10/03/2026
আর কতো ভাবে?!
নারীর নিরাপত্তা আসলে কোথাও নাই! 😭😭😭
👇👇👇
ধরেন আপনি (একজন নারী), বাসা থেকে বের হইছেন অফিস/বাজার/ডেট বা যেকোন কাজে। আপনার লম্বা চুল বেনি করা বা ছেড়ে রাখা। বাসে উঠলেন বা লেগুনাতে, কিংবা রিক্সায়। হঠাৎ চুলে হাত দিয়ে দেখলেন আপনার সেই লম্বা বেনি বা খুলে রাখা লম্বা চুল নাই। হারায় গেছে৷ কীভাবে হইছে আপনি জানেন না!
আপনি জানেন না কারণ রাস্তাঘাটে কেউ গায়ে হাত দিবে, সুযোগ পেলে ব্যাগ টান দিয়ে নিয়ে যাবে, ফোন নিয়ে যাবে কিংবা আপনাকে তুলে নিয়ে যাবে এই ব্যাপারগুলোতে আপনি সচেতন থাকলেও, ব্যাগটা বুকের উপর রাখলেও, চারদিকে সজাগ দৃষ্টি রাখলেও আপনার ঘুণাক্ষরেও মাথায় আসে নাই যে আউট অব নো হোয়্যার কেউ একজন পকেটে কাচি নিয়ে ঘুরতে পারে আপনার মাথার চুল কেটে নিতে পারে!!
ইয়েস। এই ঘটনাটায় আজকে ঘটছে চট্টগ্রামে!!
ছবির এই শুয়োরের বাচ্চা লেগুনায় এক মেয়ের চুল কাটার সময় হাতেনাতে ধরা খাওয়ার পর তার ব্যাগ সার্চ করে আরও তিনজন মেয়ের চুল পাওয়া গেছে!!
মানে চিন্তা করতে পারেন, রাস্তাঘাটে একটা মেয়েকে হ্যারাস করার ঠিক কতগুলো ফাঁদ পাতা থাকতে পারে???
২০১৫/১৬ এর দিকে ব্লেড মারার একটা ট্রেন্ড শুরু হইছিলো। ভিড়ের মধ্যে সুযোগ বুঝে মেয়েদের গায়ে ব্লেড দিয়ে টান দেওয়া হইতো। ছিনতাই বা সেক্সুয়াল এসল্ট না, মেয়েটা হঠাৎ খেয়াল করলো তার হাত/পা/পিঠ জ্বলতেছে, তারপর দেখলো গলগল রক্ত। সে জানলোও না আসলে কী হইছে তার সাথে। জাস্ট একটা মেয়ে রক্তাক্ত হয়ে অসহায় হয়ে কাঁদতেছে এইটা এইটাই এবিউজারের প্লেইজার।
এই সময়েই আরেক দল সিরিঞ্চে করে স্পার্ম নিয়ে ঘুরতো আর সুযোগ বুঝে দূর থেকে মেয়েদের গায়ে মারতো। মানে আপনি দেখলেন আপনার গায়ে ঘন পিচ্ছিল কিছু একটা ছিটকে এসে লাগছে, আপনি বুঝতেছেন না। ঐ সময় রেস্টুরেন্টে একটা মেয়ের গায়ে স্পার্ম মেরে ধরা খায় এক ছেলে, তার কাছে ২২ টা সিরিঞ্চ পাওয়া যায় স্পার্ম ভর্তি।
এরপর আরেক দল আসলো যারা এরকম জামা কেটে নিয়ে যাইতো। স্পেশালি স্যালোয়ার কামিজের পেছনের অংশ।
চিন্তা করতে পারেন, হয়রানি ঠিক কত ধরনের হতে পারে??
আপুদের আর সাবধান থাকতে বলবো না। ফ্রেন্ডলিস্টে-ফলোয়ার লিস্টে প্রচুর ট্রু জেন্টলম্যান ভায়েরা আছেন। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি ভাই, রাস্তা ঘাটে অফিসে, রেস্টুরেন্টে আপনার চোখের সামনে যেই নারীটি আছে তার দিকে একটু খেয়াল রাখেন প্লিজ। তার দুইটাই চোখ। সামনে থেকে আসা ধাক্কা সে হয়ত সামলাইতে পারবে কিন্তু পেছন থেকে আসা এতো এতো বিপদ আসলেই সামলানো সম্ভব না যদি না আপনারা একটু দয়া পরবশ হয়ে খেয়াল রাখেন।
আপনার চোখের সামনে যে অপরিচিতা নারীটি আছে কিংবা রাতে আপনার বুকের কাছে যেই নারীটি নিশ্চিন্তে ঘুমায় কিংবা যেই নারীটি আপনাকে জন্ম দিছে বা যেই নারীটি আপনার মাধ্যমে জন্ম নেয় অথবা যেই নারীর সঙ্গে আপনি উদর ভাগাভাগি করেছেন, আপনার পাশের ডেস্কে বসে যেই নারীটি কাজ করে কিংবা যেই নারীটির কাছে আপনি এক্সামের আগে নোটস চান, এই প্রত্যেকটা নারীর পেছনে ২৪/৭ হাজারটা বিপদ ওৎ পেতে আছে!
একটু খেয়াল রাইখেন ভাই, আপনার সামনে থাকা নারীটির গায়ে যেন দূর থেকে স্পার্ম এসে না পড়ে, কেউ দেখতে পাচ্ছে না বলে ব্লেড দিয়ে পোচ কেউ না দেয়, টুক করে চুলটা কেটে নিয়ে না যায়।
আমর না টায়ার্ড। আমরা আর পারতেছি না ভায়েরা! একটা দিন ঘর থেকে বের হইলে ঠিক কতগুলো সম্ভাব্য হয়রানির প্রিপারেশন রাখা যায় বলেন!! ©
Rimana Aktar আপুর ওয়াল থেকে কপি।