Sakyo Bijok TV

Sakyo Bijok TV "খবর এখন আরও সহজ! 🔥 ট্রেন্ডিং ঘটনা, চমকপ্রদ তথ্য আর বিশ্বজুড়ে প্রতিটি মুহূর্তের আপডেট— সব এক ক্লিকেই আপনার হাতে।"
(1)

06/09/2026

একবার নয়, তিন-তিনবার! কাঁকরোল খেতে দুষ্কৃতীদের হানা ।
কমলপুরে কৃষকের সর্বনাশ: দেড় লক্ষ টাকার কাঁকরোল গাছ কেটে দিল দুষ্কৃতীরা

30/08/2026

*কৃষ্ণনগর ১০ নম্বর বুথে ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্ব শুনলেন মন্ত্রী সুধাংশু দাস*

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্ব দলীয় কার্যকর্তা ও এলাকাবাসীর সঙ্গে একত্রে শুনলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।

রবিবার ফটিকরায় মণ্ডলের অন্তর্গত কৃষ্ণনগর ১০ নম্বর বুথে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে বিজেপির স্থানীয় কার্যকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এদিন প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সাফল্য, সামাজিক উদ্যোগ, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং দেশ গঠনে সাধারণ মানুষের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন। মন্ত্রী সুধাংশু দাস সকলের সঙ্গে বসে মনোযোগ সহকারে অনুষ্ঠান শোনেন।

দলীয় কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও মন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময় সাংগঠনিকভাবে আরও সুদৃঢ় সম্পর্কের বার্তা বহন করে। ‘মন কি বাত’কে কেন্দ্র করে বুথের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

30/08/2026

“জনগন যদি না বাঁচলে মন কি বাত শুনে কী হবে?” - ফটিকরায়ে বিদ্যুৎ নিয়ে তীব্র ক্ষোভ
ফটিকরায়ে বিদ্যুৎ বিভ্রাটে রাস্তা অবরোধ, DGM কে ঘিরে বিক্ষোভ ।

29/08/2026

“মানুষ না বাঁচলে মন কি বাত শুনে কী হবে?” — বিদ্যুৎ বিভ্রাটে ফটিকরায়ে ক্ষোভ

প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শোনানোর জন্য বিদ্যুৎ চালু রাখতে হবে, তাই রবিবার লাইন কেটে সংস্কারের কাজ করা যাবে না — বিদ্যুৎ নিগমের আধিকারিকের এমন মন্তব্য ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন ঊনকোটি জেলার ফটিকরায়ের মানুষ। আন্দোলনকারীদের সাফ প্রশ্ন, “মানুষ না বাঁচলে মন কি বাত শুনে কী হবে?”

দীর্ঘদিনের লোডশেডিং, ভোল্টেজ সমস্যা ও পরিষেবায় গাফিলতির অভিযোগে ফটিকরায়-কৈলাসহর সড়ক অবরোধ করেন নামারাজনগর সহ আশপাশের গ্রাহকরা।

আন্দোলনকারীদের অভিযোগ, গত কয়েক বছর ধরে এই সমস্যা চলছে। বিদ্যুৎ অফিসে গেলে কর্মীদের দেখা মেলে না। এমনকি অফিসের পরিচ্ছন্নতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা — “ফটিকরায়ের ইলেকট্রিক অফিসে কুকুর পার্টি করে, এটা ইলেকট্রিক অফিস নাকি অন্য কিছু?”

সবচেয়ে বেশি ক্ষোভ তৈরি হয় DGM এর বক্তব্য ঘিরে। লাইন সংস্কারের জন্য রবিবার কাজ করার প্রস্তাব দিলে তিনি জানান, ওইদিন ‘মন কি বাত’ থাকায় লাইন কাটা যাবে না।
অবশেষে কিছু ঘাটতির কথা স্বীকার করেন DGM আশিস বণিক। তিনি জানান, লাইনে আগাছা ও লতাগুল্ম বেড়ে যাওয়ায় সমস্যা হচ্ছে, পুজোর আগেই লাইন পরিষ্কার করা হবে। ফটিকরায়ে দীর্ঘদিন স্থায়ী ম্যানেজার না থাকার বিষয়টিও স্বীকার করেন তিনি। পরে লিখিত প্রতিশ্রুতি দিলে অবরোধ তোলেন আন্দোলনকারীরা।

লিখিত প্রতিশ্রুতিতে আপাতত অবরোধ উঠলেও প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রতিশ্রুতি কি বাস্তবে কার্যকর হবে? ফটিকরায়ের মানুষের বক্তব্য স্পষ্ট, বিদ্যুৎ কোনো বিলাসিতা নয়, নিত্যপ্রয়োজনীয়

28/08/2026

বনদপ্তরের জমিতে বসবাসকারীদের পাট্টার দাবিতে সরব বিধায়ক ভগবান দাস
ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশনের প্রথম দিনেই জনস্বার্থমূলক গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব হলেন পাবিয়াছড়ার বিধায়ক ভগবান দাস। রাজ্যের বিভিন্ন প্রান্তে বনদপ্তরের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী নাগরিকদের পাট্টা প্রদানের দাবি জানালেন তিনি।

ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশনের প্রথম দিনে পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক শ্রী ভগবান দাস একটি মানবিক ও জনস্বার্থমূলক বিষয় উত্থাপন করেন।

রাজ্যের বিভিন্ন এলাকায় বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বনদপ্তরের জমিতে বসবাস করে আসছেন। দীর্ঘদিন বসবাস করলেও জমির মালিকানার কোনো বৈধ কাগজ বা পাট্টা তাঁদের নেই। ফলে স্থায়ী বাসস্থান, জমির অধিকার এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁরা।

এই পরিস্থিতিতে বিষয়টির মানবিক দিক বিবেচনা করে বিধায়ক ভগবান দাস রাজ্য সরকারের কাছে দাবি জানান - সংশ্লিষ্ট আইন ও নিয়ম পর্যালোচনা করে যোগ্য এবং প্রকৃত নাগরিকদের পাট্টা প্রদান করা হোক।

পাশাপাশি তিনি বলেন, যদি কোনো আইনি জটিলতায় সরাসরি পাট্টা প্রদান সম্ভব না হয়, সেক্ষেত্রে সরকার যেন তাঁদের জন্য বিকল্প ও সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করে।

বিধায়কের এই দাবি বনভূমিতে বসবাসকারী হাজারো পরিবারের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। এখন দেখার বিষয়, রাজ্য সরকার এই দাবিকে কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে।

22/08/2026

পাল্লা নবায়নের নামে জুলুম? মুখ খুললেই হামলার হুমকি! | 82 Mile বাজার

22/08/2026

উত্তর ত্রিপুরা: মন্দিরে প্রদীপ জ্বালাতে গিয়ে নিখোঁজ, পরদিন জঙ্গলে মিলল গৃহবধূর ঝুলন্ত দেহ

21/08/2026
*💡 বিদ্যুৎ বিল নিয়ে বড় স্বস্তি, রাজ্য সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত!*সাধারণ মানুষের কথা ভেবে রাজ্য সরকার নিল এক বড় জনমুখ...
21/08/2026

*💡 বিদ্যুৎ বিল নিয়ে বড় স্বস্তি, রাজ্য সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত!*

সাধারণ মানুষের কথা ভেবে রাজ্য সরকার নিল এক বড় জনমুখী পদক্ষেপ।

*✅ মূল সিদ্ধান্তসমূহ:*

*১. অতিরিক্ত মাশুল প্রত্যাহার:*
বিদ্যুৎ বিলের উপর ধার্য করা অতিরিক্ত বিদ্যুৎ মাশুল (Extra Surcharge) সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলো।

*২. ১০০% ভর্তুকি ঘোষণা:*
এই বাড়তি মাশুলের সম্পূর্ণ ১০০% ভর্তুকি এখন থেকে রাজ্য সরকার বহন করবে। গ্রাহকদের আর অতিরিক্ত টাকা দিতে হবে না।

*৩. কার্যকর হওয়ার সময়:*
এই সিদ্ধান্ত *মে ২০২৬* মাস থেকেই কার্যকর হয়েছে।

*৪. টাকা ফেরতের ব্যবস্থা:*
যে সকল গ্রাহক ইতিমধ্যেই বর্ধিত হারে বিল পরিশোধ করে দিয়েছেন, তাঁদের অতিরিক্ত পরিশোধিত অর্থ আগামী *তিন মাসে ধাপে ধাপে বিলের সাথে অ্যাডজাস্ট* করে ফেরত দেওয়া হবে।

> জনস্বার্থে এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহক।

20/08/2026

*মতিনগর সীমান্তে ফের মাদক উদ্ধার*

গতকাল রাতে মতিনগর সীমান্ত সড়কের পাশে মোবাইল ডিউটি চলাকালীন দাবিহীন অবস্থায় ৫২৫ বোতল ESKUF কাশির সিরাপ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, টহল চলাকালীন সীমান্ত সড়কের পাশে সন্দেহজনকভাবে পড়ে থাকা বস্তা নজরে আসে। তল্লাশি করে তার ভিতর থেকে ৫২৫ বোতল ESKUF সিরাপ পাওয়া যায়। সমস্ত আইনি আনুষ্ঠানিকতা মেনে সেগুলি দাবিহীন হিসেবে জব্দ করা হয়েছে।

জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় *৫ লক্ষ ২৫ হাজার টাকা*।

ঘটনার সঙ্গে কারা জড়িত, সিরাপগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল - তা জানতে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানা।

প্রসঙ্গত, মতিনগর-শ্রীমন্তপুর বেল্ট দীর্ঘদিন ধরেই মাদক পাচারের করিডোর হিসেবে চিহ্নিত। ESKUF-এ থাকা কোডিন জাতীয় উপাদানের কারণে এটি ফেন্সিডিলের বিকল্প হিসেবে বাংলাদেশে পাচার করা হয়। এর আগেও এই এলাকায় বারবার একই ধরনের অভিযান চালিয়েছে পুলিশ। গত ৩১ জুলাই শ্রীমন্তপুর সীমান্তে ৭৫ বোতল এবং ২২ জুন ৪৯ বোতল ESKUF উদ্ধার করেছিল সোনামুড়া থানা।

Address

Chailengta To Lalchara Road
Chailengta
799273

Alerts

Be the first to know and let us send you an email when Sakyo Bijok TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakyo Bijok TV:

Shortcuts

Share