08/02/2025
.সরস্বতী পূজা - Saraswati Puja Bengali Animation |
সরস্বতী পূজা।
হাতেখড়ির দিনটা কিংবা প্রথম পুষ্পাঞ্জলিটা হয়তো আমাদের মনে নেই। কিন্তু তবুও এই সরস্বতী পুজো মানে বাঙালির ছাত্র জীবন থেকে শুরু করে প্রথম প্রেম। স্মৃতির পাতা ভরাতে ভরাতে কিভাবে যেনো আবেগ হয়ে গেছে এই একটা দিন। বয়সটা আট হোক বা আঠাশ, এই দিনটায় চোস্তা পাঞ্জাবি আর শাড়ির মাধুর্যটা বোধহয় কয়েক গুণ বেশিই বেড়ে যায়। পুষ্পাঞ্জলি সেরে, দুটো প্রসাদ খেয়ে, নিজের পাড়া, পাশের পাড়া, নিজের স্কুল, অন্য স্কুল ঘুরে, খিদের মুখে গরম গরম খিচুড়ি। আর কি চাই!! তবে আমাদের ছেলেদের গার্লস স্কুলে ঘুরতে যাওয়ার যে ব্যাপার টা উফফ। বড়ো হতে হতে অনেক কিছুই আমরা ওই স্কুল লাইফে ফেলে এসেছি বটে কিন্তু এই সরস্বতী পূজার আবেগ এখনও অমলিন। যাইহোক, ভালো কাটুক সবার সরস্বতী পূজা। --- 🖋️
Matirp Sayan Dhara Pritam Das Pritam Das Mammam Ghosh Highlight ⊕ Azizen InstantBollywood Facebook Instagram YouTube Tyler the Creator
X