GDX NEWS

GDX NEWS GDX NEWS UPDATE'
ঘোকসাডাঙ্গা সহ মাথাভাঙ্গা এবং আপনাদের এলাকার স্থানীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের পেজটি লাইক ও ফলো করুন

16/09/2026

ঘোকসাডাঙা থানায় দূর্গা পুজো কমিটিগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। উপস্থিত রয়েছেন মাথাভাঙা সার্কেল ইন্সপেক্টর, ঘোকসাডাঙা থানার ওসি সহ থানার পুলিশ আধিকারিক ও বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুন্দরভাবে দুর্গাপুজো উদযাপনের লক্ষ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

14/09/2026
12/09/2026

মাথাভাঙ্গা-২ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের হাতে উদ্বোধন হল ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’-এর নতুন ভবন। এই ভবনটি বিধায়ক কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে।
শুক্রবার মেঘলা আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টির মধ্যেও উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা-২ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, জনপ্রতিনিধি, কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ।
অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। বহু মানুষ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য উপস্থিত হন। সাক্ষাতে এলাকার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন স্থানীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

শিক্ষক দিবসে শিক্ষকদের হাতে চারাগাছ, নজর কাড়ল খুদে রোদ্দুরপুন্ডিবাড়ি: শিক্ষক দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ নিল পুন্ডিবাড়ি...
07/09/2026

শিক্ষক দিবসে শিক্ষকদের হাতে চারাগাছ, নজর কাড়ল খুদে রোদ্দুর

পুন্ডিবাড়ি: শিক্ষক দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ নিল পুন্ডিবাড়ির খুদে পড়ুয়া। ফুল বা অন্য কোনও উপহারের পরিবর্তে শিক্ষকদের হাতে চারাগাছ তুলে দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিল সারদা শিশুতীর্থ পুন্ডিবাড়ি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র রোদ্দুর সরকার।
৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হলেও এ বছর দিনটি শনিবার পড়ায় এবং পরদিন রবিবার বিদ্যালয় বন্ধ থাকায় সোমবার স্কুলে গিয়ে শিক্ষকদের হাতে চারাগাছ তুলে দেয় রোদ্দুর। তার বাবা কেশবচন্দ্র সরকার।
ছোট্ট রোদ্দুরের এই উদ্যোগে খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি চারাগাছ উপহারের মধ্য দিয়ে পরিবেশ ও সবুজায়নের বার্তাও দিয়েছে সে।
**রোদ্দুরের এই ছোট্ট উপহারেই শিক্ষক দিবসে মিলল বড় বার্তা—শিক্ষকদের সম্মান হোক, সবুজ থাকুক আগামী প্রজন্মের পৃথিবী।**

ঘোকসাডাঙায় বিভিন্ন দোকানে অভিযান চালালো খাদ্য সুরক্ষা দফতর পুলিশ প্রশাসন।
04/09/2026

ঘোকসাডাঙায় বিভিন্ন দোকানে অভিযান চালালো খাদ্য সুরক্ষা দফতর পুলিশ প্রশাসন।


18/08/2026

সংগীতা রায়ের গ্রেফতারের দাবিতে দিনহাটায় জিসিপিএ-র ধর্না ও অবরোধ

18/08/2026

রাজবংশী মা-বোনদের নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মাথাভাঙ্গা থানার সামনে বিক্ষোভ


কোচবিহার জেলার ঘোকসাডাঙার বীরেন্দ্র মহাবিদ্যালয়ের তোর্ষা হলে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ও শ্রীঅরবিন্দের চিন্তা ও দর্...
30/07/2026

কোচবিহার জেলার ঘোকসাডাঙার বীরেন্দ্র মহাবিদ্যালয়ের তোর্ষা হলে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ও শ্রীঅরবিন্দের চিন্তা ও দর্শন বিষয়ক একদিনের জাতীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। ইন্ডিয়ান কাউন্সিল অব ফিলোসফিক্যাল রিসার্চ (ICPR) এবং বীরেন্দ্র মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুভ সূচনা করেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক (ড.) সঞ্চারী রায় মুখার্জি। তিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জাতীয় সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
A one-day National Seminar on the thoughts of Swami Vivekananda and Sri Aurobindo was organized on Thursday at the Torsa Hall of Birendra Mahavidyalaya, Ghoksadanga. The seminar was jointly organized by the Indian Council of Philosophical Research (ICPR) and Birendra Mahavidyalaya.
The seminar was formally inaugurated with the ceremonial lighting of the lamp by Prof. (Dr.) Sanchari Roy Mukherjee, Hon'ble Vice-Chancellor of Panchanan Barma University, Cooch Behar.
Among the distinguished guests present were Prof. Madhab Chandra Adhikary, Registrar of Panchanan Barma University; Swami Tarkeshwarananda Maharaj, Head of the Ramakrishna Math, Cooch Behar; Prof. Sabitri Devi from Cotton University, Guwahati; Dr. Bijoy Kumar Sarkar, Head of the Department of Philosophy, Panchanan Barma University; Dr. Gobinda Rajbanshi, Principal of Birendra Mahavidyalaya; Dr. Sahadev Roy, Vice-Principal; Dr. Samir Adhikary, Professor of Philosophy; along with several other eminent academicians.🤝🏻

14/07/2026

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি! গ্রেটার নেতা নগেন রায়ের দাবিতে শোরগোল

ঘোকসাডাঙায় AIIMS প্রতিষ্ঠার দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হাতে স্মারকলিপিমাথাভাঙা-২ ব্লকের ঘোকসাডাঙায় AIIMS প্রতিষ...
27/06/2026

ঘোকসাডাঙায় AIIMS প্রতিষ্ঠার দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হাতে স্মারকলিপি

মাথাভাঙা-২ ব্লকের ঘোকসাডাঙায় AIIMS প্রতিষ্ঠার দাবিতে Ghoksadanga AIIMS Demand Forum-এর পক্ষ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিকের হাতে একটি দাবিপত্র ও প্রয়োজনীয় নথিপত্র তুলে দেওয়া হয়। ফোরামের প্রতিনিধিরা ঘোকসাডাঙার উনিশবিশা হাইরোড চৌপথি এলাকায় AIIMS স্থাপনের দাবি জানান। বৈঠকে এলাকার ভৌগোলিক অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা, সরকারি জমির প্রাপ্যতা এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জন্য সম্ভাব্য স্বাস্থ্যসেবার সুবিধার বিষয়গুলি বিস্তারিতভাবে তুলে ধরা হয় মন্ত্রী প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

Address

Ghoksadanga
Cooch Behar
736171

Telephone

+916296082421

Website

Alerts

Be the first to know and let us send you an email when GDX NEWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GDX NEWS:

Shortcuts

Share