Lectiophiles' Corner

Lectiophiles' Corner বইকে বন্ধু বানান, দেখবেন চারপাশ আরও সুন্দর হয়ে উঠেছে।

সেপ্টেম্বরে বই পড়ার সংখ্যা এখনও পর্যন্ত বেশ কম। নানান কাজের চাপ তার উপর স্কুল ইন্টার্নশীপ চলছে। এইবার মজার বিষয় যে কাজের...
15/09/2026

সেপ্টেম্বরে বই পড়ার সংখ্যা এখনও পর্যন্ত বেশ কম। নানান কাজের চাপ তার উপর স্কুল ইন্টার্নশীপ চলছে। এইবার মজার বিষয় যে কাজের ফাঁকে যেটুকু ফাঁকা সময় পাবো ভেবে প্রথমদিন গেছি দেখলাম যেটুকুর বদলে অনেকটাই ফাঁকা সময় রয়েছে। এদিকে ব্যাগে বই নেই বা কোনো লেখার ডায়রিও নেই যেখানে আগডুম বাগডুম লিখে সময় কাটাবো।
তাই পরেরদিন অর্থাৎ আজ ভেবেছি বই রাখবোই। এমনিতে সচরাচর খুব ব্যাগ ভারি না হলে আমি সবসময়ই বই ক্যারি করি। আর অভিষেকদার বইটা কিছুদিন হলো শুরু করেছি। আর বলতেই হয় যে সময় নিয়ে পড়ছি কারণ কিছু একটা ব্যাপার খুঁজে পেয়েছি পড়তে গিয়ে যেটা তাড়াতাড়ি পড়ে ফেললে শেষ হয়ে যাবার মন খারাপে আমার খুব খারাপ লাগবে। আর আবার একটা প্রেমের বই পড়তে মন্দ লাগছে না। তাই আজ ব্যাগে নিয়ে চলে গেছি এবং যথারীতি অকাজের সময় খুলে পড়তে পড়তেই খেয়াল হলো শাড়ির রং এবং ডিজাইন এর সাথে প্রচ্ছদের বেশ অনেকটাই মিল। তবে ছবির স্নিগ্ধতা-মুগ্ধতার সাথে উপন্যাসের রসায়নে বেশ ফারাক। কারণ নায়ক নায়িকার বিয়ে হবে না হবে না সেই নিয়ে পাঠকের মন বেশ দোলাচলে যা লেখকের ইচ্ছাকৃতই কাজ বোঝাই গেছে কারণ শেষে নিশ্চয় কিছু চমক অপেক্ষা করছে যেটা পড়ার পড় অবশ্যই এই বইটাকে নিয়ে আমার মাথা বেশ কিছু বক্তব্য আপনাআপনিই সাজিয়ে ফেলবে। তাই ক্রমশ প্রকাশ্য এখন এই উপন্যাসের মোড়। বাকিটা পড়া চলছে, চলুক....

15/09/2026

আরও একটা নতুন পূজাবার্ষিকীর খোঁজ, পেজ কোয়ালিটি বেশ ভালো লেগেছে আমার পাশাপাশি প্রচ্ছদও নজরকাড়া। পড়ে কেমন লাগলো অবশ্যই জানাবো ❤️

14/09/2026

ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত এই বই সৌভিক দাস রচিত “খাঁচার ভিতর অচিন পাখি”....

"আলাপচারিতা" এর তৃতীয় এপিসোড কিন্তু YouTube channel এ এসে গেছে, দেখতে একদম ভুলবেন না।আর আজকের আড্ডায় লেখক শ্রী Avishek C...
12/09/2026

"আলাপচারিতা" এর তৃতীয় এপিসোড কিন্তু YouTube channel এ এসে গেছে, দেখতে একদম ভুলবেন না।

আর আজকের আড্ডায় লেখক শ্রী Avishek Chattopadhyay

অভিষেক চট্টোপাধ্যায় বর্তমান সময়ের একজন বিশিষ্ট লেখক তথা চিত্র পরিচালক এবং "স্বয়ম্ভু সেন সিরিজ" এর স্রষ্টা। শুধুই ডিটেক্ট...
11/09/2026

অভিষেক চট্টোপাধ্যায় বর্তমান সময়ের একজন বিশিষ্ট লেখক তথা চিত্র পরিচালক এবং "স্বয়ম্ভু সেন সিরিজ" এর স্রষ্টা। শুধুই ডিটেক্টিভ নয় পাশাপাশি হরর এবং সামাজিক-রোমান্টিক গল্প উপন্যাস সৃষ্টিতেও তাঁর জুড়ি মেলা ভার। আর আজকের এই এপিসোডে তাঁর কাছ থেকেই জানতে পারবেন সত্য ঘটনা অবলম্বনে ভৌতিক অভিজ্ঞতা, কাজ নিয়ে কিছু আলোচনা এবং ভরপুর আড্ডা। একদম শেষে বিশেষ চমক মিস করবেন না যেন। তাহলে দেখতে থাকুন 'আলাপচারিতা'র আজকের বিশেষ পর্ব যা আসছে ঠিক সন্ধ্যা ৬:৩০ এ YouTube channel Lectiophiles' corner এ...

10/09/2026

গল্পের বই এর পাতায় তো ভূতের গল্প পড়ি কিন্তু সব লেখাইযে বানানো নয় কিছু যে সত্যি ঘটনা সেটাই জানালেন লেখক....

সম্পূর্ণ এপিসোড আসছে আগামীকাল আমার official Youtube Channel এ তাই চোখ রাখুন।

09/09/2026

Game :- ছন্দে সুরে গান চেনা
লেখক কি পারলেন ধাঁধা বুঝে সঠিক গান গাইতে?
সম্পূর্ণ রিভিউ আসছে খুব তাড়াতাড়ি চ্যানেলে।

Address

Calcutta Bara Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lectiophiles' Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lectiophiles' Corner:

Shortcuts

Share