Path to Germany

Path to Germany German Journey || Language || Tips and Tricks

আপনি থিসিস করেন কিংবা গবেষণা আর্টিকেল লিখেন, সাধারণত এই অংশগুলো থাকে-1. Title2. Abstract3. Introduction4. Literature Re...
09/01/2026

আপনি থিসিস করেন কিংবা গবেষণা আর্টিকেল লিখেন, সাধারণত এই অংশগুলো থাকে-
1. Title
2. Abstract
3. Introduction
4. Literature Review
5. Conceptual and Theoretical framework
6. Methodology
7. Results/Findings & Discussion
8. Conclusion
9. Reference
টাইটেল,অ্যাবস্ট্রাক্ট, মেথডোলজি এবং কনক্লিউশন; এগুলো মোটামুটি ছোট অংশ। এগুলো লেখার জন্য কোন সফটওয়্যার প্রয়োজন নেই । আপনার হাতে যদি সিমিলার কয়েকটি থিসিস থাকে,তাহলে সে নমুনাগুলো অনুসরণ করলে খুব সহজেই এই অংশগুলো লিখে ফেলতে পারবেন ।
তবে এই অংশগুলোসহ গবেষণায় প্রত্যেকটি অংশে , কিছু টুলসের প্রয়োজন হয়, সেগুলো সম্পর্কে লিখছি।
▪️𝟭. 𝗚𝗿𝗮𝗺𝗺𝗮𝗿 𝗖𝗵𝗲𝗰𝗸𝗲𝗿-
(Grammarly*/Ginger)
ইংরেজি যেহেতু আমাদের মাতৃভাষা না । তাই আমাদের লেখার মধ্যে ব্যাকরণগত এবং ভাষাগত অনেক ভুল থাকতে পারে । আপনি চাইলে সহজেই এখান থেকে ঠিক করে নিতে পারেন । সর্বোচ্চ আউটপুট পেতে চাইলে প্রিমিয়াম ভার্শন কিনতে পারেন ।
▪️𝟮. 𝗣𝗮𝗿𝗮𝗽𝗵𝗿𝗮𝘀𝗶𝗻𝗴 𝗮𝗻𝗱 𝗪𝗿𝗶𝘁𝗶𝗻𝗴 𝘁𝗼𝗼𝗹𝘀-
(Quillbot*/Word Ai/Ref-n-Write/Pro Writing Aid)
ব্যক্তিগতভাবে আমি মনে করি Quilbot,Word Ai খুবই ভালো । তবে Ref-n-Write/Pro Writing Aid খুবই অ্যাডভান্স।Quilbot এর বিনামূল্য ভার্শন আপনাকে যথেষ্ট সাহায্য করবে। অন্য টুলসগুলো আপনাকে নামমাত্র মূল্যে কিনে নিতে হবে ।
▪️𝟯. 𝗘𝗱𝗶𝘁𝗶𝗻𝗴 𝗧𝗲𝘅𝘁 𝗦𝗼𝗳𝘁𝘄𝗮𝗿𝗲-
(Word*, OpenOffice, LaTeX*), Scrivener...)
মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ খুব ভালোমতো জানা থাকলে বাকি সফটওয়ারগুলো না শিখলেও হবে । তবে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে ল্যাটেক্স শেখা যেতে পারে । আমি গবেষণার দুটি সফটওয়্যার শিখে সবচেয়ে বেশি আনন্দলাভ করেছিলাম , তার মধ্যে একটি হলো লাটেক্স । জার্নাল অনুযায়ী লেখা সাজানো , অটোমেটিক সূচিপত্র বানানো, ইত্যাদি সুবিধা পাওয়া যাবে ।
▪️𝟰. 𝗖𝗼𝗻𝗰𝗲𝗽𝘁𝘂𝗮𝗹 𝗮𝗻𝗱 𝗧𝗵𝗲𝗼𝗿𝗲𝘁𝗶𝗰𝗮𝗹 𝗙𝗿𝗮𝗺𝗲𝘄𝗼𝗿𝗸-
(Diagram.net*, creatly*, Canva)
এই অংশগুলোতে অনেক সময় ডায়াগ্রাম বা চিত্র আঁকতে হয় । মাইক্রোসফ্ট ওয়ার্ডে যদিও চিত্র অঙ্কন করা যায় , তবে সেটি সুন্দর হয়না । আপনারা চাইলে Diagram.net, creatly, Canva এই ওয়েবসাইট গুলো থেকে মুহূর্তেই কাঙ্খিত ডায়াগ্রাম তৈরি করে নিতে পারবেন ।
▪️𝟱. 𝗥𝗲𝘀𝘂𝗹𝘁𝘀/𝗙𝗶𝗻𝗱𝗶𝗻𝗴𝘀 & 𝗗𝗶𝘀𝗰𝘂𝘀𝘀𝗶𝗼𝗻
এই অংশকে কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ দুটি ভাগে ভাগ করে বোঝালে সহজ হবে ।
🔸Quantative Analysis
(SPSS*, STATA, R, ...)
SPSS এর কাজ ভালোমতো জানলে সোশ্যাল সাইন্স ব্যাকগ্রাউন্ডে শিক্ষার্থীদের বাকি সফটওয়ারগুলো না শিখলেও মোটামুটি চলে । R শিখতে পারেন , অ্যাডভান্স এনালাইসিস করতে পারবেন । পাশাপাশি খুব সুন্দর সুন্দর ফিগার বের করতে পারবেন ।
🔸Qualitative research software
(Atlas.ti,NVivo,Quirkos*,MAXQDA...Excel*)
এতগুলা সফটওয়্যার দেখে মোটেও ঘাবড়ে যাবেন না । গুণগত গবেষণা করার ক্ষেত্রে সাধারণতঃ সফটওয়্যার না হলেও চলে বা এক্সেল ব্যবহার করেই থিমেটিক এনালাইসিস করে ফেলা যায় । ব্যক্তিগতভাবে আমি এই দুটি সফট্ওয়ারে Quirkos,MAXQDA এর কথা বলবো । আপনারা চাইলে দেখে নিতে পারেন শিখে নিতে পারেন ।
▪️𝟲. 𝗤𝘂𝗲𝘀𝘁𝗶𝗼𝗻𝗻𝗮𝗶𝗿𝗲 𝗦𝘂𝗿𝘃𝗲𝘆-
(Kobo toolbox*,Google form*)
Kobo toolbox খুবই স্মার্ট একটি টুলস । রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ পেতে হলে এই টুলস এর কাজ জানা আবশ্যক ।
▪️𝟳. 𝗣𝗹𝗮𝗴𝗶𝗮𝗿𝗶𝘀𝗺 𝗖𝗵𝗲𝗰𝗸𝗲𝗿-
(Turnitin*, Viper,I-thenticate, Checker X*)
DupliChecker, Paperrater, Plagiarisma, Search Engine Reports, PlagTracker, Plagium, CopyLeaks, Ephorus, Quetext অনেকেই এসব সোর্স থেকে প্লেজারিজম চেক করে তৃপ্তির ঢেকুর তোলেন । কিন্তু একাডেমিক লেখায় এই টুলসগুলো গ্রহণযোগ্য নয়। অনলি Turnitin ইজ বস ।
▪️𝟴. 𝗕𝗶𝗯𝗹𝗶𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝘆 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗿-
(Zotero*, Mendeley*,EndNote, ...)
রেফারেন্সিং সফটওয়্যার ব্যবহার করে মুহূর্তের মধ্যেই রেফারেন্সিং করে ফেলা যায় । Zotero সফটওয়ারটি শেখা আমার জীবনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা বলে আমি মনে করি । এমনকি আমার চলমান ব্যাচের শিক্ষার্থীরা এই সফটওয়্যারটি খুব পছন্দ করেছে ।
গবেষণা প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে এই সফটওয়্যার গুলো শেখা অত্যন্ত দরকার । Zotero এবং Mendeley আমি রেগুলার ব্যবহার করি।
- লিখেছেনঃ Morshed Alam

DIAGRAM SOFTWARE Ver soluciones Ver soluciones OFRECE SOLUCIONES COMPLETAS PARA ASESORÍAS Y EMPRESAS CONCILIACIÓN BANCARIA REDUCE TIEMPOS, accede a las entidades bancarias y realiza la descarga de los movimientos en cuenta, permitiendo incorporar dichos movimientos a la contabilidad facilitando: L...

জার্মানিতে উচ্চশিক্ষা: টিউশন ফ্রি, বিশ্বমানের ডিগ্রি, ক্যারিয়ারের নিশ্চয়তা! (১০০টি বিশ্ববিদ্যালয়ের লিংকসহ)Dr. Md Ashiq...
24/12/2025

জার্মানিতে উচ্চশিক্ষা: টিউশন ফ্রি, বিশ্বমানের ডিগ্রি, ক্যারিয়ারের নিশ্চয়তা! (১০০টি বিশ্ববিদ্যালয়ের লিংকসহ)
Dr. Md Ashiqur Rahman

ইউরোপে উচ্চশিক্ষার কথা উঠলেই বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথমেই যে দেশের নামগুলো মাথায় আসে তার মধ্যে একটি নিশ্চিতভাবে জার্মানি। শুধু ইউরোপেই নয়, গোটা বিশ্বে উচ্চশিক্ষার জন্য জার্মানি এখন এক স্বপ্নের গন্তব্য।

বিশ্বমানের শিক্ষা, গবেষণায় অগ্রগামীতা, সর্বজনীন সুযোগ-সুবিধা, এবং সবচেয়ে বড় বিষয়—টিউশন ফি একেবারেই নেই বা খুব কম! এমন দেশে পড়াশোনা করতে কে না চায়?

কেন জার্মানি?
- বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র
- অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেই
- ইংরেজিতে পড়াশোনার সুযোগ (বিশেষ করে মাস্টার্সে)
- DAAD সহ অসংখ্য স্কলারশিপ
- পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ (২০ ঘণ্টা/সপ্তাহ)
- পড়াশোনা শেষে ১৮ মাসের জব সার্চ ভিসা
- চাকরির সুযোগ ও পরবর্তীতে স্থায়ী বসবাস (PR)
- স্পাউস ও সন্তান নিয়ে যাওয়ার সুযোগ

খরচ ও স্কলারশিপ
Self-funded শিক্ষার্থীদের টিউশন ফি:
- বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেই
- সেমেস্টার কন্ট্রিবিউশন মাত্র €100–€350 (ট্রান্সপোর্ট ও প্রশাসনিক খরচ)

বাসস্থান ও জীবনযাত্রার খরচ:
- প্রতি মাসে আনুমানিক €800–€1000
- শহরভেদে পরিবর্তন হতে পারে (বার্লিন বা মিউনিখে কিছুটা বেশি)

স্কলারশিপ:
- DAAD Scholarships
- মাস্টার্স ও PhD এর জন্য বিশ্বখ্যাত স্কলারশিপ
- সম্পূর্ণ টিউশন, মাসিক স্টাইপেন্ড (প্রায় €934 থেকে শুরু), বিমা, ট্রাভেল কস্ট সহ
- বিভিন্ন একাডেমিক ফিল্ডের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম
- জার্মান বিশ্ববিদ্যালয় বিভিন্ন ফুল স্কলারশিপ, ভ্রমণ, বিমা, মাসিক ভাতা সহ প্রদান করে
- Heinrich Böll, Konrad-Adenauer, Friedrich Ebert, এবং আরও অনেক ফাউন্ডেশনের স্কলারশিপ

ইংরেজিতে পড়াশোনা সম্ভব?
- হ্যাঁ!
- ২,০০০+ ইংরেজি-ভাষার মাস্টার্স প্রোগ্রাম
- কিছু ব্যাচেলর প্রোগ্রামও ইংরেজিতে
- আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট ইংলিশ ট্র্যাক
- MOI (Medium of Instruction) অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য

IELTS না কি MOI?
- IELTS ৬.৫ / TOEFL ৮০–৯০ সাধারণত প্রয়োজন
- কিছু বিশ্ববিদ্যালয় MOI গ্রহণ করে (বিশেষত যারা ইংরেজি মাধ্যমে ব্যাচেলর করেছেন)
- Duolingo বা PTE কিছু কিছু ইনস্টিটিউট গ্রহণ করে

আবেদন ও ভিসা প্রক্রিয়া
আবেদনের টাইমলাইন:
- Winter Semester: অক্টোবর–ডিসেম্বর (আবেদন ~জুন–জুলাই)
- Summer Semester: এপ্রিল (~আবেদন নভেম্বর–জানুয়ারি)

প্রয়োজনীয় ডকুমেন্টস:
- শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট
- IELTS/MOI
- SOP (Statement of Purpose)
- CV (ইউরোপাস ফরম্যাটে)
- Recommendation Letters
- Motivation Letter (স্কলারশিপের জন্য)
- APS Certificate (বাংলাদেশের জন্য নতুন নিয়ম)
- ব্যাংক স্টেটমেন্ট (€11,208 - এক বছরের জন্য ব্লকড অ্যাকাউন্ট)

ভিসা কোথায় করবেন?
- ঢাকার German Embassy, Gulshan 2
- ভিসা টাইপ: Student Visa (D-type)
- VFS-এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট

পরিবার নিয়ে যাওয়ার সুযোগ?
- হ্যাঁ!
+ Spouse ও সন্তানদের Dependent Visa-তে নেওয়া যায়
- Spouse ফুল-টাইম কাজ করতে পারে
- সন্তানদের স্কুলিং ফ্রি

পড়াশোনার পরে কী?
- ১৮ মাসের Job Seeking Visa
- চাকরি পেলে ব্লু কার্ড বা Work Permit
- ৪৮ মাস পরে PR
- ৬–৮ বছর পর নাগরিকত্বের সুযোগ

🇩🇪 জার্মানির ১০০টি Public ও Leading University লিংকসহ
1. Technical University of Munich – www.tum.de
2. Ludwig Maximilian University of Munich – www.lmu.de
3. Heidelberg University – www.uni-heidelberg.de
4. Humboldt University of Berlin – www.hu-berlin.de
5. University of Freiburg – www.uni-freiburg.de
6. RWTH Aachen University – www.rwth-aachen.de
7. University of Göttingen – www.uni-goettingen.de
8. University of Hamburg – www.uni-hamburg.de
9. Free University of Berlin – www.fu-berlin.de
10. University of Bonn – www.uni-bonn.de

11. TU Berlin – www.tu-berlin.de
12. University of Stuttgart – www.uni-stuttgart.de
13. University of Cologne – www.uni-koeln.de
14. University of Mannheim – www.uni-mannheim.de
15. University of Leipzig – www.uni-leipzig.de
16. TU Dresden – www.tu-dresden.de
17. University of Duisburg-Essen – www.uni-due.de
18. University of Kiel – www.uni-kiel.de
19. University of Bremen – www.uni-bremen.de
20. University of Erlangen-Nuremberg – www.fau.de

21. Saarland University – www.uni-saarland.de
22. University of Marburg – www.uni-marburg.de
23. University of Regensburg – www.uni-regensburg.de
24. University of Würzburg – www.uni-wuerzburg.de
25. Jacobs University Bremen – www.jacobs-university.de
26. University of Bayreuth – www.uni-bayreuth.de
27. University of Ulm – www.uni-ulm.de
28. University of Hohenheim – www.uni-hohenheim.de
29: Leuphana University Lüneburg – www.leuphana.de
30. TU Dortmund – www.tu-dortmund.de

31. TU Braunschweig – www.tu-braunschweig.de
32. University of Potsdam – www.uni-potsdam.de
33. University of Kassel – www.uni-kassel.de
34. University of Paderborn – www.uni-paderborn.de
35. Otto von Guericke University Magdeburg – www.ovgu.de
36. University of Siegen – www.uni-siegen.de
37. University of Rostock – www.uni-rostock.de
38. University of Greifswald – www.uni-greifswald.de
39. University of Passau – www.uni-passau.de
40. University of Augsburg – www.uni-augsburg.de

41. University of Bielefeld – www.uni-bielefeld.de
42. University of Oldenburg – www.uni-oldenburg.de
43. Frankfurt School of Finance & Management – www.frankfurt-school.de
44. WHU – Otto Beisheim School of Management – www.whu.edu
45. HHL Leipzig Graduate School of Management – www.hhl.de
46. Hochschule Furtwangen – www.hs-furtwangen.de
47. Hochschule München – www.hm.edu
48. Hochschule Bonn-Rhein-Sieg – www.h-brs.de
49. Hochschule Karlsruhe – www.hs-karlsruhe.de
50. TH Köln – www.th-koeln.de

51. University of Mannheim – www.uni-mannheim.de
52. University of Passau – www.uni-passau.de
53. University of Potsdam – www.uni-potsdam.de
54. University of Regensburg – www.uni-regensburg.de
55. University of Rostock – www.uni-rostock.de
56. University of Siegen – www.uni-siegen.de
57. University of Trier – www.uni-trier.de
58. University of Vechta – www.uni-vechta.de
59. University of Würzburg – www.uni-wuerzburg.de
60. University of Wuppertal (Bergische Universität) – www.uni-wuppertal.de

61. Jacobs University Bremen (Constructor University) – www.constructor.university
62. European University Viadrina Frankfurt (Oder) – www.europa-uni.de
63. Zeppelin University – www.zu.de
64. University of Applied Sciences Würzburg-Schweinfurt (FHWS) – www.fhws.de
65. HTW Berlin – University of Applied Sciences – www.htw-berlin.de
66. HS Mannheim – University of Applied Sciences – www.hs-mannheim.de
67. DHBW Mannheim – Baden-Württemberg Cooperative State University – www.dhbw-mannheim.de
68. HS Furtwangen University – www.hs-furtwangen.de
69. Karlsruhe University of Applied Sciences (HKA) – www.h-ka.de
70. Offenburg University of Applied Sciences – www.hs-offenburg.de

71. Coburg University of Applied Sciences and Arts – www.hs-coburg.de
72. HS Augsburg – University of Applied Sciences – www.hs-augsburg.de
73. Kempten University of Applied Sciences – www.hs-kempten.de
74. University of Applied Sciences Amberg-Weiden (OTH AW) – www.oth-aw.de
75. Weihenstephan-Triesdorf University of Applied Sciences – www.hswt.de
76. Anhalt University of Applied Sciences – www.hs-anhalt.de
77. Magdeburg-Stendal University of Applied Sciences – www.h2.de
78. HS Bremerhaven – University of Applied Sciences – www.hs-bremerhaven.de
79. HS Osnabrück – University of Applied Sciences – www.hs-osnabrueck.de
80. Bochum University of Applied Sciences (HS Bochum) – www.hochschule-bochum.de

81. Niederrhein University of Applied Sciences – www.hs-niederrhein.de
82. Cologne University of Applied Sciences (TH Köln) – www.th-koeln.de
83. Bonn-Rhein-Sieg University of Applied Sciences – www.h-brs.de
84. RheinMain University of Applied Sciences – www.hs-rm.de
85.,Frankfurt University of Applied Sciences – www.frankfurt-university.de
86. Fulda University of Applied Sciences – www.hs-fulda.de
87. Hof University of Applied Sciences – www.hof-university.de
88. Leipzig University of Applied Sciences (HTWK Leipzig) – www.htwk-leipzig.de
89. Zittau/Görlitz University of Applied Sciences – www.hszg.de
90. West Saxon University of Applied Sciences of Zwickau (WHZ) – www.fh-zwickau.de

91. Mittweida University of Applied Sciences – www.hs-mittweida.de
92. SRH University Heidelberg – www.srh-hochschule-heidelberg.de
93. IU International University of Applied Sciences – www.iu.org
94. FOM University of Applied Sciences for Economics and Management – www.fom.de
95. Macromedia University of Applied Sciences – www.macromedia-fachhochschule.de
96. Wismar University of Applied Sciences – www.hs-wismar.de
97. Ravensburg-Weingarten University of Applied Sciences – www.hs-weingarten.de
98. Hochschule Trier – Trier University of Applied Sciences – www.hochschule-trier.de
99: University of Europe for Applied Sciences (UE Germany) – www.ue-germany.com
100. ISM – International School of Management – www.ism.de

বাংলাদেশ থেকে জার্মান শিক্ষার্থী ভিসার জটিলতা ও বাস্তবতা
১. আবেদনকারীর সংখ্যা খুব বেশি, ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই কঠিন। Self-funded শিক্ষার্থীদের ঢাকার জার্মান দূতাবাসে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় লম্বা অপেক্ষা করতে হয় (কখনো কখনো ২০ মাস পর্যন্ত)।
২. ‘স্টুডেন্টস অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন লিস্ট’-এ নাম অন্তর্ভুক্ত করলেও, কবে ডাক আসবে সেটা অনিশ্চিত।
(*** আমি আরেকটি লিখায় এই বিষয়ে বিস্তারিত লিখার চেস্টা করছি)

আপনার ভবিষ্যৎ গড়ে তুলুন—একটি সিদ্ধান্ত আজই নিন!
আজকের শত শত বাংলাদেশি শিক্ষার্থী জার্মানিতে পড়ছেন, কাজ করছেন, গবেষণা করছেন, স্থায়ী হচ্ছেন। তারা কেউ অলৌকিক ছিল না—তারা শুধু চেষ্টা করেছিল।
আপনিও পারবেন।
হয়তো আপনার পরবর্তী গন্তব্য—জার্মানি!
——————
Dr-Ashiqur Rahman

Management studieren: international, individual, inspiring ✅ Studiere privat in Dortmund, Frankfurt, München, Hamburg, Stuttgart, Berlin ✅ Mehr zur ISM | ism.de

🇩🇪 জার্মানিতে আসার পর থাকার জায়গা বা “সিট” খুঁজছেন? জেনে নিন ৫টি কার্যকর উপায় 🏠🔑জার্মানিতে নতুন আসার পর প্রথম দিকের সবচে...
24/12/2025

🇩🇪 জার্মানিতে আসার পর থাকার জায়গা বা “সিট” খুঁজছেন? জেনে নিন ৫টি কার্যকর উপায় 🏠🔑

জার্মানিতে নতুন আসার পর প্রথম দিকের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো আবাসন খোঁজা। তবে সঠিক প্ল্যাটফর্ম ও কৌশল জানা থাকলে এই সমস্যার সমাধান সহজ হয়ে যায়। নিচে জার্মানিতে থাকার জায়গা খোঁজার ৫টি কার্যকর উপায় তুলে ধরা হলো—



১️⃣ Studentenwerk / Studierendenwerk 🏫

এটি সরকারি স্টুডেন্ট ডরমিটরি, যা প্রায় প্রতিটি শহরেই পাওয়া যায়।

সুবিধা:
• তুলনামূলকভাবে কম ভাড়া
• ভাড়ার মধ্যেই বিদ্যুৎ, পানি, হিটিং ও ইন্টারনেট অন্তর্ভুক্ত (Warm Rent)

টিপস:
অফার লেটার পাওয়ার সাথে সাথেই অনলাইনে আবেদন করুন, কারণ ওয়েটিং লিস্ট অনেক দীর্ঘ হয়।



২️⃣ WG (Wohngemeinschaft) বা শেয়ারড ফ্ল্যাট 🤝

জার্মানিতে শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আবাসন ব্যবস্থা। এখানে আলাদা রুম থাকে, তবে কিচেন ও বাথরুম শেয়ার করতে হয়।

কোথায় খুঁজবেন:
• WG-Gesucht.de

টিপস:
রুমের জন্য আবেদন করার সময় নিজের সম্পর্কে সুন্দর ও সংক্ষিপ্ত পরিচিতি দিন। সম্ভব হলে জার্মান ভাষায় মেসেজ লিখলে সাড়া পাওয়ার সম্ভাবনা বাড়ে।



৩️⃣ জনপ্রিয় ওয়েবসাইট ও অ্যাপস 📱

প্রাইভেট বাসা বা স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট খুঁজতে নিয়মিত দেখুন—
• ImmobilienScout24
• eBay Kleinanzeigen
• WG-Suche.de



৪️⃣ ফেসবুক গ্রুপ ও সোশ্যাল মিডিয়া 👥

ফেসবুক গ্রুপগুলো অনেক সময় দ্রুত বাসা পেতে সাহায্য করে।

🔍 সার্চ করুন:
Apartments for Rent in [City Name] বা Bangladeshis in [City Name]

⚠️ সতর্কতা:
বাসা সরাসরি না দেখে এবং চাবি না পাওয়া পর্যন্ত কাউকে অগ্রিম টাকা দেবেন না।



৫️⃣ Zwischenmiete (সাময়িক আবাসন) ⏳

স্থায়ী বাসা না পেলে ১–৩ মাসের জন্য সাবলেট নেওয়া ভালো সমাধান হতে পারে। এতে শহরে থেকেই স্থায়ী বাসা খোঁজার সুযোগ পাওয়া যায়।



📌 প্রয়োজনীয় জার্মান টার্মস:
• Warmmiete: সব বিলসহ মোট ভাড়া
• Kaltmiete: শুধু রুমের ভাড়া
• Kaution: সিকিউরিটি ডিপোজিট (২–৩ মাসের ভাড়া)
• Anmeldung: সিটি রেজিস্ট্রেশন (Wohnungsgeberbestätigung থাকা জরুরি)



✅ উপসংহার

জার্মানিতে আসার অন্তত ১–২ মাস আগে থেকেই বাসা খোঁজা শুরু করা উচিত। প্রয়োজনে শুরুতে Hostel বা Airbnb বুক করে এসে পরে স্থায়ী আবাসন খুঁজতে পারেন।

Top Städte zur Suche Berlin Bonn Bremen Chemnitz Dortmund Dresden Duisburg Düsseldorf Essen Frankfurt am Main Gelsenkirchen Hamburg Hannover Köln Leipzig München Mönchengladbach Nürnberg Stuttgart Wuppertal WG-Zimmer Suche – Unsere Tipps WG-Zimmer sind besonders bei jungen Leuten beliebt –...

ইউরোপের একটা বিশ্ববিদ্যালয়ে অন্তত চান্স চান? যেখানে স্কলারশিপ পাবেন, টিউশন ফি মওকুফ হবে? (ডকুমেন্টস)যেকোনোভাবেই হোক এই ...
09/12/2025

ইউরোপের একটা বিশ্ববিদ্যালয়ে অন্তত চান্স চান? যেখানে স্কলারশিপ পাবেন, টিউশন ফি মওকুফ হবে? (ডকুমেন্টস)

যেকোনোভাবেই হোক এই অনিশ্চয়তার দেশ থেকে বের হতে চান। চারপাশের বাস্তবতা, সুযোগের অভাব বা মানসিক ক্লান্তি—সব মিলিয়ে মনে হয় এখানেই আর থাকা সম্ভব হচ্ছে না। নিজের স্বপ্নকে বড় করতে চান, নিজের যোগ্যতাকে আরও বড় জায়গায় প্রমাণ করতে চান। উন্নত গবেষণা, ভালো শিক্ষা, নিরাপদ পরিবেশ আর ভবিষ্যতের স্থায়ী সুযোগ—এগুলো যদি সত্যিই আপনার প্রয়োজন হয়, তাহলে এই পোস্টটি আপনার জন্য।

আজকে আমি ইউরোপের এমন ১০টি শক্তিশালী বিশ্ববিদ্যালয়ের কথা বলব, যেখানে স্কলারশিপ পাওয়া যায়, টিউশন ফি পুরোপুরি বা আংশিক মওকুফ হয়, আর সঠিক প্রস্তুতি থাকলে অন্তত একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আপনার জন্য খুব বেশি কঠিন কাজ নয়। আপনি যদি সত্যিই বেরিয়ে আসতে চান, নিজের ভবিষ্যৎ বদলাতে চান, তাহলে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

1. KU Leuven (Belgium): KU Leuven ইউরোপের অন্যতম গবেষণা-সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়, বিশেষত Economics, Statistics, Public Policy এবং Mathematics ক্ষেত্রে এর সুনাম অত্যন্ত শক্তিশালী। টিউশন ফি বছরে প্রায় €6,000 থেকে €9,000, তবে Master Mind Scholarship সাধারণত টিউশন ফি-এর প্রায় 85 শতাংশ পর্যন্ত ছাড় দেয় এবং নির্দিষ্ট ক্ষেত্রে স্টাইপেন্ডও প্রদান করে। IELTS স্কোর ন্যূনতম 6.5 প্রয়োজন। PhD সবসময়ই সম্পূর্ণ funded, যেখানে গবেষকরা মাসিক বেতন পান। Mathematics ও Economics ব্যাকগ্রাউন্ড থাকলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা প্রায় 60 থেকে 70 শতাংশ।

✔️ আবেদন করার নিয়ম: KU Leuven-এর অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে অ্যাকাউন্ট খুলে Transcript, CV, Motivation Letter এবং IELTS সার্টিফিকেট আপলোড করে আবেদন করতে হয়।মো: রনি মাসুদ

-

2. University of Helsinki (Finland): University of Helsinki ফিনল্যান্ডের সর্বোচ্চ র‍্যাংকড বিশ্ববিদ্যালয় এবং Economics, Data Science, Global Politics প্রোগ্রামগুলো অত্যন্ত আন্তর্জাতিক মানের। টিউশন প্রায় €13,000 থেকে €18,000 হলেও International Scholarship সাধারণত 100 শতাংশ tuition waiver প্রদান করে এবং অনেক ক্ষেত্রে অতিরিক্ত €10,000 স্টাইপেন্ডও দেয়। IELTS ন্যূনতম 6.0 প্রয়োজন। PhD এখানে সম্পূর্ণ salary-based, যেখানে গবেষকদের মাসিক আয় €2500 থেকে €3000। গবেষণা অভিজ্ঞতা থাকলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা 70 শতাংশের কাছাকাছি।

✔️ আবেদন করার নিয়ম: Studyinfo . fi পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয় এবং সমস্ত কাগজপত্র একসাথে আপলোড করতে হয়।

-

3. University of Oslo (Norway): University of Oslo নরওয়ের সেরা গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। Economics, Public Administration, Data Science-এর মতো বিষয়গুলোতে উচ্চমানের শিক্ষা প্রদান করে। বেশিরভাগ প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি €10,000 থেকে €17,000-এর মধ্যে হলেও কিছু বিভাগ partial tuition waiver দেয়। IELTS ন্যূনতম 6.0 প্রয়োজন। PhD সর্বদা সম্পূর্ণ funded চাকরি হিসেবে অফার করা হয়, যেখানে বার্ষিক আয় প্রায় €40,000 বা তার বেশি। Masters স্কলারশিপ তুলনামূলক কঠিন হলেও PhD–তে সুযোগ পাওয়ার সম্ভাবনা 70 শতাংশেরও বেশি।মো: রনি মাসুদ

✔️ আবেদন করার নিয়ম: University of Oslo-এর Admission Portal-এ প্রোগ্রাম নির্বাচন করে প্রয়োজনীয় সব নথি অনলাইনে জমা দিতে হয়।

-

4. University of Mannheim (Germany): University of Mannheim জার্মানির সবচেয়ে শক্তিশালী Economics, Econometrics এবং Political Economy গবেষণা কেন্দ্র। জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ায় টিউশন ফি নেই বা খুব কম—প্রতি সেমিস্টারে মাত্র €150 থেকে €350। DAAD বা Mannheim Scholarship সাধারণত মোট খরচের 50 থেকে 100 শতাংশ পর্যন্ত কভার করে। IELTS স্কোর 6.5 লাগবে। PhD সর্বদা funded, যেখানে গবেষকরা বেতন এবং স্বাস্থ্যবিমা উভয়ই পান। আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এখানে ভর্তি হওয়ার সম্ভাবনা প্রায় 65 থেকে 75 শতাংশ।

✔️ আবেদন করার নিয়ম: Mannheim-এর অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে প্রফাইল তৈরি করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হয়।

-

5. ETH Zürich (Switzerland): ETH Zürich ইউরোপের সেরা STEM বিশ্ববিদ্যালয় এবং Mathematics, Statistics, Financial Engineering ও Data ফিল্ডে বিশ্বমানের। টিউশন ফি খুবই কম—প্রতি সেমিস্টারে মাত্র CHF 730। Excellence Scholarship (ESOP) টিউশনের 100 শতাংশ ছাড় দেয় এবং প্রতি সেমিস্টারে CHF 12,000 স্টাইপেন্ড প্রদান করে। IELTS ন্যূনতম 6.5। PhD সবসময় সম্পূর্ণ funded চাকরি, যেখানে বার্ষিক বেতন প্রায় CHF 50,000 বা তার বেশি। ভর্তি হওয়ার সম্ভাবনা 50 থেকে 60 শতাংশ, তবে স্কলারশিপ অত্যন্ত প্রতিযোগিতামূলক।

✔️ আবেদন করার নিয়ম: ETH eApply অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে হয়।

-

6. University of Copenhagen (Denmark): University of Copenhagen ডেনমার্কের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, বিশেষত Economics, Applied Mathematics, Political Science বিষয়ে। টিউশন ফি বছরে €10,000 থেকে €15,000 হলেও Danish Government Scholarship সাধারণত 50 থেকে 100 শতাংশ tuition waiver দেয়। IELTS স্কোর 6.5 প্রয়োজন। PhD সম্পূর্ণ funded চাকরি হিসেবে দেওয়া হয়, যেখানে মাসিক আয় প্রায় €3,500 পর্যন্ত হতে পারে। স্কলারশিপসহ ভর্তি হওয়ার সম্ভাবনা প্রায় 60 শতাংশ বা তার বেশি।মো: রনি মাসুদ

✔️ আবেদন করার নিয়ম: Copenhagen University-এর অফিসিয়াল অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়।

-

7. University of Amsterdam (Netherlands): University of Amsterdam ইউরোপের অন্যতম আন্তর্জাতিক ও গবেষণা-সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়, বিশেষত Economics, Econometrics এবং Data Science বিভাগগুলোর জন্য পরিচিত। টিউশন €16,000 থেকে €20,000, তবে Amsterdam Merit Scholarship এবং Holland Scholarship সাধারণত 30 থেকে 50 শতাংশ পর্যন্ত tuition waiver প্রদান করে। IELTS প্রয়োজন 6.5। ভর্তি পাওয়ার সম্ভাবনা প্রায় 60 শতাংশ, স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা প্রায় 40 থেকে 45 শতাংশ।মো: রনি মাসুদ

✔️ আবেদন করার নিয়ম: Studielink-এ রেজিস্ট্রেশন করে এরপর UvA Graduate School Portal-এ সমস্ত নথি আপলোড করে আবেদন সম্পূর্ণ করতে হয়।

-

8. Erasmus University Rotterdam (Netherlands): Erasmus University Rotterdam Economics, Development Studies এবং Econometrics-এর জন্য ইউরোপে বিশেষ পরিচিত। টিউশন €15,000 থেকে €18,000 এবং Erasmus School Scholarship ও ISS Scholarship সাধারণত 50 থেকে 100 শতাংশ tuition waiver দেয়। IELTS স্কোর 6.5 প্রয়োজন। Development এবং Monetary Policy আগ্রহ থাকলে এখানে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় 70 শতাংশ।মো: রনি মাসুদ

✔️ আবেদন করার নিয়ম: প্রথমে Studielink-এ আবেদন করা হয় এবং পরবর্তী ধাপে Erasmus School-এর নিজস্ব পোর্টালে কাগজপত্র আপলোড করতে হয়।

-

9. Sciences Po (France): Sciences Po ইউরোপের শীর্ষ Public Policy, Economics এবং Development বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। টিউশন €14,000 থেকে €18,000, এর মধ্যে Emile Boutmy Scholarship সাধারণত 50 থেকে 100 শতাংশ পর্যন্ত দেয়, আর Eiffel Scholarship সম্পূর্ণ funding এবং মাসিক স্টাইপেন্ড দুটোই প্রদান করে। IELTS ন্যূনতম 6.5 প্রয়োজন। আপনার প্রোফাইল অনুযায়ী ভর্তি হওয়ার সম্ভাবনা 55 থেকে 60 শতাংশ এবং স্কলারশিপ সম্ভাবনা প্রায় 40 শতাংশ।

আবেদন করার নিয়ম: Sciences Po-এর অফিসিয়াল

✔️ Admission Portal-এ প্রোফাইল তৈরি করে academic documents ও motivation letter জমা দিয়ে আবেদন করতে হয়।

-

10. Central European University – CEU (Austria): CEU ইউরোপের সবচেয়ে উদার স্কলারশিপ প্রদানকারী বিশ্ববিদ্যালয়গুলোর একটি। টিউশন €12,000 থেকে €15,000 হলেও এখানে প্রায় 80 থেকে 90 শতাংশ শিক্ষার্থীই full বা partial tuition waiver + stipend পায়। IELTS স্কোর ন্যূনতম 6.5 প্রয়োজন। PhD সবসময় সম্পূর্ণ funded। আপনার Economics + Policy + Mathematical background অনুযায়ী CEU-তে ভর্তি ও স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা প্রায় 75 থেকে 85 শতাংশ। মো: রনি মাসুদ

✔️ আবেদন করার নিয়ম: CEU Application Portal-এ scholarshipসহ একই সাথে অনলাইনে আবেদন করা যায়।

👇 এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার লিংক পেতে চাইলে কমেন্টে জানান। ধন্যবাদ আপনার আগ্রহের জন্য। দেখা হবে বিজয়ের

-

শুভকামনা।

ঘরে বসেই কীভাবে টাইপিং-এ এক্সপার্ট হবেন‼️১. আঙুল কোথায় রাখবেন - এটা ভালোভাবে শিখুন -টাইপিং-এর বেসিক হলো ঠিকঠাক আঙুল বসা...
08/12/2025

ঘরে বসেই কীভাবে টাইপিং-এ এক্সপার্ট হবেন‼️

১. আঙুল কোথায় রাখবেন - এটা ভালোভাবে শিখুন -
টাইপিং-এর বেসিক হলো ঠিকঠাক আঙুল বসানো। “Home Row Keys” (ASDF – JKL;) মনে রাখেন। প্রথমে অদ্ভুত লাগলেও কয়েকদিন পর দেখবেন, হাত নিজে থেকেই কীবোর্ডে লেটার খুঁজে নিচ্ছে।

২. টাইপ করার সময় কিবোর্ড দেখবেন না -
শুরু থেকেই মনিটরের দিকে তাকিয়ে টাইপ করার অভ্যাস করেন। কিবোর্ড দেখলে স্পিড বাড়ে না-বরং টাচ টাইপিং শিখলে স্পিড অনেক দ্রুত বাড়ে।

৩. প্রতিদিন ১৫–২০ মিনিট অনুশীলন করেন -
অল্প সময় হলেও রোজ প্র্যাকটিস করেন। সপ্তাহ দুয়েকেই স্পিড ও Accuracy দুটোই বাড়তে শুরু করবে। চাইলে ফ্রি টেস্ট দিতে পারেন।

৪. সাধারণ ব্যবহারের শব্দ টাইপ করেন -
বাংলা–ইংরেজির যেসব শব্দ আপনি বেশি ব্যবহার করেন, সেগুলো দিয়ে একটি ছোট তালিকা বানান। প্রতিদিন সেগুলো টাইপ করলে Accuracy অনেক দ্রুত উন্নত হবে।

৫. কম ভুলে, কম স্ট্রোকে টাইপ করার চেষ্টা করেন -
একই শব্দ বা বাক্য দ্রুত এবং কম ভুলে টাইপ করতে চেষ্টা করেন। ভুল হলে ঠিক করে আবার টাইপ করেন-এটাই আপনার হাতকে আরও স্মার্ট করবে।

৬. ঠিক ভঙ্গিতে বসুন -
চেয়ার–টেবিলের উচ্চতা ঠিক রাখেন। সোজা হয়ে বসুন এবং কব্জি কিবোর্ডের একটু নিচে রাখেন। এতে দীর্ঘসময় টাইপ করলেও আরাম লাগবে এবং স্পিডও বাড়বে।

৭. কপি টাইপিং অনুশীলন করুন -
ইন্টারনেট থেকে যেকোনো লেখা নিয়ে রোজ ১-২ অনুচ্ছেদ টাইপ করে ফেলুন। এটা টাইপিং উন্নত করার সবচেয়ে দ্রুত উপায়গুলোর একটি।

৮. নিজের অগ্রগতি দেখেন -
সপ্তাহে একবার টাইপ টেস্ট দেন। দেখবেন যে, আপনার Speed (WPM) আর Accuracy কীভাবে বাড়ছে। ধীরে ধীরে ৫০+ WPM হলে বলা যায়, আপনি এক্সপার্ট লেভেলের দিকে আগাচ্ছেন!

COMPUTER BASED MOCK -
https://forms.gle/UNZjDL28aQCRHzz7A

Book your Computer Based Mock Test with Banglay IELTS. Call/WhatsApp: 01329719511 Location: Rahman heights, 3rd Floor, Sector 4, Rajlokkhi, Uttara, Dhaka.

বিদেশে পড়ালেখার জন্য Europass সিভি তৈরির পুরো  গাইডলাইন/// Winning Academic CV কিভাবে রেডি করতে হয়, হাতে কলমে ট্রেনিং-এ ...
06/11/2025

বিদেশে পড়ালেখার জন্য Europass সিভি তৈরির পুরো গাইডলাইন

/// Winning Academic CV কিভাবে রেডি করতে হয়, হাতে কলমে ট্রেনিং-এ জয়েন হতে চাইলে কমেন্টে দেখুন///



🔹 ইউরোপাস সিভি কী?

ইউরোপাস সিভি (Europass Curriculum Vitae) ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা স্বীকৃত একটি স্ট্যান্ডার্ড সিভি ফরম্যাট, যা ইউরোপসহ অন্যান্য দেশে উচ্চশিক্ষার জন্য আবেদন, স্কলারশিপ অথবা চাকরির জন্য ব্যাপকভাবে গৃহীত। এটি প্রার্থীকে তার শিক্ষা, কাজের অভিজ্ঞতা, স্কিল, ভাষা দক্ষতা ইত্যাদি গুছিয়ে উপস্থাপন করতে সাহায্য করে।

🔹 ইউরোপাস সিভি’র লিখার আগে

আপনার সিভি যেন শুধু আপনাকেই রিপ্রেজেন্ট করে। নিজের গল্পই লিখুন নিজের সিভিতে। সিভি লিখার আগে নিজেকে নিজে জিজ্ঞেস করুনঃ

• What’s my purpose for this CV?

• Who’s my audience for this CV?

• What should be my focus on this CV and how can I make it best?

🔹 ইউরোপাস সিভি’তে অবশ্যই কি কি লিখতে হবে

• Contact Information (Personal Details)

• Research Objective or Personal Profile (Europass)

• Education

• Professional Appointments

• Research Experience

• Publications

• Conferences

• Teaching Experience

• Awards and Honors

• Grants and Fellowships

• Additional Activities

• Languages and Skills

• References ইত্যাদি

🔹 ইউরোপাস সিভি লিখার Step-by-Step Guideline

১. Personal Information (ব্যক্তিগত তথ্য)

• Full name: নিজের পুরো নাম (হেডার হিসেবে শুধুমাত্র Curriculum Vitae বা “CV” না লিখে Curriculum Vitae of ###X লিখুন)

• Address: যথাযথ পোস্টাল এড্রেস লিখুন (অপ্রয়োজনীয় লিখা পরিহার করুন)

• Email: প্রফেশনাল ইমেইল ব্যবহার করুন (যেমন: ✅[email protected][email protected]);

আন-প্রফেশনাল সব কিছু পরিহার করুন, যেমন – ইমেইল আইডি

[email protected],

[email protected]

• Telephone/Mobile: একটি অ্যাকটিভ ফোন নম্বর, (ইন্টারন্যাশনাল কোডসহ)

• জন্ম তারিখ, জাতীয়তা, লিঙ্গ (লিখতেই হবে এমন বাধ্যতামূলক নয়)

👉 ইমেইল এবং ফোন নম্বর সঠিকভাবে দিন। এগুলো স্কলারশিপ বা প্রোগ্রাম থেকে যোগাযোগের প্রধান মাধ্যম।

২. 🎯 আবেদনের উদ্দেশ্য (Job/Studies Applied For)

যা লিখবেন:

• Erasmus Mundus Master/Marie Curie PhD অথবা অন্যান্য ফান্ডিং প্রোগ্রামের নাম

• টার্গেটেড গবেষণা ক্ষেত্র

উদাহরণ:

✅Application for: Erasmus Mundus Joint Master in Cultural Heritage Science

✅Research interest: Laser-based cleaning techniques in heritage conservation

________________________________________

৩. Education and Qualifications (শিক্ষাগত যোগ্যতা)

• সর্বশেষ ডিগ্রি আগে লিখবেন (রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে)

• প্রতিষ্ঠান, সময়কাল, ডিগ্রি ও CGPA উল্লেখ করুন

• গুরুত্বপূর্ণ কোর্স বা থিসিস/প্রজেক্টের নাম উল্লেখ করুন

• যেই বিশ্ববিদ্যালয় ডিগ্রি দিয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের নাম লিখুন

উদাহরণ:

2020 – 2022

M.Sc. in Materials Science

European Master in ARCHMAT (Archaeological Materials Science)

University of Evora (Portugal), Aristotle University (Greece), Sapienza University (Italy)

• GPA: 3.85/4.00

• Thesis: “Advanced Spectroscopy of Ancient Ceramics”

• Relevant Courses: Analytical Techniques, Heritage Science

👉 Start with the most recent; don’t forget your current study

👉 Primary or High school information is not needed if you apply for master's program

৪. Research Experience (গবেষণা অভিজ্ঞতা)

• থিসিস, ফাইনাল ইয়ার প্রজেক্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, ল্যাবরেটরি কাজ

• আপনি কী করেছেন তা ব্যাখ্যা করুন: ডেটা সংগ্রহ, বিশ্লেষণ, যন্ত্র ব্যবহার ইত্যাদি

👉 পিএইচডি বা রিসার্চ বেইজড মাস্টার্সের জন্য এ অংশ খুবই গুরুত্বপূর্ণ।

৫. Publications (প্রকাশনা)

• জার্নাল এবং কনফারেন্স পেপার আলাদা করে লিখুন

• জার্নাল নাম, DOI, পাব্লিকেশন লিংক অবশ্যই লিখুন

• প্রকাশিত না হলেও উল্লেখ করতে পারেন (উদাহরণ: submitted, in process, accepted)

উদাহরণ:

1. Rahman, M.A., et al. (2023). Spectroscopic Characterization of Roman Glassware. Journal of Archaeological Science, Vol. 78, pp. 145–153. DOI ###

2. Rahman, M.A., et al. (2022). Raman Analysis of Ancient Pottery. Presented at the International Conference on Heritage Science, Lisbon, Portugal. DOI ###

৬. Work Experience (কর্মজীবন অভিজ্ঞতা)

• তারিখ, প্রতিষ্ঠান, পদবী, স্থান

• কাজের বিবরণ দিন — কেবল দায়িত্ব না, বরং স্কিল কীভাবে অর্জন করেছেন তা পয়েন্ট আকারে কম কথায় লিখুন

উদাহরণ:

June 2021 – Aug 2021

Research Intern, Institute of Nanoscience, Zaragoza, Spain

- Conducted SEM and FTIR analysis

- Worked in a multidisciplinary team on ancient pigment preservation

৭. Skills (দক্ষতা)

• Technical skills: সফটওয়্যার, প্রোগ্রামিং, ইন্সট্রুমেন্টেশন

উদাহরণ:

- Laser Instruments: fs/n-IR, UV, Visible Green Lasers

- Instruments: SEM-EDS, XRD, XRF, Raman, FTIR, OM

- Software: MATLAB, LabVIEW, Arduino, KaleidaGraph, CasaXPS

- Programming: C++, Python, JavaScript

• Organizational skills: প্রজেক্ট ম্যানেজমেন্ট, টিমওয়ার্ক

• Social skills: কমিউনিকেশন, লিডারশিপ

• Special skills: ভাষা, লেখালেখি, উপস্থাপনা

৮. Language Skills (ভাষাগত দক্ষতা)

• মাতৃভাষা এবং অন্যান্য ভাষার দক্ষতা (CEFR স্কেলে যদি সম্ভব হয়)

Bangla – Native

English – Proficient (IELTS Overall: 7.5

Language Listening Reading Speaking Writing

English C1 C1 C1 C1

Italian A2 A2 A2 A1

👉 GRE, IELTS, TOEFL (break it down in sections)

৯. Honours and Awards (পুরস্কার ও সম্মাননা)

• যে কোনো স্কলারশিপ, প্রতিযোগিতা, একাডেমিক পুরস্কার উল্লেখ করুন

- Erasmus Mundus Scholarship (Fully funded, European Commission)

- EXIM Bank Merit Scholarship (Bangladesh, 2009–2015)

- Dean’s Award for Academic Excellence, University of Chittagong

১০. সামাজিক ও নেতৃত্বের দক্ষতা (Social & Leadership Skills)

Extracurricular Activities (অতিরিক্ত কার্যক্রম)

• ক্লাব, সোসাইটি, স্বেচ্ছাসেবা, ক্যাম্পাস ইনভলভমেন্ট

- Founder Member, Youth Research Society

- Organizer, UniV International Research Competitions

- Volunteer, COVID-19 Awareness Campaign, Dhaka

১১. References (সুপারিশকারক)

• যাঁরা আপনাকে মিনিমাম এক বছরে ধরে জানেন, তাঁদেরকেই রেফারেন্সে রাখুন

• দুইজন যথেষ্ট (দুইজনেই একাডেমিক হলে ভালো); তিন জনও হতে পারে যদি জব করেন (এই ক্ষেত্রে দুইজন একাডেমিক, একজন প্রফেশনাল ফিল্ড হতে)

• রেফারী হতে আগে থেকে অনুমতি নিয়ে দিন,

👉 যদি রেফারী’র তথ্য দিতে না চান, তবে References অপশনে লিখতে পারেন: “Available upon request”
......................

ইউরোপাস সিভি তৈরির চূড়ান্ত টিপস: প্রেজেন্টেশন ও ফরম্যাটিং

✅ সিভির উপস্থাপনা (Presentation of your CV)

• আপনার সিভির প্রথম ভিজ্যুয়াল ইমপ্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ — এটি পাঠকের মনে প্রভাব ফেলতে পারে।

• মাস্টার্স আবেদনে সর্বোচ্চ ২-৩ পৃষ্ঠার মধ্যে আপনার সিভি সীমিত রাখার চেষ্টা করুন।

• বানান ও গ্রামার ভালোভাবে চেক করুন — ভুল থাকলে আপনার সম্পর্কে ইমপ্রেশন খারাপ হবে।

• পয়েন্ট আকারে লিখুন এবং মাঝেমধ্যে বোল্ড ফন্ট ব্যবহার করুন (তবে অতিরিক্ত নয়)।

✅ ইউরোপাস সিভি ফরম্যাটিং (Formatting Tips)

• পুরো সিভির ফরম্যাট যেন সঠিক ও একরূপ হয় (consistent formatting)।

• ফন্ট সাইজ ১০-১২ রাখুন, ফন্ট স্টাইল অনুযায়ী সামঞ্জস্য করুন।

• সহজে পড়া যায় এমন ফন্ট ব্যবহার করুন, যেমনঃ Arial, Calibri।

• CGPA বা রেজাল্ট লেখার সময় "3.50/4.00" এভাবে লিখুন, " 3.50 - 4.00" বা "3.50, 4.00" নয়।

• ছোট ও সহজবোধ্য বাক্য বুলেট পয়েন্ট আকারে লিখুন — পূর্ণ বাক্য / দীর্ঘ বাক্য এড়িয়ে চলুন।

🎯 ইউরোপাস সিভি - কয়েকটি বিষয়:

• তথ্য গুছিয়ে ও সংক্ষেপে দিন।

• চোখের আরামদায়ক ও প্রফেশনাল লেআউট ব্যবহার করুন।

• এক নজরে আপনার যোগ্যতা ফুটে উঠতে হবে।

• বানান ও ফরম্যাট ঠিক আছে কি না, সিভি সাবমিট করার আগে অবশ্যই দেখে নিন।

………………..

Dr-Ashiqur Rahman

Address

India
Delhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Path to Germany posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share