09/08/2026
ডালখোলা শহরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ আউটপোস্টের উদ্বোধন
ডালখোলা শহরজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে ডালখোলা পুলিশ আউটপোস্টের উদ্বোধন করা হলো। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের মাধ্যমে এলাকায় পুলিশের নজরদারি ও দ্রুত পরিষেবা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।