Khaas Barta

Khaas Barta Khaas Barta is a unit of the Khaas Baat media group. Through this news segment, news and important information in Bengali language is delivered to the people.

31/08/2026

###”NINE INTER BIDHANSABHA GIRLS KABADDI TOURNAMENT-2026”###.
Organised By:-Asansol Girls Kabaddi Academy.
আজ আসানসোল ইনডোর স্টেডিয়ামে অর্থাৎ পোলোগ্রাউন্ডে পশ্চিম বর্ধমান জেলার মোট নটি বিধানসভা থেকে নটি টিম অংশগ্রহণ করেছিল এই টুর্নামেন্টে। বৃষ্টি হওয়ার জন্য আউটডোর স্টেডিয়ামে খেলাটি না হওয়ায় ম্যাট পেতে ইনডোর স্টেডিয়ামে খেলা গুলিকে অনুষ্ঠিত করা হলো আজকের চূড়ান্ত পর্বে উইনারস ট্রফি জয়লাভ করে দুর্গাপুর রানিগঞ্জ ।আজকে এই অনুষ্ঠানের অর্থাৎ কাবাডি খেলাটির শুভ উদ্বোধন করেন মাননীয় Debaprasad Nath ( District & Sessions Judge Paschim Bardhaman ), দলের খেলোয়াড়দের সাথে হাতে হাত মিলিয়ে।
আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জী, দুর্গাপুরের বিধায়ক চিরঞ্জিত ধীবর কনভেনার ক্রীড়া ভারতী পশ্চিম বর্ধমান, রঞ্জিত সিং দেওয়ল বিধায়ক দুর্গাপুর ,জিতেন্দ্র কুমার তেওয়ারি বিধায়ক পাণ্ডবেশ্বর।
এই একাডেমীর সম্পাদক হলেন মাননীয়া অর্পিতা দত্ত ,সভাপতি শেখর কুণ্ড ,যুগ্ম সভাপতি শিবনাথ বর্মা এবং ধরমবির সাউ।

রিপোর্টার:-রঞ্জিত রাম দে ।

-2026OrgByAsansolGirlsKabaddiAcademyAsansolPoloGroundIndoorStadium .

31/08/2026

আজ "Junior sporting club", তাঁদের দ্বিতীয় সেমিফাইনাল টা শেষ করে ফেললেন। আজকের দুটি প্রতিদ্বন্দ্বী দল Asansol City FC, -vrs- Raima XI, Kalla. খেলার ফলাফল টা বলে দি, আজ Asansol city FC 2-1 গোলে পরাজিত করেছেন Raima FC, Kalla কে। মাননীয় Pranjal Banerjee এবং Tanmoy Dhar,যাঁরা prolific Refree,যতো রকম বড় ম্যাচ ওনারা খেলিয়েছেন এবং ওনাদের স্বীকারোক্তি যে আমাদের ও ভুল হয়েছে।প্রসঙ্গ টা হচ্ছে যে recently কোন একটা ম্যাচে একটা handball এর ভুল সিদ্ধান্ত নিয়ে Rupendu কে অনেক তিরস্কার না হোক, পিছন থেকে অনেক আওয়াজ তোলা হয়েছে এবং ওর defense নিয়ে আমার বক্তব্য খুব পরিস্কার। Asansol কেন, গোটা Paschim Bardhaman জেলায় ওর মতো well equipped knowledgeable Refree আমি তো দেখিনি। আমাদের Asansol Sports official Paschim Bardhaman অনেক ভালো ভালো spelised football Refree আছেন, যেটা আমাদের গর্বের ব্যাপার। আজ Junior sporting club এর সেমিফাইনাল খেলা একটা জমজমাট ম্যাচ হলো। প্রথমে Penalty থেকে 1-0 গোলে এগিয়ে যায় Raima XI. আজ মাঠে সেভাবে জল ছিল না, কিন্তু পরপর খেলা হবার জন্য, মাঠ থেকে কাদা এখোনো বিড়ম্বনা সৃষ্টি করেছে বার বার। প্রথমেই বলি যে আজ এতো দর্শক মাঠে ছিলেন, এবং টান টান উত্তেজনার মধ্যে খেলা হচ্ছে এবং স্থানীয় দল Asansol city FC প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে ছিলেন। এবং এই পিছিয়ে থেকে এগিয়ে যাবার জন্য অনেক attempt হয়েছে, কিন্তু Asansol city FC গোল টাকে convert করতে পারছিলেন না, যদিও দ্বিতীয়ার্ধে পুরো একতরফা খেলেছে Asansol city FC. প্রথম গোলটা দেন Sanjay, তারপর equiliser হবার পর, ভীষণ তেড়েফুড়ে খেলতে থাকেন ওরা এবং প্রায় আট মিনিট খেলা বাকি থাকতে Amir Hansda একটা beautiful place করে দ্বিতীয় গোল টা দেন এবং যে কারণে ভুতো বা Rabi Shankar Das, best player বাছতে ভুল করেন নি। Ravishankar Das আমার junior player ছিল এবং BUC দলে দীর্ঘদিন গোলকিপার হিসাবে খেলেছেন। আজকের সেরা খেলোয়াড় Ananda Hansda এটাই প্রমাণ করে যে আদিবাসী জনগোষ্ঠীর মানুষ হয়েও ও ওর নিজের যোগ্যতায় এতটা উঠে এসেছে। আসানসোল ফুটবলে উত্তম দাঁ যে কি দিয়ে গেল, এটা আমাদের অনেকের ব্যার্থতা। আমরা কেন ওর মতো খেলোয়াড় তুলতে পারলাম না।আজকের রেফারি ছাড়া other Official দের নাম গুলো লিখতে হয়। আজকের 1st, 2nd, 3rd AR ছিলেন Bijoy Chowdhury , Balaram Bouri, Basudeb Maddi .Great Congratulations to Rupendu Bannerjee for a tremendous good match covering.
রূপকার:-অলোক দে চৌধুরী ।

রিপোর্টার:-রঞ্জিত রাম দে ।

.

30/08/2026

দুর্গাপুরে স্বরশ্রুতির ১৮তম বার্ষিক অনুষ্ঠানে চাঁদের হাট ।

অহনা মিশ্র:- দুর্গাপুর :- ৩০ শে আগষ্ট ২০২৬ :- আজ অর্থাৎ রবিবার দুর্গাপুরের দেশবন্ধু ভবনে অনুষ্ঠিত হলো স্বরশ্রুতি মিউজিক অ্যাকাডেমির ১৮ তম বার্ষিক অনুষ্ঠান ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী, রাজনীতিবিদ ও বিজেপি বিধায়ক শ্রীমতী পাপিয়া অধিকারী । তিনি বাংলা সিনেমা, নাটক এবং যাত্রাপালা - সব ক্ষেত্রেই সমান পারদর্শী। এদিন মঞ্চে সাদা পোশাক ও কমলা উত্তরীয় পরে ছাত্র-ছাত্রীদের সাথে নৃত্য পরিবেশন করেন তিনি।

এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক শ্রী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট সমাজসেবক শ্রী অমিতাভ বন্দ্যোপাধ্যায় প্রমূখ।

30/08/2026

***" 51 Years BaktarNagar Challenge Trophy ."***
( #"GOLDEN JUBILEE KNOCK OUT FOOTBALL TOURNAMENT -2026 " #).
Organised By:- BaktarNagar FootBall Association.
আজকে বহু প্রতীক্ষিত সেই ফাইনাল খেলার দিনটি এসেই গেল ,আজকে বক্তানগর ফুটবল গ্রাউন্ডে Final ম্যাচে যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করল যথাক্রমে:- A***n Club Durgapur & Parashcol Padmaboti Shangha .
এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ গ্রহণ করেছে। আজকে ফাইনাল পর্বের খেলায় A***n Club Durgapur 1-0 গোলে Parascole Padmaboti Sangha কে পরাজিত করে উইনার ট্রফি টি অর্জন করেন। আজকে এই খেলায় প্রচুর দর্শক ও খেলা পাগল মানুষের ভিড় বহু দূর দূরান্ত গ্রামগুলি থেকে এসে ধৈর্য সহকারে খেলা উপভোগ করলেন ।দুটি দলই সমান তালে লড়াই করে গেছে, প্রথমার্ধে গোলকিপারের ভুলে এক গোলে এগিয়ে গিয়ে শেষপর্যন্ত দুর্দান্ত খেলে দূর্গাপুর আরিয়ান ক্লাব জয় লাভ করে ।আজকের ফাইনাল খেলায় উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের (বিধায়িকা আসানসোল দক্ষিণ ) ,(পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী) মাননীয়া মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া এবং উনি পায়ে ফুটবলটিকে কিক মেরে খেলার শুভ সূচনা করেন এবং সকল ফুটবলার রেফারীদের সাথে হাতে হাত মিলিয়ে মাঠের পরিবেশকে ভাতৃত্ব ও ভালোবাসার সম্পর্কের এক মহান সুচনা করলেন এবং উনি বার্তা দিলেন প্রতিটি বাচ্চাও শিশুদেরকে খেলার মাধ্যমে নিজেদের শরীর চর্চা ও মনকে বিকাশ করার এবং বক্তারনগর ফুটবল এসোসিয়েশন মাঠের উন্নতিকল্পে যা সাহায্যের প্রয়োজন উনি করবেন এবং এই ভাবেই যেন বক্তারনগর ফুটবল অ্যাসোসিয়েশন সমাজের উন্নতিকল্পে এগিয়ে আসে। গ্রামের গ্রামীন হাসপাতালে এবং একটি মন্দিরে আসেন এবং সেখানের পরিচালন সমিতির সদস্য যারা ছিলেন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।আজ উপস্থিত যে সমস্ত অতিথিরা ছিলেন BMS এর প্রেসিডেন্ট মাননীয় উজ্জ্বল মুখার্জি মহাশয় ,মাননীয় জয়দেব খাঁন,বিশিষ্ট্য সমাজসেবী জিতেন চ্যাটার্জী, মিনা ধীবর পঞ্চায়েত সদস্য, মাননীয় মিহির খান কনভেনার, সম্পাদক জীবন কুমার মণ্ডল ,সহ-সম্পাদক শক্তিপদ নায়েক, প্রেসিডেন্ট সুকুমার খান, যুগ্ম কোষাধ্যক্ষ দেবব্রত সূত্রধর ও সহদেব ধীবর ,ওয়ার্কিং সেক্রেটারি নির্মল শঙ্খপাল ও লুইচান্দ সূত্রধর, রবিন বাউরি,মলয় রায়, প্রদীপ সরকার ( রামু) এছাড়াও রানীগঞ্জ রেফারিজ এসোসিয়েশনের ট্রেজারার ও স্পোর্টসপার্শন ও রিপোর্টার রঞ্জিত রাম দে,রণাই স্পোর্টিং ক্লাবের সিরাজুল,Subir Roy এছাড়াও বহু প্রাক্তন ফুটবলার এবং সংস্থার অন্যান্য সদস্যবৃন্দরাও। আজকের খেলায় ম্যান অফ দা ম্যাচ দুর্গাপুর আরিয়ান ক্লাবের রাজা ক্ষেত্রফল এবং ম্যান অফ দা সিরিজ হয়েছেন পরাসকোল পদ্মাবতী সংঘের মঙ্গল মাজি। আজকের ম্যাচের এনকরিং করলেন রাজ শেখর মুখার্জি ।সমস্ত খেলা গুলিকে এবং ফাইনাল খেলাটিকে সুন্দর ও দক্ষ হাতে পরিচালনা করলেন রানীগঞ্জ রেফারিজ এসোসিয়েশন রেফারিরা যথাক্রমে :-পরেশ ভট্টাচার্য, বিরূপ ঘোষাল ,শেখ হাসান ও উত্তম ঘোষাল।

রিপোর্টার:-রঞ্জিত রাম দে ।

-2026 .ি

29/08/2026

বান্টি সিং এর arrest নিয়ে বক্তব্য

28/08/2026

*** “ বেলেঘাটা ত্রিকোণ পার্কে মহাসমারোহে রাখী বন্ধন উৎসব উদযাপিত হলো " ***।

কলকাতা, ২৮ আগস্ট, ২০২৬: ভাই-বোনের চিরন্তন ভালোবাসা ও বন্ধনের প্রতীক পবিত্র উৎসব রাখী বন্ধন আজ বেলেঘাটা ত্রিকোণ পার্কে অত্যন্ত আনন্দ-উৎসাহ ও মহাসমারোহের সঙ্গে উদযাপিত হয়।
সমাজ কল্যাণ সমিতি, বেলেঘাটা ত্রিকোণ পার্ক এবং কর্মী সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে ৩১/বি, হেমচন্দ্র নস্কর রোড, কর্মী সংঘ ক্লাবের নিকট, কলকাতা – ৭০০০১০ ঠিকানায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
কর্মী সংঘ ক্লাবের সভাপতি (সমাজ কল্যাণ সমিতি) শ্রী অমিতাভ বিশ্বাসের নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের জন্য চমৎকার ব্যবস্থা করা হয়েছিল। সমগ্র প্রাঙ্গণ উৎসবের আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধে মুখরিত হয়ে ওঠে এবং ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের চেতনাকে আরও উজ্জ্বল করে তোলে।

রিপোর্টার :-রঞ্জিত রাম দে ।

-2026 Beleghata kolkata &KormiSanghaClub .

28/08/2026

*রাখী বন্ধন উৎসবে সম্প্রীতির বার্তা, বৃহন্নলাদের হাতে রাখি বাঁধলেন জেলাশাসক ও বিধায়করা*
-------
আসানসোল_ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির শহর আসানসোল। রাখী বন্ধন উৎসবে মিলল তারই প্রমাণ। আসানসোল রবীন্দ্রভবনে আয়োজিত রাখী বন্ধন উৎসবে সামিল হলেন বৃহন্নলা সম্প্রদায়ের সদস্যরা। তাঁদের সঙ্গে উৎসবে সামিল হলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলম এবং বিধায়করা।
এদিন বৃহন্নলাদের পক্ষ থেকে জেলাশাসক এস. পোন্নাবলম, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি এবং বারাবনির বিধায়ক অরিজিৎ রায়ের হাতে রাখি বাঁধা হয়। জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয় এই আয়োজন।

মানবাধিকার সংস্থা ভোক্তা অধিকারের জটিলতা সম্পর্কে শিক্ষা দিল-------কুলটি: আন্তর্জাতিক সমতাভিত্তিক মানবাধিকার সামাজিক পরি...
28/08/2026

মানবাধিকার সংস্থা ভোক্তা অধিকারের জটিলতা সম্পর্কে শিক্ষা দিল
-------
কুলটি: আন্তর্জাতিক সমতাভিত্তিক মানবাধিকার সামাজিক পরিষদ কুলটি গার্লস হাই স্কুলে সফলভাবে একটি মানবাধিকার ও ভোক্তা অধিকার সচেতনতা কর্মসূচী আয়োজন করেছে। এই কর্মসূচীর উদ্দেশ্য ছিল গুণমান, সুরক্ষা এবং মান নির্ধারণের মাধ্যমে ভোক্তা সুরক্ষা সম্পর্কে ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এর পাশাপাশি ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও এর লক্ষ্য ছিল।

আন্তর্জাতিক সমতাভিত্তিক মানবাধিকার সামাজিক পরিষদের চেয়ারম্যান সঞ্জয় সিনহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁর ভাষণে সঞ্জয় সিনহা একজন সচেতন ও ক্ষমতায়িত ভোক্তার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বলেন যে ভোক্তা অধিকার রক্ষার জন্য সংস্থা, শিল্প এবং ভোক্তাদের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভোক্তা সুরক্ষার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন এবং গুণমান নিশ্চিতকরণে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

এই অনুষ্ঠানে চেয়ারম্যান সঞ্জয় সিনহা ভোক্তা স্বার্থ রক্ষায় ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এবং ভোক্তা বিষয়ক দপ্তরের গৃহীত প্রচেষ্টার উপর আলোকপাত করেন। তিনি অংশগ্রহণকারীদের বিআইএস কেয়ার অ্যাপ সম্পর্কে অবহিত করেন এবং পণ্যের সত্যতা যাচাই ও অভিযোগ দায়ের করার জন্য ভোক্তাদের এটি ব্যবহার করার আহ্বান জানান। অনুষ্ঠানের অংশ হিসেবে 'স্ট্যান্ডার্ডস মন্থন' শিরোনামে একটি কারিগরি অধিবেশনেরও আয়োজন করা হয়েছিল, যেখানে 'কোটেড ফোল্ডেবল বক্স বোর্ড - সাধারণ ভোগ্যপণ্যের প্যাকেজিংয়ের জন্য স্পেসিফিকেশন' বিষয়ে আলোচনা করা হয়। ব্লক সভাপতি (মহিলা শাখা) মালা মাজি, ব্লক সহ-সভাপতি হীরা পাঠক, জেলা আহ্বায়ক অমিত সিং এবং স্কুলের অধ্যক্ষ নীলঞ্জনা মুখার্জি উপস্থিত ছিলেন।
সকল বক্তা ভোক্তা সুরক্ষা জোরদার করার জন্য মান পরিপালন, গুণগত মান নিশ্চিতকরণ এবং সচেতনতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। শিক্ষক, শিক্ষার্থী এবং ভোক্তাসহ ১২০ জনেরও বেশি অংশগ্রহণকারী উৎসাহের সাথে এই অনুষ্ঠানে অংশ নেন। সকলকে সনদপত্র দিয়ে সম্মানিত করা হয়।

Address

Saidulajab
Delhi
110030

Telephone

+919832757050

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khaas Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khaas Barta:

Shortcuts

Share