Times 20 Bangla

Times 20 Bangla আমরা বিশ্বের রাজনীতি, খেলাধুলা, বিনোদ?

03/09/2026

দিনহাটার শালমারায় বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার।
03/09/2026

নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার।

03/09/2026

ইসলামপুর থানার কেশপুর ফারাজিপাড়ায় মুখতার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে দুটি দেশি আ*গ্নে*য়া*স্ত্র উদ্ধার। মুখতারকে গ্রে*ফতার করে অ*স্ত্র আইনে মা*ম*লা রুজু করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজত চাওয়া হবে।

পরিবহণ দপ্তরের অধীনে ৩ থেকে ৫ সেপ্টেম্বর বিশেষ পরিচ্ছন্নতা অভিযানমাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পরি...
03/09/2026

পরিবহণ দপ্তরের অধীনে ৩ থেকে ৫ সেপ্টেম্বর বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পরিবহণ দপ্তরের অধীনস্থ বিভিন্ন দপ্তর, বাস ডিপো ও টার্মিনালে ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
এই বিশেষ উদ্যোগের অংশ হিসেবে আজ বেলগাছিয়া CTC বাস ডিপো এবং মানিকতলা CSTC বাস ডিপোতে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত থেকে সমগ্র কার্যক্রম পরিদর্শন করলাম।
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশই উন্নত জনপরিষেবার অন্যতম ভিত্তি। স্বচ্ছ, সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।

মহানায়কের জন্মশতবর্ষে টালিগঞ্জে তারকার মেলা!মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকালে টালিগঞ্জে তাঁর মূর...
03/09/2026

মহানায়কের জন্মশতবর্ষে টালিগঞ্জে তারকার মেলা!

মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকালে টালিগঞ্জে তাঁর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক তারকা—প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী এবং পরিচালক গৌতম ঘোষ-সহ চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেরা

মাটির নিচে লুকিয়ে মদের কারবার! উদ্ধার ৩,৯২০ লিটার ওয়াশ
03/09/2026

মাটির নিচে লুকিয়ে মদের কারবার! উদ্ধার ৩,৯২০ লিটার ওয়াশ

03/09/2026

ভূতনীতে গঙ্গার বাঁধ ভেঙে আতঙ্ক।

বৃহস্পতিবার ভোররাতে কেশরপুর-কালুটনটোলা সংলগ্ন এলাকায় গঙ্গার পুরনো বাঁধের প্রায় ২০ মিটার অংশ ভেঙে যায়। ভাঙা অংশ দিয়ে হু-হু করে গঙ্গার জল ঢুকতে শুরু করায় বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

03/09/2026

নিউ ফরাক্কা স্টেশনে রেললাইনে ধস, আটকে একাধিক ট্রেন! যু*দ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতির কাজ

টানা প্রবল বৃষ্টিতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনের কাছে ফরাক্কা ব্যারেজের প্রবেশমুখে আপ লাইনে ধস নামায় ব্যাহত ট্রেন চলাচল। ভোররাত থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে রেললাইন মেরামতির কাজ। যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল-সহ একাধিক ট্রেন আটকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্ত লাইনের পাশাপাশি সিঙ্গেল লাইন দিয়ে ধীরে ধীরে ট্রেন চালানোর চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে জোরকদমে চলছে মেরামতির কাজ।

03/09/2026

পল্টন ব্রিজ সংলগ্ন রাস্তায় ফের ধস,সামশেরগঞ্জের ডাকবাংলা-পাকুড় রোডে পল্টন ব্রিজ সংলগ্ন রাস্তায় ফের ধস নামায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

03/09/2026

টানা বৃষ্টিতে নিউ ফরাক্কা স্টেশনে রেললাইনে ধস, আটকে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন! ভোর রাত থেকেই চলছে জোরকদমে মেরামতির কাজ।

Address

Dhulian
742202

Telephone

+919563500330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Times 20 Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times 20 Bangla:

Shortcuts

Share