India Hood

India Hood India Hood is a leading Bengali news platform delivering accurate and timely local, West Bengal, national, and international news.

Founded on February 10, 2022, owned by Hoodgen Private Limited. India Hood is a leading Bengali news platform dedicated to delivering accurate, timely, and engaging local, national, and international news for readers across West Bengal, India, and the world. Founded on February 10, 2022, by Krishna Chandra Garain and Koushik Dutta, India Hood has quickly become a go-to destination for Bengali readers, offering a wide range of stories that truly matter. It is Owned by Hoodgen Private Limited

অনাথ ও আর্তমানুষের পরম আশ্রয়, নোবেলজয়ী মাদার তেরেসার প্রয়াণ দিবসে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম! তাঁর ভালোবা...
05/09/2026

অনাথ ও আর্তমানুষের পরম আশ্রয়, নোবেলজয়ী মাদার তেরেসার প্রয়াণ দিবসে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম! তাঁর ভালোবাসার বাণী চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে।

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, প্রখ্যাত দার্শনিক, প্রজ্ঞাবান শিক্ষক ও পণ্ডিত ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন (Dr. Sarvepalli Radhak...
05/09/2026

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, প্রখ্যাত দার্শনিক, প্রজ্ঞাবান শিক্ষক ও পণ্ডিত ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন (Dr. Sarvepalli Radhakrishnan)-এর শুভ জন্মদিন উপলক্ষে প্রতি বছর ৫ই সেপ্টেম্বর সমগ্র ভারতে শ্রদ্ধা ও উৎসাহের সাথে 'শিক্ষক দিবস' হিসেবে পালিত হয়। দেশের শিক্ষা ও সমাজ গঠনে শিক্ষকদের অমূল্য অবদানকে সম্মান জানাতেই এই দিনটি উৎসর্গীকৃত।

ভারতীয় রুপির শক্তিবৃদ্ধি, বাংলায় বন্যা পরিস্থিতি…! আজকের সেরা ১০ খবর (৪ সেপ্টেম্বর)
04/09/2026

ভারতীয় রুপির শক্তিবৃদ্ধি, বাংলায় বন্যা পরিস্থিতি…! আজকের সেরা ১০ খবর (৪ সেপ্টেম্বর)

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে বিশেষ চমক! লিলুয়ায় বাবা বাগেশ্বর ধামের 'দিব্য দরবারে' হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
04/09/2026

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে বিশেষ চমক! লিলুয়ায় বাবা বাগেশ্বর ধামের 'দিব্য দরবারে' হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আদালতে পেশ করার পথে চরম গাফিলতি! পুলিশের প্রিজন ভ্যান/গাড়ি থেকে লাফ দিয়ে চম্পট দিল আটক হওয়া দুই বাংলাদেশি নাগরিক। বৃহস্প...
04/09/2026

আদালতে পেশ করার পথে চরম গাফিলতি! পুলিশের প্রিজন ভ্যান/গাড়ি থেকে লাফ দিয়ে চম্পট দিল আটক হওয়া দুই বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ রঘুনাথগঞ্জ এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মোট পাঁচজনকে আটক করেছিল। পরবর্তীতে নথিপত্র যাচাই ও জেরা করার সময় জানা যায় যে ধৃতদের মধ্যে আনারুল শেখ এবং মোহাম্মদ রুবেল শেখ নামের দুই যুবক আদতে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই তাঁরা ভারতে অনুপ্রবেশ করেছিলেন।

শুক্রবার ধৃতদের আইনি প্রক্রিয়ার জন্য আদালতে নিয়ে যাওয়ার পথেই ঘটে চরম বিপত্তি। পুলিশের চোখ এড়িয়ে গাড়ি থেকে কৌশলে পালিয়ে যায় ওই দুই বাংলাদেশি যুবক। ঘটনা টের পেতেই তৎক্ষণাৎ এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যেই রঘুনাথগঞ্জ এলাকা থেকে এক যুবককে পুনরায গ্রেফতার করা সম্ভব হলেও অন্য জন এখনও পলাতক। সীমান্ত সংলগ্ন এলাকায় পলাতক আসামির সন্ধানে জোরদার নাকাতল্লাশি চালানো হচ্ছে।

বহুল চর্চিত শালবনি জমি দুর্নীতি মামলায় বড়সড় আইনি পদক্ষেপ। শালবনির জমি কেনাবেচা সংক্রান্ত মামলায় শুক্রবার মেদিনীপুর স...
04/09/2026

বহুল চর্চিত শালবনি জমি দুর্নীতি মামলায় বড়সড় আইনি পদক্ষেপ। শালবনির জমি কেনাবেচা সংক্রান্ত মামলায় শুক্রবার মেদিনীপুর সিজেএম (CJM) আদালতে ১৪ পাতার একটি বিস্তারিত চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী দল। চার্জশিটে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ছাড়াও অনিতেশ পরিয়া, কৈলাস অগ্রবাল এবং শরফুদ্দিন খান— এই চারজনের নাম স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে চার্জশিটে নাম নেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের (PA)।

‘সামনের লোকসভা ভোটেই বিজেপি ভারতবর্ষ থেকে বিদায় নেবে,গোটা ভারত জুড়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে’-  শতরূপ ঘোষ
04/09/2026

‘সামনের লোকসভা ভোটেই বিজেপি ভারতবর্ষ থেকে বিদায় নেবে,গোটা ভারত জুড়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে’- শতরূপ ঘোষ

বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও পবিত্র তীর্থক্ষেত্র ওড়িশার পুরীর শ্রী জগন্নাথ মন্দির। সম্প্রতি দীর্ঘ চার দশক পর মন্দিরের রহস্যময়...
04/09/2026

বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও পবিত্র তীর্থক্ষেত্র ওড়িশার পুরীর শ্রী জগন্নাথ মন্দির। সম্প্রতি দীর্ঘ চার দশক পর মন্দিরের রহস্যময় 'রত্নভাণ্ডার' খোলার পর থেকেই সেখানকার বিপুল ঐশ্বর্য ও স্বর্ণালঙ্কার নিয়ে কৌতুহল চরমে। এবার পুরীর মন্দিরের মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির এক বিস্ময়কর পরিসংখ্যান প্রকাশ্যে এল। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুরীর জগন্নাথ ধামের রত্নভাণ্ডার ও একাধিক ব্যাংকে গচ্ছিত মোট নগদ অর্থের পরিমাণ প্রায় ১,৯১২ কোটি টাকা।

04/09/2026

কমছে না ঋণের বোঝা? ৫ বাস্তু নিয়মেই কাটবে আর্থিক সংকট!

পড়ুয়ার কপালে চন্দনের তিলক মোছার মাশুল! সল্টলেকের মিশন স্কুলের শিক্ষিকাকে নিলম্বিত করার ঘোষণাস্কুলে চন্দনের তিলক পোর আসায়...
04/09/2026

পড়ুয়ার কপালে চন্দনের তিলক মোছার মাশুল! সল্টলেকের মিশন স্কুলের শিক্ষিকাকে নিলম্বিত করার ঘোষণা
স্কুলে চন্দনের তিলক পোর আসায় ছাত্রের ওপর চাপ সৃষ্টি ও জোরপূর্বক তিলক মুছে দেওয়ার অভিযোগে এক মিশন স্কুলের শিক্ষিকাকে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিকাশ ভবনের এক সরকারি কর্মীকেও সাসপেন্ড করা হয়েছে। শুক্রবার সল্টলেকের জলসম্পদ ভবনে একটি বৈঠকের পর শুভেন্দু অধিকারী এই শাস্তিমূলক পদক্ষেপের কথা জানান।

Address

Keota, Tyrebagan, Sahaganj, Hooghly
Chinsurah
712104

Alerts

Be the first to know and let us send you an email when India Hood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to India Hood:

Shortcuts

Share