভিড় সামলাতে এবার টিকিটের ব্যবস্থা করা হলেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। বৃষ্টি ও আবহাওয়া প্রতিকূল হওয়া সত্ত্বেও মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রদর্শনীতে প্রবেশ করছেন। সামাজিক মাধ্যমে প্রচারিত নানা খবরের ভিত্তিতে অনেক দর্শনার্থী ভাবছেন তাঁদের কাছে থাকা পুরোনো মুদ্রার মূল্য লাখ লাখ টাকা হবে। তবে ভেতরে এসে প্রকৃত মূল্য কম দেখে কেউ কেউ কিছুটা হতাশ হলেও, অনেকেই সামান্য কিছু পেতেই খুশি মনে ফিরে যাচ্ছেন। এছাড়া বাইরে চলা কেনাবেচা বা প্রতারণার বিষয়ে সতর্ক করে তিনি জানান, তাঁদের পক্ষ থেকে বারবার সচেতনতামূলক বার্তা দেওয়া সত্ত্বেও মানুষ যদি প্রতারিত হন, তবে আয়োজকদের পক্ষে তা সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এবারের প্রদর্শনীর অন্যতম মূল আকর্ষণ মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ সংক্রান্ত বিশেষ স্মারক। তৎকালীন সময়ে নাটকের প্রদর্শনী থেকে সংগৃহীত অর্থ নেতাজি ফান্ডে জমা দেওয়ার একটি ঐতিহাসিক তথ্য ও স্মারক এই প্রদর্শনীতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।