13/09/2026
*"আমার ছেলে পর পর ৩টে ম্যাচ হেরে গেল, আর প্রতিবারই আমি ওকে জড়িয়ে ধরে চুমু খেলাম!" 😘♟️*
*আর তারপরেই ম্যাজিক হলো।*
State Level School Chess Championship। Zico পর পর ৩টে ম্যাচ হেরে এলো। প্রত্যেকবার এসে যখন বলছে "বাবা, হেরে গেছি", আমি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছি, কপালে চুমু খেয়েছি।
পাশে বসা এক অভিভাবক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, "Zico জিতেছে?"
আমি বললাম, "না, হেরেছে।"
উনি চমকে উঠে বললেন, "হেরেছে? আর আপনি আদর করছেন?"
আমি হেসে বললাম, *"জেতার সময় তো সবাই ভালোবাসে। ওর ভালোবাসা সবচেয়ে বেশি দরকার এখন, যখন ও হেরেছে। আমি ওকে এটা বোঝাতে চেয়েছি আমি ওকে বিশ্বাস করি। আমি ওর পাশে আছি ওর খারাপ সময়ে। ও যাতে লড়াই করতে গিয়ে মানসিক ভাবে ভেঙ্গে না পরে সেটা চেয়েছি।"*
তারপর কী হলো জানেন?
Zico আর টানা ৩টে ম্যাচ হারেনি। পরের ৩টে ম্যাচে ২টো জয়, ১টা ড্র।
পরে জিজ্ঞেস করলাম, "কীভাবে পারলি বাবা? ৩টে হারের পরেও ভেঙে পড়লি না কীভাবে?"
Zico বলল, "বাবা, তুমি যখন হারের পরেও আমাকে আদর করলে, আমার মনে হলো হারলেও তুমি আমাকেই ভালোবাসো। তাই আমার টেনশন হচ্ছিল না। মাথা ঠান্ডা ছিল। কোনও আলাদা চাপ ছিলো না। আমার এটা মনে হচ্ছিল তুমি আমাকে বিশ্বাস করো। তাই জিততে পেরেছি।"
এই একটা লাইন আমার ২০ বছরের কোচিং জীবনের সবচেয়ে বড় শিক্ষা। 🙏
*আমি দেখেছি, টুর্নামেন্ট হলে আমরা বাবা-মায়েরা কী করি?*
"জিততেই হবে!"
"ওর সাথে তো তুই পারবি!"
"হারলে কিন্তু খুব খারাপ হবে!"
আমরা ভাবি এতে ওরা জেতার জন্য অনুপ্রাণিত হবে। সত্যি বলতে, আমরা ওদের হেরে যাওয়ার রাস্তাটা আরও সহজ করে দিই।
*বাচ্চা যখন প্রেসারে থাকে, তখন ওর মস্তিষ্কে আসলে কী হয়? একবার ভাবুন:*
আমাদের মস্তিষ্কে দুটো অংশ আছে।
১. *Amygdala - ভয়ের সুইচ* 🚨
২. *Prefrontal Cortex - বুদ্ধির ঘর, ঠান্ডা মাথায় ভাবার ঘর* 🧠
যখন আপনি বলেন "জিততেই হবে", তখন ওর শরীরে *Cortisol - স্ট্রেস হরমোন* বেরোতে শুরু করে।
তখন ভয়ের সুইচ (Amygdala) অন হয়ে যায়, আর বুদ্ধির ঘর (Prefrontal Cortex) বন্ধ হয়ে যায়।
দাবার বোর্ডে যে বাচ্চাটা বাড়িতে ১০ চাল ভাবতে পারে, টুর্নামেন্টে সে ২ চালও ভাবতে পারে না। কারণ তার বুদ্ধির ঘরে তালা পড়ে গেছে। তার হাত কাঁপে, বুক ধড়ফড় করে, পেটে ব্যথা করে। এটা নাটক নয়, এটা বিজ্ঞান।
আর যদি এই প্রেসার রোজ চলতে থাকে?
*লম্বা সময় ধরে প্রেসার আর Anxiety মস্তিষ্কের কী ক্ষতি করে?*
১. *মস্তিষ্ক ছোট হয়ে যায়:* রোজের Cortisol মস্তিষ্কের Hippocampus - যা স্মৃতি তৈরি করে - তাকে ছোট করে দেয়। বাচ্চা পড়া মনে রাখতে পারে না।
২. *ভয় স্থায়ী হয়ে যায়:* ওর মস্তিষ্ক সবসময় ভাববে "আমি পারব না"। বড় হয়েও পরীক্ষা, ইন্টারভিউ, চাকরিতে সে ভয় পাবে।
৩. *ঘুম, খিদে, রাগ - সব নষ্ট:* বাচ্চা খিটখিটে হয়ে যায়, রাতে ঘুমায় না, অল্পতেই কেঁদে ফেলে। আমরা বলি "বেয়াদব হয়েছে"। আসলে ও ভিতরে ভিতরে ভেঙে পড়েছে।
বড়দের জন্য প্রেসার হয়তো মোটিভেশন।
*কিন্তু ১৪ বছরের নিচে একটা বাচ্চার জন্য প্রেসার হলো বিষ।* ☠️
আমরা সবাই চাই আমাদের সন্তান জিতুক। প্রতিটা বাচ্চাও জিততে চায়। কেউ ইচ্ছে করে হারে না।
তাই পরের বার টুর্নামেন্টে যাওয়ার আগে বলুন —
"বাবা, জিতলে তো আনন্দ হবেই। হারলেও আমি তোকেই সবচেয়ে বেশি ভালোবাসব। তুই প্রস্তুতি ভালো করে নে। আর শুধু তোর সেরাটা দিয়ে আয়। বোর্ডে তোর হাসিটা যেন থাকে।"
বিশ্বাস করুন, এই একটা কথাই ওর Amygdala-র সুইচ অফ করে, Prefrontal Cortex-টা অন করে দেবে। ও ঠান্ডা মাথায় খেলবে। আর ঠান্ডা মাথাই জেতার প্রথম শর্ত।
Zico আমাকে সেদিন হারিয়েও জেতা শিখিয়ে দিয়েছিল।
আজ আপনার সন্তানকে জিজ্ঞেস করুন — "হেরে গেলেও কি বাবা-মা তোমাকে একই ভাবে ভালোবাসবে?"
ওর চোখের দিকে তাকান, উত্তরটা ওখানেই পাবেন। ❤️
এরপর থেকে আপনার সন্তান হেরে গেলে আপনি ওকে আদর করবেন তো?
কমেন্ট করে শুধু “হ্যাঁ” লিখুন। 👇
তাহলেই আপনার সন্তানের ভবিষ্যতে আর anxiety বা depression এর মতো অসুখ হবে না। আর ওর জেতার সুযোগও অনেক বাড়বে।👇
✍️
Biswajit Jha
Parenting Coach & Students Motivator
Josh Talks & TEDx Speaker
Author of two best selling books— “Bike Ambulance Dada” & “Modern Buddha”