19/07/2026
পুরীতে বেশ কয়েকবার গেলাম বেশ ভালোই লেগেছে কেবল একটা ব্যাপার খুব খারাপ লাগে সেটা হলো বেশিরভাগ বাস এবং অটো টোটো তারা বাঙ্গালী দের সাথে খুব খারাপ ব্যবহার করে। এবারেও আমরা বন্ধুরা সেই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হলাম। খুবই বাজে ব্যবহার করছে বাসে ওঠা থেকে নামা পর্যন্ত আমাদের সবার সাথে। এমনকি বাস দাঁড় করিয়ে দিয়েছে একবারও বলছে না যে স্টেসন চলে এসেছে, ছোট বাস অনেক ভিড় ভিতর থেকে আমরা বুঝতে পারছিলাম না, তাই বার বার জিজ্ঞেস করছি এটা কোথায় কিন্তু ওনারা কোনো উত্তর দিচ্ছেনা উল্টে আমাদেরকেই গরম দেখাচ্ছে। আপনাদের সাথে উড়িষ্যার পুরীতে গিয়ে কী এমন কখনও হয়েছে ?