News Unlimited 24 Bangla

News Unlimited 24 Bangla খবরের সাথে, সবার পাশে

কি কান্ড ছবির উপর লাইক করার পর রং স্বাভাবিক হয়
07/10/2024

কি কান্ড ছবির উপর লাইক করার পর রং স্বাভাবিক হয়

কাটল জট। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর টাউন তৃণমূল সভাপতির পদে নিয়োগ করা হল শিবনাথ ঘোষকেই। যিনি সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি...
20/11/2021

কাটল জট। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর টাউন তৃণমূল সভাপতির পদে নিয়োগ করা হল শিবনাথ ঘোষকেই। যিনি সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের অনুগামী বলে পরিচিত

আরিয়ান কে খোলা চিঠি লিখলেন বলিউড কিং হৃত্বিক রোশন। ওয়েব ডেস্ক, ৭ অক্টোবর: শাহরুখ পুত্র আরিয়ানের গ্রেফতারিতে হতবাক বলিউড...
07/10/2021

আরিয়ান কে খোলা চিঠি লিখলেন বলিউড কিং হৃত্বিক রোশন।

ওয়েব ডেস্ক, ৭ অক্টোবর: শাহরুখ পুত্র আরিয়ানের গ্রেফতারিতে হতবাক বলিউড ইন্ডাস্ট্রি সহ সকলেই। গ্রেপ্তারির পর শাহরুখ ও আরিয়ানের পাশে দাঁড়িয়েছেন বলিউডের সকলেই। আজকে আরিয়ানের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হৃত্বিক রোশন। প্রসঙ্গত আরিয়ানের মনোবল বাড়াতেই এই খোলা চিঠি হৃত্বিকের।
হৃত্বিক রোশন চিঠিতে লিখেছেন, ‘প্রিয় আরিয়ান, জীবন বড় অদ্ভুত একটি যাত্রা। যেখানে চড়াই, উৎরাই থাকবে। অনিশ্চয়তায় ভরা বলেই এ জীবন মহান। কিন্তু ঈশ্বর আসলে দয়ালু। যাঁদের মনের জোর প্রচুর, কেবল তাঁদেরই কঠিন সময়ের সামনে এনে ফেলেন। তোমার ভিতরের বিভিন্ন অনুভূতি জ্বলে পুরে ছাই হয়ে যাবে। আর সেখান থেকেই তোমার নায়ক সত্তা বেরিয়ে আসবে। ভুল, ঠিক, সাফল্য, ব্যর্থতা সবই সমান। কিন্তু এগুলির মধ্যে কোনটি রাখবে, কোনটি ফেলবে, তা তোমার সিদ্ধান্ত। জীবনে যা যা অভিজ্ঞতা হবে, সব তোমার কাজে লাগবে আরিয়ান। বিশ্বাস করো, এগুলিই তোমার উপহার। শান্ত থাকো, লক্ষ করো। অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে আলোয় এসো। সেই আলোয় বিশ্বাস রাখো। আলো ছিল, আছে, থাকবেও। ভালোবাসি আরিয়ান।’

07/10/2021

বড়িশা ক্লাব দুর্গা পূজা ২০২১ -এর উদ্বোধন।

04/10/2021

রেকর্ড জয়ের পর সপরিবারে বাড়ির বাইরে দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিনহাটা বিধানসভা উপ নির্বাচিনের প্রার্থী নাম ঘোষণা করলেন মমতা বন্ধোপাধ্যায়।দিনহাটা, ৩ অক্টোবর: আজ ভবানিপুরে জয়ী হওয়ার পর...
03/10/2021

দিনহাটা বিধানসভা উপ নির্বাচিনের প্রার্থী নাম ঘোষণা করলেন মমতা বন্ধোপাধ্যায়।

দিনহাটা, ৩ অক্টোবর: আজ ভবানিপুরে জয়ী হওয়ার পর দিনহাটা বিধানসভা উপ নির্বাচিনের প্রার্থী নাম ঘোষণা করলেন মমতা বন্ধোপাধ্যায়। দিনহাটায় উদয়ন গুহ ও নদীয়ার শান্তিপুরের ব্রজকিশোর গোস্বামী ।আজ জয়ী হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভা উপ নির্বাচিনের প্রার্থী নাম ঘোষণা করেন।

ইন্টারনেট ব্যবস্থার আরও উন্নত করতে সমুদ্রগর্ভে কেবল স্থাপন প্রক্রিয়া শুরু করলো ফেসবুক।ওয়েব ডেক্স, ২ অক্টোবর: এবার সমুদ...
02/10/2021

ইন্টারনেট ব্যবস্থার আরও উন্নত করতে সমুদ্রগর্ভে কেবল স্থাপন প্রক্রিয়া শুরু করলো ফেসবুক।

ওয়েব ডেক্স, ২ অক্টোবর: এবার সমুদ্রগর্ভে কেবল স্থাপনের মাধ্যমে টেলিযোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক বদল আনতে তৎপর ফেসবুক। এই উদ্দেশ্যে মার্ক জুকারবার্গের সংস্থা সম্প্রতি ‘2Africa Pearls’ প্রোজেক্ট শুরু করেছে, যার মূল লক্ষ্য ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের মধ্যে যোগাযোগকে আরও উন্নত করা। ফেসবুক গৃহীত এই প্রোজেক্ট সমুদ্রের নীচে প্রায় ৪৫,০০০ কিলোমিটার দীর্ঘ কেবল স্থাপন করবে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে এটি সমুদ্র গভীরে অবস্থিত সবথেকে দীর্ঘতম কেবল-ব্যবস্থা হতে চলেছে।

রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।কলকাতা,৩০ আগস্ট: আগামীকাল রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক...
30/08/2021

রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।

কলকাতা,৩০ আগস্ট: আগামীকাল রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের। মঙ্গলবার সকাল ৬ থেকে বুধবার সকাল ৬ অবধি রাজ্যের অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধের সম্ভাবনা রয়েছে। ২৪০০ পেট্রোল পাম্প বন্ধ থাকবে বলে দাবি অ্যাসোসিয়েশনের। তবে জরুরি পরিষেবার জন্য কয়েকটি পেট্রোল পাম্প খোলা থাকবে বলে জানা গিয়েছে।পাম্প মালিকদের বক্তব্য, মূল্যবৃদ্ধির কারণে জ্বালানির বিক্রয় অনেকটাই কমেছে। এতে লোকসানের মুখে পড়েছেন পাম্প মালিকরা। কর্মচারীদের মাইনে দিয়ে পাম্প চালানো কঠিন হয়েছে পড়ছে। পেট্রোল-ডিজেলের দাম অনেকবার বাড়লেও মালিকদের কমিশন বাড়েনি।

আগামিকাল পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

জলপাইগুড়িতে সস্তায় ইলিশ,বাজারে ক্রেতাদের ভিড় ।জলপাইগুড়ি,২৮ আগস্ট, জলপাইগুড়ির দিনবাজারে ইলিশের দাম প্রতি কেজি মাত্র ২...
29/08/2021

জলপাইগুড়িতে সস্তায় ইলিশ,বাজারে ক্রেতাদের ভিড় ।

জলপাইগুড়ি,২৮ আগস্ট, জলপাইগুড়ির দিনবাজারে ইলিশের দাম প্রতি কেজি মাত্র ২০০ থেকে ২৫০ টাকা। ইলিশ একটু ছোট হলেও সস্তা। তাই ইলিশ কেনার জন্য ক্রেতারা ভীর জমেছে জলপাইগুড়ির দিনবাজারে। দিনবাজারের এক মাছ ব্যবসায়ীর কথায়, “টানা বৃষ্টির জেরে ডায়মন্ড হারবারে প্রচুর ইলিশ মাছ ধরা পড়েছে জেলেদের জালে।সেই মাছ এসেছে দিনবাজারে। সাইজে একটু ছোট বটে, কিন্তু জলের দরে ইলিশ মিলছে, তাই বিক্রি খুব ভালো হচ্ছে। কম দামে ইলিশ পেয়ে ক্রেতারাও খুশি হচ্ছেন।” এক ক্রেতার কথায়, “ছোট হলেও স্বাদ আছে। কম দামেও মিলছে। এর আগে ইলিশ কখনও এত কম দামে পাওয়া যায় নি। তাই খুশি তো হওয়ারই কথা।"

আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৮৭ জন ভারতীয়।ওয়েব ডেস্ক, ২২ আগস্ট: তালিবানের দখলে থাকা আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৮৭ জন...
22/08/2021

আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৮৭ জন ভারতীয়।

ওয়েব ডেস্ক, ২২ আগস্ট: তালিবানের দখলে থাকা আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৮৭ জন ভারতীয় নাগরিক।তাঁদের এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লিতে নিয়ে আসা হয়।দেশে ফেরার বিমানে উঠেই ওঁদের মুখে শোনা গেল ‘ভারত মাতা কি জয়’। একই বিমানে দিল্লি পৌঁছেছেন নেপালের ২ জন নাগরিকও। কাবুল বিমানবন্দরের টারম্যাকে বহু লোকের ভিড়। ফলে সেখানে বড় বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে। তাই ভারত সরকার সিদ্ধান্ত নেয়, ছোট বিমানে কাবুল থেকে ভারতীয়দের তাজিকিস্তানের দুসানবে-তে আনা হবে। সেখান থেকে তাঁদের ফেরানো হবে দেশে।

দিনহাটায় কফ সিরাপ বোঝাই ট্রাক উদ্ধার ধৃত ৪ পাচারকারী। দিনহাটা, ২০ আগস্ট: জেলা পুলিশ সুপার সুমিত কুমার আজকে দিনহাটা থানা...
20/08/2021

দিনহাটায় কফ সিরাপ বোঝাই ট্রাক উদ্ধার ধৃত ৪ পাচারকারী।

দিনহাটা, ২০ আগস্ট: জেলা পুলিশ সুপার সুমিত কুমার আজকে দিনহাটা থানায় সাংবাদিক সম্মেলন করে জানান, দিনহাটা থানার পুলিশ কফ সিরাফ বোঝাই একটি ট্রাক উদ্ধার করে এবং ঐ ঘটনার সঙ্গে যুক্ত একটি ছোট গাড়িকেও আটক করেছে পুলিশ।মোট ১২ হাজার ৮০০ বোতল কফ সিরাফ উদ্ধার করা হয়েছে। যার অনুমানিক বাজার মূল্য ৬৪ লক্ষ টাকা। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে ওই কফ সিরাফ গুলো কলকাতা থেকে আনা হয়েছে। সেগুলো গৌহাটি যাওয়ার কথা রয়েছে বলে ধৃতরা জানালেও মূলত ভুল ঠিকানা দেখিয়ে সেগুলো বাংলাদেশের পাচার করার জন্যেই দিনহাটায় নিয়ে আসা হয়েছিল বলে অনুমান পুলিশ কতৃপক্ষের। এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে মধ্যপ্রদেশের ভূপালের দুই বাসিন্দা নাম অরুণ কুমার ও লক্ষণ সিং এবং মজিদুল হক ও প্রেমজীত রায় দিনহাটার পেটলা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ফুটবলার চিন্ময় চ্যাটার্জী। আজ বিকেলে খড়দহের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্...
15/08/2021

প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ফুটবলার চিন্ময় চ্যাটার্জী। আজ বিকেলে খড়দহের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন। ১৯৭৮ সালে এশিয়ান গেমসে ভারতীয় দলের তিনি সদস্য ছিলেন।

Address

Main Road
Cooch Behar
734112

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Unlimited 24 Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share